উত্তর : মারফূ‘ সূত্রে হাদীছটির কোন ভিত্তি না থাকায় দলীল হিসাবে গ্রহণযোগ্য নয়। এ ছাড়াও তা রাসূল (ছাঃ)-এর অকাট্য বাণী-  فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ ‘নিশ্চয়ই সকল প্রকার বিদ‘আত ভ্রষ্টতা’ (মুসলিম হা/৮৬৭; মিশকাত হা/১৪১)-এর স্পষ্ট বিরোধী।

ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, এটি রাসূলুল্লাহ (ছাঃ)-এর কথা নয়। হাদীছ সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরাই এটিকে রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে সম্পৃক্ত করেছে (ইবনুল ক্বাইয়িম, আল-ফুরূসিইয়াহ ৬১ পৃঃ)।

শায়খ নাছিরুদ্দীন আলবানী (রহঃ) বলেন, মারফূ‘ সূত্রে এর কোন ভিত্তি নেই। বরং এটি ইবনু মাসউদ (রাঃ) হ’তে ‘মওকূফ’ সূত্রে বর্ণিত (সিলসিলা যঈফাহ হা/৫৩৩)।

হাফেয ইবনু কাছীর (রহঃ) বলেন, উক্ত আছারটি দ্বারা খেলাফতের ক্ষেত্রে আবুবকর (রাঃ)-কে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে ছাহাবায়ে কেরামের ইজমার কথা বুঝানো হয়েছে (আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ১০/৩২৮ পৃঃ)।

এছাড়াও উল্লিখিত আছারে বর্ণিত اَلْمُسْلِمُوْن এর اَلْ দ্বারা ‘ইজমায়ে ছাহাবা’ তথা যার উপর ছাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, সেটা বুঝানো হয়েছে। এর অর্থ এটা নয় যে, অধিকাংশ মুসলমান কোন বিদ‘আতকে উত্তম বললে সেটা আল্লাহর নিকটেও উত্তম। এরূপ অর্থ করা মূর্খতা বৈ কিছুই নয়।






প্রশ্ন (২৩/১৮৩) : কা‘বায় চবিবশ ঘন্টা ছালাত ও তাওয়াফ চলছে। সুতরাং ছালাতের নিষিদ্ধ সময় কি সেখানকার জন্য প্রযোজ্য নয়?
প্রশ্ন (২১/১৮১) : রাসূল (ছাঃ)-এর বংশতালিকা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/৩১৯) : জেনারেল লাইনে পড়ুয়া ছাত্রদের বিদেশী লেখকের বই কিনতে হয়। কিন্তু মূল বইয়ের মূল্য অনেক বেশী হওয়ায় সাধারণ পরিবারের পক্ষে কেনা অত্যন্ত কষ্টসাধ্য। কপিরাইটের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও দেশে এগুলো বইয়ের ফটোকপি বিক্রি করা হয় এবং প্রায় সবাই সেগুলো ক্রয় করে। এসব বই কেনা বা বিক্রির বিধান কি?
প্রশ্ন (১/৪১) : যাকাতের অর্থ বন্যার্তদের মাঝে ত্রাণ হিসাবে বিতরণ করা যাবে কি? - -মুখতারুল ইসলাম, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩০/১১০) : মৃত পিতা-মাতার মাগফেরাতের জন্য কী কী আমল করা যেতে পারে?
প্রশ্ন (২৫/৩০৫) : বিবাহের সময় ছেলে-মেয়েদের গায়ে হলুদ অনুষ্ঠান করা যাবে কি? - পারভেয আলম, ফারাক্কা, ভারত।
প্রশ্ন (৩০/৪৩০) : অভিভাবকের অনুমতি না নিয়ে প্রচলিত কোর্ট ম্যারেজ কি শরী‘আতসম্মত? যদি শরী‘আতসম্মত না হয় তবে পরবর্তীতে করণীয় কি?
প্রশ্ন (৩৩/৪৭৩) : ওমরাহ করার পর চুল না কাটলে কাফফারা দিতে হবে কি? এছাড়া মক্কায় চুল না কেটে ৮৫ কি.মি. দূরে জেদ্দায় গিয়ে চুল কাটা যাবে কি?
প্রশ্ন (১৯/৪৫৯) : স্বামী-সন্তানহীন বিধবা নারী সক্ষম হলে তার জন্য কুরবানী করা কর্তব্য হবে কি? - -জাহিদ হাসান রাজিব , রাজশাহী।
প্রশ্ন (৫/১২৫) : শবেবরাত সহ বিভিন্ন বিদ‘আতী অনুষ্ঠান উপলক্ষে প্রতিবেশীর প্রদত্ত খাবার খাওয়া যাবে কি? খাওয়া না গেলে কি করতে হবে?
প্রশ্ন (২৪/১৮৪) : কোন অনুষ্ঠান বা সম্মেলনের শেষে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যাবে কি? - -আব্দুল্লাহ, আল-বারাকা জুয়েলার্স, রাজশাহী।
প্রশ্ন (৩২/১১২) : অমুসলিমদের মৃত্যুতে বা তাদের কোন বিপদে আনন্দিত হওয়া যাবে কি? - -ফারূক হোসাইন, পাঁচদোনা, নরসিংদী।
আরও
আরও
.