উত্তর : ছহীহ মুসলিমের উক্ত হাদীছটি মসজিদে অনুষ্ঠিত প্রথম জামা‘আতের সাথে সংশ্লিষ্ট। সুতরাং পরবর্তী জামা‘আত চলাকালীন অন্যান্য মুছল্লীদের সুন্নাত ছালাত আদায়ে কোন বাধা নেই। ছহীহ মুসলিমে বর্ণিত হাদীছটি হচ্ছে- রাসূল (ছাঃ) বলেন, ছালাতের ইক্বামত দেয়া হ’লে তখন ফরয ছালাত ব্যতীত অন্য কোন ছালাত নেই (মুসলিম হা/৭১০; মিশকাত হা/১০৫৮; )

উল্লেখ্য যে, কেউ একা ছালাত আদায় করলে তাকে জামা‘আতের ছওয়াব লাভের সুযোগ করে দিতে তার সাথে অংশগ্রহণ করা যায়। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একদিন এক লোক মসজিদে এমন সময় আসলেন, যখন রাসূলুল্লাহ (ছাঃ) ছালাত আদায় করে ফেলেছেন। তিনি (তাকে দেখে) বললেন, এমন কেউ কি নেই যে তাকে ছাদাক্বা দিবে তাঁর সঙ্গে ছালাত আদায় করে। তখন একজন দাঁড়ালেন ও তার সঙ্গে ছালাত আদায় করলেন (আবুদাউদ হা/৫৭৪; মিশকাত হা/১১৪৬)

প্রশ্নকারী : আব্দুল মালেক, দ্বীননাথপুর, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৬/১৬৬) : আমার ছোট ফুফু আমার পিতার কাছেই থাকেন। ফুফুর দেখাশোনা আমার পিতাই করেন। ফুফু চান তার জমির কিছু অংশ বিক্রি করে আমার পিতার সাথে হজ্জে যাবেন। বাকী জমি মসজিদ-মাদ্রাসায় দান করবেন। তার সব জমি দান করে দিলে তিনি গুনাহগার হবেন কি?
প্রশ্ন (১/৪৪১) : কেউ যদি মানত করে থাকে যে তার ছেলে সন্তান হ’লে তাকে মাদ্রাসায় পড়াবে। কিন্তু জন্মের পর এখন সে তাকে স্কুলে পড়াচ্ছে। এটা ঠিক হচ্ছে কি? এজন্য কোন ক্ষতির শিকার হ’তে হবে কি?
প্রশ্ন (১৫/৩৩৫) : সর্বপ্রথম কোন ছাহাবীর জানাযা হয় এবং সেই জানাযার ছালাতে কে ইমামতি করেন?
প্রশ্ন (৮/২৪৮) : জনৈক বক্তা বলেন, কোন ব্যক্তি যদি গোনাহ করে, তাহ’লে গোনাহ লেখক ফেরেশতা ছয় ঘন্টা অপেক্ষা করে। এর মধ্যে যদি সে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তাহ’লে উক্ত গোনাহ লেখা হয় না। আর তওবা না করলে একটি গোনাহ লেখা হয়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -জাহিদ হাসান রাজীব, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (১১/৪১১) : পিতার মৃত্যুর পর পেনশনের টাকা মা পান। উক্ত টাকা কি আমাদের ভাই-বোনদের মাঝে ভাগ করে দিতে হবে, না এর হকদার কেবল মা-ই হবেন?
প্রশ্ন (২/৪২) : আগে আক্বীক্বার ক্ষেত্রে গোশত প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাসায় বন্টন করে দেয়া হ’ত। কিন্তু বর্তমানে মানুষকে দাওয়াত করে অনুষ্ঠান করে খাওয়ানো হচ্ছে। এটা শরী‘আত সম্মত কি? যদি হয়ে থাকে তবে কোনটি উত্তম?
প্রশ্ন (৬/২০৬) : আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের নাম বিকৃত করে ডাকা হয়। এ ব্যাপারে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২/২৫২) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগে বাচ্চা মেয়েরা যে পুতুল নিয়ে খেলত, তা কি দিয়ে তৈরি ছিল? আমাদের দেশের মেয়েরা যে পুতুল নিয়ে খেলা করে তা কি বৈধ?
প্রশ্ন (৪০/৪৮০) : হাদীছে এসেছে, রাসূল (ছাঃ) নিজের পিতার নামে কসম খেয়েছেন। এক্ষণে পিতা-মাতার নামে বা তাদের মাথায় হাত রেখে কসম খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : ফজরের আযানের কতক্ষণ পূর্বে সাহারীর আযান দিতে হবে? - -মুনীরুল ইসলাম, ঝাড়খন্ড, ভারত।
প্রশ্ন (৩১/৪৩১) : কিছুদিন আগে আমার ছোটভাই ১ মাস বয়সে মারা যায়। আমার বোন স্বপ্নে দেখতে পায়, আমার মৃত ভাইটি তার কাছ থেকে নতুন কাপড় চাচ্ছে। ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা ও করণীয় কি?
প্রশ্ন (৩/৩) : কাতারের সম্মুখে মশার কয়েল জ্বালিয়ে ছালাত আদায় করা যাবে কি? এতে কি অগ্নিপূজকদের সাদৃশ্য হবে? - -ইঞ্জিনিয়ার আব্দুল বারীউত্তর নওদাপাড়া, রাজশাহী।
আরও
আরও
.