উত্তর : ভারসাম্য বজায় রেখে উভয়টিই করতে হবে। নিঃসন্দেহে পরিবারের হক আদায় করা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তা‘আলা তাঁর ইবাদতের পরেই পিতা-মাতার সেবা করার আদেশ দিয়েছেন (ইসরা ১৭/২৩)। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমার উপর তোমার দেহের হক আছে, চক্ষুদ্বয়ের হক আছে, স্ত্রীর হক আছে এবং তোমার অতিথির হক আছে’ (বুখারী হা/১৯৭৫; মুসলিম হা/১১৫৯; মিশকাত হা/২০৫৪)। আরেক বর্ণনায় রয়েছে, ‘আর তোমার উপর তোমার সন্তানের হক আছে’ (মুসলিম হা/১১৫৯)। সুতরাং নিজ পরিবারের মৌলিক হকসমূহ আদায় করার পাশাপাশি দাওয়াতী কাজ করতে হবে। আর আল্লাহর পথে দাওয়াতের নেকী সর্বাধিক (ক্বাছাছ ২৮/৮৭)।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে আহবান করে, তার জন্য সেই পরিমাণ ছওয়াব রয়েছে, যা তার অনুসারীদের জন্য রয়েছে। অথচ এতে তাদের নিজস্ব ছওয়াবে কোনরূপ কমতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কাউকে পথভ্রষ্টতার দিকে আহবান করে, তার জন্যও ঠিক সেই পরিমাণ গোনাহ রয়েছে, যা তার অনুসারীদের জন্য রয়েছে। অথচ তাদের নিজস্ব গোনাহে কোনরূপ কমতি হবে না’ (মুসলিম হা/২৬৭৪; মিশকাত হা/১৫৮)।






প্রশ্ন (৯/২৪৯) : আমার বৃদ্ধ পিতা সর্বদা অসৎ কর্মকান্ডে জড়িয়ে থাকে এবং প্রচুর অর্থ অপব্যয় করে। আমরা তাকে সৎ পথে ফিরে আসার কথা বললেই বিভিন্নভাবে অভিশাপ দেয়। এমতাবস্থায় আমাদের করণীয় কী?
প্রশ্ন (২৬/৩০৬) : কোন ব্যক্তি যদি বিদেশে থাকেন এবং নিজের দেশে বা অন্য কোন দরিদ্র দেশে টাকা পাঠিয়ে কুরবানী করান, তবে তার কুরবানী আদায় হবে কি?
প্রশ্ন (১৫/১৭৫) : তিন ছেলে-মেয়ে থাকা অবস্থায় জনৈক ব্যক্তি স্ত্রীর অনুমতি ছাড়াই ২য় বিবাহ করেছে। এটা শরী‘আতসম্মত হয়েছে কি? এক্ষণে প্রথমা স্ত্রী ও তার সন্তানরা দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে পিতাকে বাধ্য করতে পারবে কি? - -সোহাগ হোসাইন, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (১০/১৩০) : জনৈক ব্যক্তি তার পিতা-মাতার জন্য প্রতি ওয়াক্তে দু’রাক‘আত ছালাত অতিরিক্ত আদায় করে বখশিয়ে দেন। উক্ত আমল সঠিক হচ্ছে কি? - -ইমদাদুল হকবড়গাছি, পবা, রাজশাহী।
প্রশ্ন (২৫/২৬৫) : যেহেতু জিন ও ইনসান উভয়কেই সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র ইবাদতের জন্য। এক্ষণে উভয় জাতিই কি শয়তানের দ্বারা বিভ্রান্ত হয়?
প্রশ্ন (২৯/৩০৯) : দ্বিতীয় খলীফা ওমর (রাঃ)-এর শাসনামলে দুর্নীতির অভিযোগে প্রাদেশিক গভর্ণর আবু হুরায়রা পদচ্যুত হয়েছিলেন। এ ঘটনার সত্যতা আছে কি? - -আব্দুল বাসেত, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (৩৩/১১৩) : কোন বিদ্বানের নিকট থেকে ইলম বা ফৎওয়া গ্রহণ-বর্জনের ক্ষেত্রে শারঈ মানদন্ড কি?
প্রশ্ন (৭/৪৭) : স্ত্রীকে রান্না-বান্নার কাজে সাহায্য করা কি সুন্নাত?
প্রশ্ন (২০/১৪০) : প্রায় ১০ বছর পূর্বে একটি মসজিদে মুছল্লীদের মধ্যে কথা কাটাকাটির ফলে কিছু মুছল্লী বিদ্বেষবশতঃ পাশেই পৃথক মসজিদ নির্মাণ করে। তারপর থেকে ঐ মসজিদের মুছল্লীরা এই মসজিদে কখনোই আসে না। এক্ষণে পরবর্তীতে নির্মিত মসজিদে ছালাত হবে কি? - -শফীকুল ইসলাম, ঢাকা।
প্রশ্ন (১১/১৭১) : কুরআনের অনুবাদ, তাফসীর, শব্দ ইত্যাদি পাঠের শুরুতে আ‘ঊযুবিল্লাহ পাঠ করতে হবে কি?
প্রশ্ন (৪০/১৬০) : পাকা চুল ও দাড়িতে মেহেদী ব্যবহারের বিধান কি? কেউ যদি মেহেদী ব্যবহার না করে তাহ’লে সে পাপী হবে কি?
প্রশ্ন (২১/২৬১) : স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী মাঝে-মধ্যেই পিতার বাড়িতে চলে যায়। এহেন কর্মকান্ডের দুনিয়াবী ও পরকালীন শাস্তি কি?
আরও
আরও
.