উত্তর : যে কোন পশু যবহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবর বলবে। এছাড়াও বিভিন্ন দো‘আ বর্ণিত হয়েছে। যার কয়েকটি নিম্নরূপ- কুরবানীর পশু যবহ করার সময় বলবে, বিসমিল্লা-হি আল্লা-হুম্মা তাক্বাববাল মিন্নী ওয়া মিন আহলে বায়তী (আল্লাহর নামে, হে আল্লাহ! তুমি কবুল কর আমার ও আমার পরিবারের পক্ষ হ’তে)। এছাড়াও ‘বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার, আল্লা-হুম্মা তাক্বাববাল মিন্নী কামা তাক্বাববালতা মিন ইব্রাহীমা খালীলিক’ (...হে আল্লাহ! তুমি আমার পক্ষ হ’তে কবুল কর যেমন কবুল করেছ তোমার বন্ধু ইব্রাহীমের পক্ষ হ’তে) (মাজমূ‘উল ফাতাওয়া ২৬/৩০৮)। উপরোক্ত দো‘আগুলির সাথে অন্য দো‘আও রয়েছে। যেমন- ইন্নী ওয়াজ্জাহ্তু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস সামাওয়াতি ওয়াল আরয; ‘আলা মিল্লাতি ইব্রাহীমা হানীফাঁও ওয়া মা আনা মিনাল মুশরিকীন। ইন্না ছলাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতী লিল্লাহি রবিবল ‘আলামীন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমীন। আল্লা-হুম্মা মিনকা ওয়া লাকা; (মিন্নী ওয়া মিন

আহলে বায়তী) বিসমিল্লা-হি ওয়াল্লাহু আকবার’ অথবা‘বিসমিল্লা-হি আল্লাহু আকবার’(মিশকাত হা/১৪৬১, সনদ হাসান; ইরওয়া ৪/৩৫০-৫১)। তবে আক্বীক্বার পশু যবহ করার সময় বলবে, আল্লা-হুম্মা মিনকা ওয়া লাকা, আক্বীক্বাতা ফুলান। বিসমিল্ল­া-হি ওয়াল্লা-হু আকবর (হে আল্লাহ! তোমার পক্ষ থেকে তোমার জন্য অমুকের আক্বীক্বা। আল্লাহর নামে, আর আল্লাহ সবার চেয়ে বড়)। এ সময় ‘ফুলান’-এর স্থলে বাচ্চার নাম বলা যাবে। মনে মনে নবজাতকের আক্বীক্বার নিয়ত করে মুখে কেবল ‘বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবর’ বললেও চলবে। কেননা ‘বিসমিল্লাহ’ বলা অপরিহার্য (আন‘আম- ৬/১২১; দ্র. হাফাবা প্রকাশিত ‘মাসায়েলে কুরবানী ও আক্বীক্বা’ বই)।

প্রশ্নকারী : জাবের, বারঘরিয়া, চাঁপাই নবাবগঞ্জ।







প্রশ্ন (২/৩২২) : ঈদের ছালাতের দু’একদিন আগে ফিৎরা বণ্টন করা যাবে কি?
প্রশ্ন (৭/২০৭) : আমার স্বামী আমার শশুরের পালক পুত্র। যদি সে তার মূল পিতার বদলে পালক পিতার নামে আমাকে বিবাহ করে, তাহ’লে উক্ত বিবাহ সঠিক হবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : অনেকে বলেন, সূরা বনু ইসরাঈলের ৮০ আয়াত দ্বারা রাষ্ট্রক্ষমতা প্রার্থনার কথা বলা হয়েছে। এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। - -সুমাইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
প্রশ্ন (২৭/৩৪৭) বর্তমান আলু ও পিয়াজের আবাদ প্রচুর পরিমাণে হচ্ছে এবং ব্যবসায়ী পণ্য হিসাবেও চলছে। এর ওশর দিতে হবে কি?
প্রশ্ন (১৪/৩৩৪) : মানুষের মৃত্যুর পর বিভিন্ন আত্মীয়-স্বজন আগমনের অপেক্ষায় বিলম্বে দাফন করা শরী‘আতসম্মত কি? - -রুবেল, দিনাজপুর।
প্রশ্ন (২২/১৪২) : সহো সিজদার সঠিক পদ্ধতি কি?
প্রশ্ন (২/২৪২) : ‘আল্লাহ আকবার’ তাকবীর ধ্বনি কি আগুন নেভাতে পারে? - - হারূনুর রশীদ, মালিবাগ, ঢাকা।
প্রশ্ন (৯/৩৬৯) : জনৈক আলেম বলেন, যঈফ হাদীছের বিপরীতে ছহীহ হাদীছ না থাকলে, ঐ যঈফ হাদীছের উপর আমল করা যাবে। একথা কি ঠিক?
প্রশ্ন (২৬/১৮৬) : ওশরের ধান ওয়ায মাহফিলে দেওয়া যাবে কি?
প্রশ্ন (২১/৩৮১) : চার কালেমা মুখস্থ না থাকলে কেউ মুসলিম থাকে না। কথাটির সত্যতা জানতে চাই। উক্ত চার কালেমা কি কি?
প্রশ্ন (৪০/১২০) : কুনূতে রাতেবা পাঁচ ওয়াক্ত ছালাতে বিশেষ করে ফজরের ছালাতে নিয়মিত পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৯/২০৯) : আমি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগে ৭ বছর যাবৎ কর্মরত আছি। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি ও আমার সহকর্মীরা গান-বাজনা, নাটক, ধর্মীয়, সামাজিক সবধরনের অনুষ্ঠান প্রচার করি। কালীপূজা সহ হিন্দুদের বিভিন্ন পূজা উপলক্ষে অনুষ্ঠান প্রযোজনা করতে হয়। এক্ষণে আমার এ চাকুরী করা জায়েয হবে কি? - -মুহাম্মাদ নূরুল করীমবাংলাদেশ বেতার, আগ্রাবাদ, চট্টগ্রাম।
আরও
আরও
.