উত্তর : প্রথমতঃ পেশাব করার পরে ইস্তিঞ্জা না করা গুরুতর অপরাধ এবং কবরের শাস্তির অন্যতম কারণ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৩৮)। দ্বিতীয়তঃ ছালাত কবূলের পূর্বশর্ত হল, পবিত্রতা অর্জন করা (বুখারী হা/১৩৫, মুসলিম হা/২২৪)। সুতরাং ওযূ বা পানি না পাওয়ার শর্তে তায়াম্মুম ব্যতীত ছালাত কবুলযোগ্য হবে না। তবে ওয়াক্তের মধ্যে অপবিত্রতা দূর করা সম্ভব হলে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা যাবে। তৃতীয়তঃ পোষাকের অপবিত্রতা দূর করার কোন উপায় না পেলে অথবা পোষাকটি খুলে ফেললে সতর ঢাকা সম্ভব না হ’লে উক্ত পোষাকেই ছালাত আদায় করতে হবে। কেননা আল্লাহ বলেন, ‘তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর’ (তাগাবুন ১৬, বাক্বারাহ ২৮৬, আবুদাঊদ হা/৬৫০)। অতএব কোন অবস্থায়ই ছালাত পরিত্যাগ করা যাবে না।






প্রশ্ন (৩১/১৯১) : জামা‘আতবদ্ধ জীবন যাপন ইসলামে আবশ্যিক হ’লেও যথাযথ পরিবেশ না পেলে নারী হিসাবে আমার করণীয় কি? - - শারমীন নাহার, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (১৬/১৬) : কুরবানীর পশুর চামড়া ছাদাক্বা করা কি আবশ্যিক? উক্ত চামড়া খাওয়া যাবে কি? - -এ.কে.এম শামসুর রহমান, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (৩/৩৬৩) : ফজর ও মাগরিব ছালাতের পর অনেকে ঊনিশবার ‘বিসমিল্লাহ’ পড়ে থাকেন। কারণ পুলছিরাতের ঊনিশটি স্তর আছে। এই আমল করলে উক্ত স্তরগুলো খুব সহজে পার হ’তে পারবে। উক্ত বক্তব্য কি ঠিক?
প্রশ্ন (৩/১২৩) : আছরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোন ক্বাযা ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৪/৪১৪) : আত-তাহরীক পড়ে জানতে পারলাম রাসূল (ছাঃ) নূরের তৈরী নন, মাটির তৈরী। তাহলে ওছমান (রাঃ) ‘যিন নুরাইন’ বলা হয় কেন? রাসূল (ছাঃ)-এর ২ কন্যার সাথে বিবাহ হওয়ার কারণেই যদি তাকে যিন নুরাইন বলা হয় তাহলে রাসূল (ছাঃ) নূরের তৈরী। একথা কি সঠিক?
প্রশ্ন (২৭/১০৭) : তালাকে মু‘আল­াক্ব বা শর্ত সাপেক্ষে তালাক দিলে তা গ্রহণীয় হবে কি? - -নযরুল ইসলাম, বরগুনা।
প্রশ্ন (৩৬/১৫৬): বর্তমানে একদল লোক বলছে, আমাদের পরিচয় হবে কেবল ‘মুসলিম’। আহলেহাদীছ বলাটা বিদ‘আত। এ সম্পর্কে সঠিক বক্তব্য জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৮/২৬৮) : জন্মের ১ দিন পর সন্তান মারা গেলে সপ্তম দিনে তার আক্বীক্বা দিতে হবে কি? - -হিযবুল্লাহ, বালিয়াপুকুর, রাজশাহী।
প্রশ্ন (২/৩২২) : চাচা এবং মামারা কি মাহরামদের অন্তর্ভুক্ত। কারণ কুরআনে তাদের বিষয়টি উল্লেখ নেই।
প্রশ্ন (২৫/২৫) : জনৈক আলেম বলেন, আকীকার গোশত সাত দিনের বেশী রাখা যাবে না। এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/১৯৯) : যে বিবাহ অনুষ্ঠানে নারী-পুরুষের অবাধ মেলামেশা, গান-বাজনা ও শরী‘আত বিরোধী কার্যকলাপ হয়, সেই দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কি?
সংশোধনী
আরও
আরও
.