উত্তর : ইহুদীরা বহু নবীকে হত্যা করেছিল। আল্লাহ বলেন, ‘আর তারা নিজেদের উপর আল্লাহর গযবকে ফিরিয়ে নিল। এটা এ কারণে যে, তারা আল্লাহর আয়াতসমূহে অবিশ্বাস করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত’ (বাক্বারাহ ২/৬১)। তিনি আরো বলেন, ‘কিন্তু তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে এবং আল্লাহর আয়াত সমূহে অবিশ্বাস করার কারণে ও অন্যায়ভাবে নবীগণকে হত্যা করার কারণে... আল্লাহ তাদের অন্তরসমূহে মোহর মেরে দিয়েছেন (নিসা ৪/১৫৫)। ইয়াহইয়া (আঃ)-কেও তারা হত্যা করেছিল। তাকে কিভাবে হত্যা করা হয়েছিল, সেবিষয়ে কিছু বর্ণনা পাওয়া যায়। যেমন- আসমা বিনতে আবুবকর (রাঃ) বলেন, আমার ধৈর্যের বিকল্প আর কী আছে? অথচ ইয়াহইয়া ইবনু যাকারিয়া (আঃ)-এর মাথা বনু ইস্রাঈলের একজন পতিতার কাছে হাদিয়া পাঠানো হয়েছিল (ইবনু আবী শায়বাহ হা/৩০৬৭৬, সনদ ছহীহ)। জনৈক ব্যক্তি তার চরিত্রহীন ভাতিজীকে বিয়ে করতে চাইলে ইয়াহইয়া (আঃ) নিষেধ করেন। এতে ভাতিজী ও তার মা ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করার জন্য প্ররোচিত করে এবং বলে ইয়াহইয়া (আঃ)-এর মাথা না নিয়ে আসা পর্যন্ত আমরা খুশী হব না। তখন ঐ লোক ইয়াহইয়া (আঃ)-এর মাথা কেটে পাঠায় (ইবনু আবী শায়বাহ হা/৩১৯০৫; তারীখু ত্বাবারী ১/৫৮৬)। তবে মূল ঘটনা আল্লাহই সর্বাধিক অবগত।

প্রশ্নকারী : যহূরুল ইসলাম, কাঁকনহাট, রাজশাহী।








প্রশ্ন (২৭/৩৮৭) : ছিয়াম অবস্থায় ডায়াবেটিস রোগীদের ইনসুলিন গ্রহণের বিধান কি? বিশেষতঃ যাদের দিনে কয়েকবার গ্রহণের প্রয়োজন হয়।
প্রশ্ন (৩৯/২৩৯) : আমাদের পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ায় আমার মা তার পিতার বাসায় গেলে তাকে অপমান করা হয়। আমি রাগান্বিত হয়ে আর কখনো তার পিতার বাসায় যেতে নিষেধ করেছি। এক্ষণে এটা আত্মীয়তা ছিন্ন করার শামিল হবে কি?
প্রশ্ন (২৩/২৩) : বিবাহের ওয়ালীমার ন্যায় আক্বীক্বার দাওয়াত দেওয়া যাবে কি? - -সোহাইল আহমাদ, পত্নীতলা, নওগাঁ।
প্রশ্ন (২৫/৩৮৫) : জনৈক ব্যবসায়ী মানুষের সুবিধার জন্য খুব সামান্য লাভ রেখে সবকিছু বিক্রি করেন। যদিও বাজারদর বেশী থাকে। এভাবে বাজারদরের চেয়ে কম রেখে ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৩/১০৩) : পবিত্র কুরআনে কি কবর আযাবের কথা আছে?
প্রশ্ন (২৫/৩০৫) : ছেলেদের জন্য রূপার আংটি পরিধান করা কি জায়েয?
প্রশ্ন (২২/১০২) : স্ত্রীর নামের শেষে স্বামীর নাম লাগানো যাবে কি? - -নাসীম মন্ডল, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (২১/২২১) : পিতা দ্বিতীয় বিবাহ করে ১৫ বছর পূর্বে আমাদের ছেড়ে চলে যান। এর মধ্যে আমাদের কখনো খোঁজ নেননি বা কোন প্রকার খরচও বহন করেননি। বর্তমানে তার সন্ধান পাওয়া গেছে। এক্ষণে আমরা কি তাকে গ্রহণ করব, না বাড়ী থেকে বের করে দিব? - -নাম প্রকাশে অনিচ্ছুক, মাটিয়ানী, ঠাকুরগাঁও।
প্রশ্ন (২৭/৩৪৭) : সরকার প্রদত্ত শরী‘আতসম্মত বৈষয়িক সিদ্ধান্ত সমূহ যেমন করোনা সম্পর্কিত নির্দেশনাসমূহ পুরোপুরি অনুসরণ করা আবশ্যক কি? না করলে গুনাহগার হতে হবে কি?
প্রশ্ন (৪০/৪৪০) : ছালাতের মধ্যে ক্রন্দন করার বিধান কি? রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম থেকে এভাবে ক্রন্দন করার দলীল পাওয়া যায় কি?
প্রশ্ন (৩৮/৭৮) : সন্তান প্রসবের পর চল্লিশ দিনের আগে যদি নিফাস বন্ধ হয়, তাহ’লে কি ছালাত, ছিয়াম পালন করতে হবে?
প্রশ্ন (৭/৮৭) : ইহরামের কাপড়ের নীচে ছোট প্যান্ট জাতীয় কিছু পরা যাবে কি? - -তাওহীদ যামান, ঢাকা।
আরও
আরও
.