উযীরপুর, বরিশাল ৩০শে নভেম্বর শুক্রবার : অদ্য শুক্রবার জুম‘আর ছালাতের মধ্য দিয়ে বরিশাল যেলার উযীরপুর থানাধীন শোলক বাজার সংলগ্ন নবনির্মিত আল-মদীনা আহলেহাদীছ জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বেলা সাড়ে ১১-টা থেকে অত্র মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ রফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অতঃপর জুম‘আর খুৎবা প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বাদ জুম‘আ বক্তব্য পেশ করেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান। কেন্দ্রীয় মেহমানগণ তাদের বক্তব্যে দেশের দক্ষিণাঞ্চলের ছহীহ আক্বীদা ও আমলের জন্য প্রতিকূল পরিবেশে নবনির্মিত এই মসজিদটির গুরুত্ব তুলে ধরেন এবং সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে অত্রাঞ্চলে সমাজ সংস্কারে ভূমিকা পালন করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। তারা বলেন, প্রতিদিন বাদ ফজর তাফসীরুল কুরআন, নবীদের কাহিনী ও ছালাতুর রাসূল (ছাঃ) থেকে ক্রমানুযায়ী পাঠ, দৈনিক বাদ এশা অর্থসহ একটি হাদীছ পাঠ, নিয়মিত সাপ্তাহিক তা‘লীমী বৈঠক এবং মাসিক তাবলীগী ইজতেমা ইত্যাদি কর্মসূচী ধারাবাহিকভাবে চালু রাখার মাধ্যমে এই মসজিদটি একটি সংস্কারবাদী মসজিদে পরিণত হবে। এখান থেকে অত্রাঞ্চলে দ্বীনে হক-এর আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তারা সকলকে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর পতাকা তলে সমবেত হয়ে জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য যে, বিগত এক বছর পূর্বেই স্থানীয় চেয়ারম্যান মৃত আব্দুর রব খাঁনের ওয়ারিছগণের দানকৃত উক্ত জমিতে প্রথমে টিন দিয়ে মসজিদটি নির্মিত হয়। অতঃপর স্থানীয়, প্রবাসী ও ‘আহলেহাদীছ আন্দোলনে’র সহযোগিতায় তিন তলা ফাউন্ডেশন দিয়ে এই পাকা মসজিদটি নির্মিত হ’ল। ফালিল্লা-হিল হাম্দ।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব ইবরাহীম কাওছার সালাফীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সদর উপযেলাসহ পার্শ্ববর্তী আগৈলঝাড়া, গৌরনদী, মূলাদী, বাবুগঞ্জ, বানারীপাড়া প্রভৃতি উপযেলা থেকেও কর্মী ও সুধীগণ অনুষ্ঠানে যোগদান করেন। উক্ত সমাবেশে ও জুম‘আর ছালাতে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিল।






মৃত্যু সংবাদ
ঈদুল আযহা পরবর্তী সাতক্ষীরা সফরে আমীরে জামা‘আত
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (মারকায সংবাদ)
প্রস্তাবিত শিক্ষা আইনের আড়ালে এলজিবিটি এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
এলাকা সম্মেলন
আহলেহাদীছ একটি পথের নাম (যেলা সম্মেলন : নীলফামারী (পূর্ব-পশ্চিম) ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক ইজতেমা
মারকায সংবাদ (নাহু ও ছরফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী)
নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তির দাবীতে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৪ সম্পন্ন
যুবসংঘ : কর্মী সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মৃত্যু সংবাদ
আরও
আরও
.