উত্তর : এটি মুছাল্লীর অবস্থার উপর নির্ভর করবে। জামা‘আত শুরু হওয়ার পর সুন্নাত ছালাত আদায়কারী যদি বুঝতে পারে যে, ইমাম রুকূতে যাওয়ার পূর্বে সে জামা‘আতে শরীক হ’তে পারবে এবং সূরা ফাতিহা পাঠ করতে পারবে, তাহ’লে সে সংক্ষেপে সুন্নাত শেষ করে জামা‘আতে শরীক হবে (বুখারী হা/৫৮০; মুসলিম হা/৬০৭; মিশকাত হা/৬৮৬, ১৪১২)। অন্যথায় সুন্নাত ছালাত ছেড়ে জামা‘আতে শরীক হবে (মুসলিম হা/৭১০; মিশকাত হা/১০৫৮)। এজন্য তাকে সালাম ফিরাতে হবে না। আর ফরয ছালাত শুরু হয়ে গেলে নতুনভাবে সুন্নাত ছালাত শুরু করা যাবে না (শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/৩৮৯; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৫/১০১)।






প্রশ্ন (১১/২৯১) : আমি এ্যাম্বুলেন্স চালাই। এজন্য প্রায় প্রতিদিন রোগী নিয়ে আমাকে দূর-দূরান্তে যেতে হয়। এক্ষেত্রে আমি নিয়মিত ক্বছর ছালাত আদায় করবো কি?
প্রশ্ন (৩০/৩০) : জনৈক মাওলানা বলেন, যে মারিয়াম নামে সকল মহিলা জান্নাতে যাবে, উক্ত বক্তব্যটি কি সঠিক?
প্রশ্ন (২৮/১০৮) : সূরা আলে ইমরানের ১৯৯ আয়াতের তাফসীর জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৭৬) : ইয়াতীমের অর্থ আত্মসাৎ সহ তার উপর যুলুম করলে শাস্তি কি? দরিদ্র লোকদেরকে সহায়তা দানের ফযীলত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১০/৪৫০) : ১০. একজন ভাই কয়েক মাস পূর্বে তার চাকুরী হারিয়েছে। একদিন সে আমার কাছে এসে বলল যে, সে খুবই অর্থনৈতিক দুর্দশায় আছে। ইতিপূর্বে সে সচ্ছল জীবন যাপন করত। আমি তার দুরবস্থা দেখে আমার যাকাত ফান্ড থেকে ত্রিশ হাযার টাকা প্রদান করি। প্রশ্ন হ’ল এই দানটি যাকাত হিসাবে গণ্য করা যাবে কি? - -জাহিদ, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (১৭/১৭৭) : যে ব্যক্তি রাত্রে শয়নকালে সূরা ইয়াসীন পাঠ করে, সে সকালে নিষ্পাপ হয়ে জেগে উঠে। উক্ত হাদীছ কি ছহীহ?
প্রশ্ন (৭/৪০৭) : আমার কাছে কয়েক মন ধান ও চাউল রয়েছে। এক্ষণে আমি উক্ত ধান বা চাউল দ্বারা সম্পদের যাকাত দিতে চাই। এটি কি জায়েয হবে, নাকি টাকা দিয়েই আদায় করতে হবে? - -সাইফুল ইসলাম, সাভার, ঢাকা।
প্রশ্ন (১৯/১৩৯) : কারো বিরুদ্ধে বদদো‘আ করা জায়েয কি? - -মোতালেব হোসেন,কুলাঘাট, লালমণিরহাট।
প্রশ্ন (২৭/২৬৭) : ছাত্রাবাসে থাকায় অনেক সমস্যার কারণে রাতে ঘুমাতে অনেক দেরী হয় এবং সকালে উঠতে ৮-টা বেজে যায়। এভাবে নিয়মিত ছালাত ক্বাযা করা যাবে কি? - আব্দুর রহমান ঢাকা কলেজ, ঢাকা।
প্রশ্ন (১২/৪১২) : আমাদের এলাকায় কোন ধনাঢ্য ব্যক্তি মারা গেলে দাফনের আগে গরু-খাসী যবহ করে জনসাধারণকে খাওয়ানো হয়। অতঃপর দাফন করা হয়। শরী‘আতে এ ধরনের কোন বিধান আছে কি? উক্ত অনুষ্ঠানে যোগদান করা ও সেই খানা খাওয়া যাবে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) ছিয়াম অবস্থায় ইচ্ছার বিরুদ্ধে পেটের খাবার বেরিয়ে আসলে ছিয়াম ভঙ্গ হবে কি?
প্রশ্ন (৩২/৩২) : ব্যাংকে যদি কারো ৪ লক্ষ টাকা জমা থাকে এবং প্রতি মাসে সে ১০ হাযার টাকা করে জমা করতে থাকে। তবে প্রতিবছর সে কিভাবে যাকাত দিবে? কারণ প্রতিমাসেই তো তার টাকা বৃদ্ধি পাচ্ছে। - -ছাদিক, উত্তরা, ঢাকা।
আরও
আরও
.