উত্তর : যাবে না। কারণ জমির সাথে ফলদার বৃক্ষ রয়েছে, যা মূল লক্ষ্য। জাবের (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) কয়েক বছরের জন্য জমি বিক্রি ও কয়েক বছরের জন্যে ফল বিক্রি করতে নিষেধ করেছেন (মুসলিম হা/১৫৩৬; মিশকাত হা/২৮৪১; ছহীহুল জামে‘ হা/৬৯৩২)। এছাড়া এটা ফল পাকার পূর্বে জমি বিক্রয়ের নামান্তর, যে ব্যাপারে রাসূল (ছাঃ) বলেন, ‘বলত, আল্লাহ তা‘আলা যদি ফল নষ্ট করে দেন, তবে কিসের বিনিময়ে তোমার ভাইয়ের মাল গ্রহণ করবে’? (বুখারী হা/২২০৮; মুসলিম হা/১৫৫৫)। অতএব এরূপ ক্রয়-বিক্রয় জায়েয নয়। বরং গাছ সমূহের আম ‘মুযারাবা’ অংশীদারী চুক্তিতে বর্গা দিতে হবে (মুওয়াত্ত্বা মালেক হা/২৫৩৪-৩৫; ইরওয়া ৫/২৯২, হা/১৪৬৯-এর আলোচনা ‘মুযারাবা’ অনুচ্ছেদ)। অর্থাৎ জমির মালিক ও ফলের ক্রেতার মধ্যে লাভ-লোকসান অংশীদারী ভিত্তিতে ব্যবসায়িক চুক্তি হবে। 







প্রশ্ন (২৪/৪২৪) : কন্যা শিশু বিছানায় পেশাব করার পর তা শুকিয়ে গেলে তার উপর শয়ন করলে শরীর নাপাক হয়ে যাবে কি? আর উক্ত বিছানা না ধুয়ে তার উপর ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২২/৩৮২) : চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই-বোনদের মধ্যে দেখা হারাম হ’লে তাদের সাথে আত্মীয়তা কিভাবে বজায় থাকবে? পর্দা মানতে গিয়ে যদি সম্পর্ক আন্তরিক না হয়, তবে কি গুনাহ হবে?
প্রশ্ন (৪/৪৪৪) : ভালো ঔষধ হ’লে তার প্রচারণার জন্য এবং প্রেসক্রিপশনে লেখার শর্তে ঐ কোম্পানীর সাথে আর্থিক চুক্তিতে আবদ্ধ হওয়া যাবে কি?
প্রশ্ন (২৭/৬৭) : উপরে উঠতে ‘আল্লাহু আকবার’ এবং নীচে নামতে ‘সুবহানাল্লাহ’ বলতে হবে’ বিষয়টি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (১০/১৭০) : শাড়ি, সালোয়ার-ক্বামীছ ইত্যাদি পোষাক পরা যাবে কি? - -হাবীবুর রহমান, জুবাইল, সঊদী আরব।
প্রশ্ন (৭/২৮৭) : ঈদের ছালাতে কুনূতে নাযেলা পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩২/৩৫২) : মসজিদ কমিটি মসজিদের ফান্ড থেকে মুসাফির দুস্থদেরকে টাকা দিতে পারে কি?
প্রশ্ন (১৪/৩৭৪) : মৃত ব্যক্তিকে চুম্বন করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১/৩৬১) : ‘শাওয়াল মাসের ৬টি ছিয়াম পালন করলে সারা বছরের ছিয়াম পালন করা হয়’ -এর তাৎপর্য কি। - -ওবায়দুল্লাহ, বালিয়াভাঙ্গী, ঠাকুরগাঁও।
প্রশ্ন (১১/৪১১) : পিতার মৃত্যুর পর পেনশনের টাকা মা পান। উক্ত টাকা কি আমাদের ভাই-বোনদের মাঝে ভাগ করে দিতে হবে, না এর হকদার কেবল মা-ই হবেন?
প্রশ্ন (৩৭/৩৭) : পৃথিবীতে কি এমন কোন দ্বীপ থাকতে পারে, যেখানে এ পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছেনি? যদি থাকে, তাহ’লে সেখানকার লোকজন অমুসলিম অবস্থায় মারা গেলে। মৃত্যুর পর তাদের ব্যাপারে ফায়ছালা কি হবে?
প্রশ্ন (৩৭/২৩৭) : কোন মৃত ব্যক্তির অঙ্গ কোন জীবিত ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা জায়েয কি?
আরও
আরও
.