উত্তর : প্রাপ্ত বয়স্ক ভাই-বোন একই বিছানায় অবস্থান করবে না। কারণ এতে বড় পাপ সংঘটিত হ’তে পারে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের সন্তানদের বয়স সাত বছর হ’লে তাদেরকে ছালাত শিক্ষা দাও এবং দশ বছর হ’লে তার (ছালাতের) উপর তাদেরকে প্রহার কর এবং তাদের বিছানা পৃথক করে দাও’ (আবুদাঊদ হা/৪৯৫; মিশকাত হা/৫৭২)। অনুরূপভাবে দু’জন পুরুষ বা দু’জন নারীর জন্য একই কাপড়ের নীচে ঘুমানো অনুচিৎ। কারণ রাসূল (ছাঃ) বলেন, কোন পুরুষ অন্য পুরুষের সঙ্গে একই কাপড়ের নীচে যেন শয়ন না করে। (অনুরূপভাবে) কোন নারী অন্য নারীর সাথে একই কাপড়ের নীচে যেন শয়ন না করে (মুসলিম হা/৩৩৮; মিশকাত হা/৩১০০)। তবে একই বিছানায় আলাদা কাপড়ের নিচে বা উভয়ের মাঝে নিরাপদ দূরত্ব রেখে দুই ভাই ঘুমাতে পারে (ইবনু হাজার, ফাৎহুল বারী ৭/২০৪)।

প্রশ্নকারী :রাজীবুল ইসলাম, চুয়াডাঙ্গা।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৯/৩২৯) : আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ঐ বছর রামাযানে আমি ছিয়াম রাখিনি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : ছালাত শেষে সালাম ফিরানোর সময় দৃষ্টি কোন দিকে রাখতে হবে?
প্রশ্ন (৪/৩২৪) : সুলতান নূরুদ্দীন যঙ্গী কর্তৃক রাসূল (ছাঃ) কর্তৃক স্বপ্নে আহূত হওয়া এবং তাঁর লাশ চুরির দায়ে অভিযুক্ত দু’জন ইহূদীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার যে কাহিনী প্রচলিত আছে, তার সত্যতা রয়েছে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : দ্বিতীয় বিবাহ করার কারণে আমার মা আমার পিতাকে তালাক দেন। বর্তমানে আমি মায়ের সাথে থাকি এবং তাকে দেখাশোনা করি। এক্ষণে আমি সামর্থ্যবান হই বা না হই, পিতাকে দেখাশোনা করার কোন দায়িত্ব আমার আছে কি?
প্রশ্ন (১০/১৭০) : শাড়ি, সালোয়ার-ক্বামীছ ইত্যাদি পোষাক পরা যাবে কি? - -হাবীবুর রহমান, জুবাইল, সঊদী আরব।
প্রশ্ন (২৬/১০৬) : মুযদালিফায় অবস্থানের বিধান কি? কেউ যদি সেখানে অবস্থান না করে মিনায় চলে আসে তাহ’লে তার হজ্জের বিধান কি হবে?
প্রশ্ন (৩২/৩৯২) : জেনে বা না জেনে চুরিকৃত জিনিস ক্রয় করা যায় কি?
প্রশ্ন (২১/৩০১) : কিছু লোক যুক্তি দেখিয়ে বলে থাকে, মসজিদে যাওয়ার জন্য যেমন অনেকগুলো পথ থাকে, তেমনি বিভিন্ন ইসলামী দলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। উক্ত যুক্তি কি সঠিক?
প্রশ্ন (৪/২৪৪) : পরিবারের চাকুরীরত অবিবাহিত মেয়ের মালিকানায় ২.৮ ভরি স্বর্ণ আছে (যা মায়ের যিম্মায় রাখা)। এছাড়া মায়ের নিজের ৩ ভরি স্বর্ণ ও ১ লক্ষ টাকা এবং পিতার ১ লক্ষ টাকা জমানো আছে। পরিবারের সম্পূর্ণ খরচ পিতাই বহন করেন। এক্ষণে এই সম্পদ কি একত্রে মিলিয়ে যাকাত হিসাব করতে হবে, না-কি প্রত্যেকের সম্পদের যাকাত যার যার আলাদাভাবে হিসাব করে আদায় করতে হবে?
প্রশ্ন (১/৪৪১) : জান্নাত ও জাহান্নাম কয়টি ও কি কি? নাম সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/৩০) : গার্মেন্টসগুলোতে বিদেশী কাপড়ের অর্ডার নেওয়া হয়। সেখানে মহিলাদের শরী‘আত বিরোধী পর্দা বিনষ্টকারী ছোট ছোট কাপড় তৈরী করতে হয়। এসব কাজ করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২০/২০) : ছালাতে দ্বিতীয় রাক‘আতে শামিল মুক্তাদীর জন্য তা প্রথম রাক‘আত হিসাবে গণ্য হয়। এক্ষণে এ রাক‘আতে যে তাশাহহুদ পাওয়া যাবে সেখানে দো‘আ-দরূদ পড়া যরূরী কি?
আরও
আরও
.