উত্তর : স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো কবীরা গুনাহ। যদি পিতা-মাতাও দ্বীনী স্বার্থ ছাড়া দুনিয়াবী কারণে সন্তানের সংসার ভাঙ্গেন, তবে তারাও কবীরা গুনাহগার হবেন। রাসূল (ছাঃ) বলেন, যে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে, মালিকের বিরুদ্ধে কর্মচারীকে প্ররোচিত করে, ঐ ব্যক্তি আমার দলভুক্ত নয় (আবুদাউদ হা/২১৭৫; মিশকাত হা/৩২৬২; ছহীহুত তারগীব হা/২০৪)। এটি ইবলীসের এজেন্ডা বাস্তবায়নের কাজ। এজন্য রাসূল (ছাঃ) বলেন, ‘নিশ্চয়ই ইবলীস তার আসনকে পানির উপর স্থাপন করে। অতঃপর মানুষকে বিভ্রান্ত করার জন্য তার নির্ধারিত সৈন্যদলকে পাঠায়। তাদের মধ্যে যে মানুষকে সবচেয়ে বেশী বিপথগামী করতে পারে, তাকে ইবলীস অতি আপন করে নেয়। তাদের কেউ যখন এসে বলে আমি এই এই ভাবে বিভ্রান্ত করেছি, তখন ইবলীস বলে তুমি কিছুই করনি। কিন্তু যখন তাদের কেউ এসে বলে যে, আমি অমুক স্বামী-স্ত্রীর বিচ্ছেদ না করে ছাড়িনি। তখন তাকে সে বলে, তুমি কতই না সুন্দর! এরপর সে তাকে টেনে নেয় ও বুকে জড়িয়ে ধরে’ (মুসলিম হা/২৮১৩; মিশকাত হা/৭১)।

প্রশ্নকারী : নাজীবা, নারায়ণগঞ্জ।








প্রশ্ন (০৩/৪০৩) : নারীকে ছালাতের সময় মুখ খুলে রাখতে হয়। এক্ষণে সফর অবস্থায় বাসে বা জনবহুল স্থানে ছালাত আদায়ের ক্ষেত্রে করণীয় কি? - নাজমা খাতুন, সপুরা, রাজশাহী।
প্রশ্ন (১০/৩৩০) : আমার অনেক ঋণ আছে। নিয়মিত ঋণ পরিশোধের কারণে আমি পিতা-মাতার আর্থিক চাহিদা পূরণ করতে পারি না। এক্ষণে আমার জন্য কোনটাকে অগ্রাধিকার দেয়া যরূরী?
প্রশ্ন (২৬/১৪৬) : সশস্ত্র বাহিনী সহ সরকারী-বেসরকারী বিভিন্ন কুচকাওয়াজে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২৬/২৬) : স্বামী মারা যাওয়ার পর আমি সামাজিক ফেৎনা থেকে বাঁচার জন্য অভিভাবকের অনুমতি ছাড়া একজনকে বিবাহ করি। কিছুদিন সংসার করার পর স্বামী বলছেন, আমাদের বিবাহ হয়নি। এক্ষণে আমি কি যেনার পাপে অপরাধী হিসাবে গণ্য হব?
প্রশ্ন (২২/৩৪২) : দাড়ি কাটা, ছেটে সাইজ করা এবং টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরার বিধান কী?
প্রশ্ন (১০/১৭০) : আমার বন্ধু একটি মেয়েকে ভালবেসে বিয়ে করেছে। কিন্তু বন্ধুর বাবা-মা কোনভাবেই মেয়েটিকে মেনে নিবে না। বাবা-মায়ের দিকে তাকিয়ে যদি আমার বন্ধু বাধ্য হয়ে মেয়েটিকে দেনমোহরের টাকা পরিশোধ করে তালাক দেয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২৫/২৫) : ইদানিং অনেক লোক হজ্জ করতে গিয়ে ইহরাম বাঁধার পর জেদ্দা বিমান বন্দর থেকে সরাসরি মদীনায় যান এবং মদীনা থেকে ফিরে এসে মক্কায় হজ্জের কাজ সমাধা করেন। এতে হজ্জের কোন ত্রুটি হয় কি? - -মাহমূদুল ইসলামরিয়াদ, সঊদী আরব।
প্রশ্ন (১৭/৯৭) : রাসূল (ছাঃ) মি‘রাজে যাওয়ার সময় জিব্রীলের আদেশে তূরে সীনা ও বায়তুল লাহমে ছালাত আদায় করেছেন। এতে কি প্রমাণ হয় যে, সালাফে ছালেহীনদের স্মৃতিবিজড়িত স্থানে বরকত হাছিলের জন্য বিশেষ ছালাত আদায় করা যায়? বিস্তারিত জানতে চাই। - -আলী আছগর, ডাকবাংলা, ঝিনাইদহ।
প্রশ্ন (৩৫/১১৫) : আমি একজন ডাক্তার। আমার কাছে অবৈধ গর্ভবতী মহিলারা সন্তান নষ্ট করতে আসে। এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (২০/২৬০) : হুন্ডিতে টাকা লেনদেন করা যাবে কি? বৈধ চ্যানেলে টাকা পাঠালে প্রবাসীদের যে প্রণোদনা দেওয়া হয় তা কি সূদের অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (৮/৮) : আমাদের এলাকায় কেউ মারা গেলে তার বাড়িতে উন্নত খাবারের আয়োজন করা হয় এবং মৃতের জানাযায় উপস্থিত সকলকে খাওয়ানো হয়। এরূপ পদ্ধতি জায়েয কি?
প্রশ্ন (৮/২৮৮) : ইমাম রুকূতে যাওয়া অবস্থায় জামা‘আতে শরীক হ’লে সূরা ফাতিহা পড়ে শরীক হ’তে হবে, না ইমাম যে অবস্থায় আছেন সে অবস্থায় শরীক হ’তে হবে?
আরও
আরও
.