উত্তর : নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলেও উক্ত নফল ছালাত আদায় করা যাবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বেই দু’রাক‘আত ছালাত আদায় করে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৭০৪)। অত্র হাদীছ দ্বারা নিষিদ্ধ সময়কেও শামিল করা হয়েছে। এজন্য একদিন জুম‘আর খুৎবা চলা অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে বসে পড়লে রাসূলুল্লাহ (ছাঃ) তাকে দাঁড়িয়ে সংক্ষিপ্তভাবে দু’রাক‘আত ছালাত আদায় করতে বলেন (মুত্তাফাক্ব আলাইহ, বুলূগুল মারাম হা/৪৪৫; মুসলিম, মিশকাত হা/১৪১১)।






প্রশ্ন (৭/১৬৭) : জুম‘আর খুৎবা প্রদানের সময় লাঠি নেওয়া কি যরূরী? দলীলসহ জানতে চাই। - -যুলফিক্বার জামীল, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৩/৩০৩) : জনৈক ব্যক্তি ২০ বছর পূর্বে বিবাহের সময় শ্বশুরবাড়ী থেকে ২ লাখ টাকা যৌতুক নিয়েছিল। এখন উক্ত টাকা ফেরত দিতে চাইলে টাকার মূল্যমান অনুযায়ী বেশি দিতে হবে না সমপরিমাণ পরিশোধ করলেই চলবে?
প্রশ্ন (৩৭/৩১৭) : জানাযার ছালাতের কোন তাকবীর ছুটে গেলে ইমামের সালামের শেষে বাকী অংশ আদায় করতে হবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : ছেলেদের রাগ কমানোর জন্য অনেকে কানফুল দিয়ে থাকে। এটা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৪/৪০৪) : তা‘লীমী বৈঠকে মহিলারা ‘ফাযায়েলে আমল’ ও ‘ফাযায়েলে ছাদাক্বা’ বইয়ের তা‘লীম দেয়। তারা বলেন, এ বইগুলো পড়লে হেদায়াত পাওয়া যাবে। এর সত্যতা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১৩/১৩৩) : ছালাতে ইমামতি করার সময় একসাথে তিনবার সূরা ইখলাছ পাঠ করলে পূর্ণ কুরআন পাঠের ছওয়াব পাওয়া যাবে কি? এসময় মুছললীগণও কি একই ছওয়াব পাবে?
প্রশ্ন (৩৯/৩৯) : স্বামীর আপন চাচা, মামা, খালু কি স্ত্রীর জন্য মাহরাম? অন্যদিকে স্ত্রীর আপন খালা, ফুফু কি স্বামীর জন্য মাহরাম?
প্রশ্ন (৫/১৬৫) : জনৈক ব্যক্তি তার সন্তানকে নিজের সন্তান হিসাবে পরিচয় দিতে অস্বীকার করে। এমতাবস্থায় সন্তানও পিতাকে পিতা হিসাবে স্বীকার করে না। এতে সন্তান কি গুনাহগার হবে? - -কাওছার রহমান, শিকটা, জয়পুরহাট।
প্রশ্ন (২১/৩৮১) : আক্বীক্বার জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা যাবে কি? না কি বাড়ি বাড়ি গোশত বিতরণ করতে হবে? অনুষ্ঠানে উপহার গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২৯/২৯): কেউ দো‘আ চাইলে কী বলতে হবে?
প্রশ্ন (৬/৮৬) : আমি দেড় বছর আগে আমার স্ত্রীর পিতা বা অভিভাবকের উপস্থিতি ছাড়াই বিয়ে করি, যদিও পরে আমাদের পরিবার তা মেনে নেয়। বিয়েটি কি শুদ্ধ হয়েছিল? যদি শুদ্ধ হয়ে থাকে, তবে দাম্পত্য কলহের জেরে আমি প্রথমে ১ তালাক, কিছুদিন পর এক বৈঠকে ৩ তালাক এবং সবশেষে এক তালাক, তিন তালাক, তিন তালাক বলেছি। এমতাবস্থায় আমাদের বিয়ে ও তালাকের শারঈ হুকুম কী। বর্তমানে আমরা অনুতপ্ত হয়ে একত্রে বসবাস করছি। কারণ মেয়ের পিতা-মাতা ছাড়াছাড়ি হওয়ায় আমার স্ত্রীর কোন আশ্রয় নেই। এক্ষণে এই একত্রবাস বৈধ করার কোন উপায় আছে কি?
প্রশ্ন (৮/৩৬৮) : মালদ্বীপে অবস্থানরত অনেক প্রবাসী ভাই বিভিন্ন রিসোর্টে চাকুরী করেন। যেখানে মদ, শূকরের মাংস পরিবেশন ও যেনা-ব্যভিচার খুবই সাধারণ বিষয়। পর্যটকদের এসব সরবরাহের জন্য তাদেরকেই সহযোগিতা করতে হয়। এক্ষণে এসব চাকুরী জায়েয হবে কি?
আরও
আরও
.