উত্তর : পিতার উপরোক্ত কথা নিতান্তই কথার কথা, যা তার মনের কথা নয়। এমনকি মনের কথা হ’লেও যেহেতু যথাযথ পদ্ধতিতে বিবাহ পড়ানো হয়নি, অতএব পিতার উক্ত কথায় বিবাহ সংঘটিত হওয়ার প্রশ্নই ওঠে না। আল্লাহ বলেন, ‘অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদের ধরবেন না। তবে ঐসব শপথের জন্য তিনি তোমাদের পাকড়াও করবেন, যা তোমরা মনের সংকল্প অনুযায়ী করে থাক। বস্ত্ততঃ আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহনশীল’ (বাক্বারাহ ২/২২৫)। সুতরাং এ বিষয়ে সৃষ্ট দুশ্চিন্তা কেবল মনের রোগ বা শয়তানের ধোঁকা মাত্র। এই ধোঁকা থেকে বাঁচার জন্য এরূপ চিন্তা এলেই সাথে সাথে বামদিকে তিনবার থুক মারবেন ও প্রতিবারে ‘আঊযুবিল্লাহি মিনাশশাইত্ব-নির রজীম’ পাঠ করবেন এবং উক্ত চিন্তা মন থেকে ঝেড়ে ফেলবেন।






প্রশ্ন (২০/৪৬০) : মুসলিম দেশে বসবাসকারী কোন অমুসলিমকে কোন মুসলমান শরী‘আতসম্মত কারণে হত্যা করে ফেললে তার বিধান কি?
প্রশ্ন (১৫/১৩৫) : বর্তমানে রাসূল (ছাঃ)-এর কবরটি সবুজ গম্বুজ দ্বারা সুশোভিত করে রাখা আছে। এটা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (১৭/২৫৭) : পাঞ্জাবী হিন্দুদের পোষাক, শার্ট-প্যান্ট-কোট-টাই ইহূদী-খৃষ্টানদের, জুববা বা তোপ সঊদীদের জাতীয় পোষাক। এক্ষণে সুন্নাতী পোষাক বলে নির্দিষ্ট কোন পোষাক আছে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : মাস্টার্স শেষ হওয়া উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলিতে ‘র‌্যাগ ডে’ নামক যে অনুষ্ঠান হয়ে থাকে এতে অংশগ্রহণ করা বা আর্থিকভাবে সাহায্য করা শরী‘আত সম্মত হবে কি? - .
প্রশ্ন (১০/৫০) : তিন/চার রাক‘আত বিশিষ্ট ছালাতে প্রথম বৈঠকের পর ভুল করে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি?
প্রশ্ন (২/১২২) : পিতা-মাতার এক ছেলে ও দুই মেয়ে। ছেলে পিতা-মাতার জীবদ্দশায় এক পুত্র সন্তান রেখে মারা যায়। এরপর সেই পুত্র সন্তানও দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যায়। বর্তমানে জীবিত আছে ব্যক্তির দুই মেয়ে ও নাতির স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। এক্ষণে পিতা-মাতার সম্পত্তিতে দুই মেয়ে ও নাতির ছেলে ও মেয়েরা কতটুকু সম্পদ পাবে?
প্রশ্ন (৩০/২৭০) : রাত ১১ ঘটিকায় আমার সন্তান জন্মলাভ করেছে। এক্ষণে আমি নিফাসের গণনা কখন থেকে শুরু করব। আগের দিন না পরের দিন থেকে? - -উম্মে হাসীবাহ, চামাগ্রাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৩/২৫৩) : আল্লাহর বিধান অনুযায়ী যে রাষ্ট্র পরিচালিত হয় না সে রাষ্ট্রের প্রশাসনিক পদে বিশেষতঃ পুলিশ প্রশাসনে চাকুরী করা জায়েয হবে কি?
প্রশ্ন (১১/২৯১) : আমি সাংসারিক ব্যয় নির্বাহের জন্য কিছু টাকা ঋণ নিয়েছি। এক্ষেত্রে ঋণের টাকা যাকাতযোগ্য সম্পদ থেকে বাদ যাবে, নাকি সম্পূর্ণ টাকার যাকাত দিতে হবে?
প্রশ্ন (৩০/৪৭০) : মসজিদ দূরে হওয়ায় প্রতি ওয়াক্ত ছালাত বাসায় জামা‘আতে আদায় করা যাবে কি?
প্রশ্ন (৮/২৪৮) : সফর থেকে বাসায় ফিরে গিয়ে যদি এশার ছালাতের ওয়াক্ত থাকবে বলে অনুমান করা যায় সেক্ষেত্রে এশার ছালাত মাগরিবের সাথে জমা‘ ও ক্বছর করা যাবে কি?
প্রশ্ন (১৩/১৩) : ধান, গম, ভুট্টা ইত্যাদি শস্য চাষের জমিতে আগে ওশর দিতাম। বর্তমানে পুকুর কেটে মাছ এবং কলার চাষ করছি। এক্ষণে এই ফসলের ওশর বা যাকাত আদায় করব কিভাবে? - -যাকির হোসাইন, গুরুদাসপুর, নাটোর।
আরও
আরও
.