উত্তর : ছালাতে রাফ‘উল ইয়াদায়েন করা সুন্নাত এবং এটা ছহীহ হাদীছ সমূহ দ্বারা প্রমাণিত। অতএব সবাইকে এই প্রতিষ্ঠিত সুন্নাতটি পালন করার চেষ্টা করতে হবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৭/৯৫; বিস্তারিত দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) ১০৮ পৃষ্ঠা)। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, বিদ্বানগণ এ ব্যাপারে একমত যে, যার নিকট রাসূল (ছাঃ)-এর কোন সুন্নাত স্পষ্টভাবে প্রমাণিত হয়, কারু কথায় তা পরিত্যাগ করা আদৌ বৈধ নয় (ইবনু ক্বাইয়িম, মাদারিজুস সালেকীন ২/৩১৯)। যদি কেউ রাসূল (ছাঃ)-এর সুন্নাতের মহববতে একটি নেকীর কাজ করেন, আল্লাহ বলেন, আমি তার নেকী ১০ থেকে ৭০০ গুণে বর্ধিত করি (বুখারী হা/৪২; মুসলিম হা/১২৯; মিশকাত হা/৪৪)। তবে ‘রাফঊল ইয়াদায়েন’-এর উপর ছালাতের বিশুদ্ধতা নির্ভরশীল নয়। এজন্য পরিস্থিতি বুঝে সাময়িক সিদ্ধান্ত নিতে পারে। অপরদিকে ইমাম ও মসজিদ কর্তৃপক্ষের উচিত হবে, রাসূলের সুন্নাত পালনে কাউকে বাধা না দিয়ে বরং সহায়তা করা। কেননা রাসূল (ছাঃ) বলেন, ‘যে আমার আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল। আর যে আমার নাফরমানী করল, সে আল্লাহরই নাফরমানী করল’ (বুখারী হা/৭১৩৭; মিশকাত হা/৩৬৬১)। আল্লাহ বলেন, ‘তার চাইতে বড় যালেম আর কে আছে যে আল্লাহর মসজিদ সমূহে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয়...। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা এবং আখেরাতে রয়েছে ভয়াবহ শাস্তি’ (বাক্বারাহ ২/১১৪)।

প্রশ্নকারী : নাঈম, ময়মনসিংহ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৩/১৪৩) : আমি একজন অমুসলিম মেয়েকে বিয়ে করেছি। এখন আমার করণীয় কি?
প্রশ্ন (২৮/১০৮) : মনে মনে এবং সরবে কুরআন তেলাওয়াত করার মাঝে কোন পার্থক্য আছে কি? এতে ছওয়াবের কোন কমবেশী হবে কি?
প্রশ্ন (১৪/৪১৪) : নিষিদ্ধ সময়ে ঘুম থেকে উঠলে ছালাত আদায় করা যাবে কি? না উক্ত সময় অতিক্রান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে?
প্রশ্ন (১৪/৯৪) : এম.বি.বি.এস. পাস জনৈকা শিক্ষার্থী সম্প্রতি দ্বীনের পথে ফিরে এসেছে এবং সে একজন দ্বীনদার ছেলেকে বিবাহ করতে আগ্রহী। কিন্তু তার পরিবার দ্বীনদার না হওয়ায় কোনক্রমেই তাতে রাযী নয়। এমতাবস্থায় মেয়েটির করণীয় কি? সে কি পিতার পরিবর্তে অন্যকে অলী হিসাবে গ্রহণ করে বিবাহ সম্পন্ন করতে পারবে? - -শায়লা রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন (২৫/১০৫) : হাদীছে মোটা-তাজা সুন্দর পশু কুরবানী করতে বলা হয়েছে। এক্ষণে ঔষধ প্রয়োগের মাধ্যমে পশু মোটাতাজা করণে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১২/৩৭২) : স্বর্ণ বা রৌপ্য মুদ্রার পরিবর্তে কাগজের টাকা ব্যবহার করা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩১/৩১১): অনেক মসজিদের মেহরাবের উপরে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ লেখা দেখা যায়। এর কারণ কী?
প্রশ্ন (৩৭/১৫৭) : বিবাহের খুৎবা ঈজাব-কবুলের পরে হবে না আগে হবে? সম্মতি নেওয়ার জন্য পিতা ও সাক্ষীদেরকে মেয়ের কাছে যাওয়া কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৮/৮৮) : কারো উপর ছিয়ামের কাফফারা থাকলে কাফফারার ছিয়াম পালনকালে স্ত্রী মিলন করতে পারবে কি? - -নূরে আলম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩১/৩৫১) : বিভিন্ন মসজিদে মাগরিবের ছালাতের পর হালক্বায়ে যিকরের আয়োজন করা হয়। হালক্বায়ে যিকর অর্থ কী? এটা কি সুন্নাত সম্মত?
প্রশ্ন (৩৫/৪৩৫) : আশূরার ছিয়াম কি নূহ (আঃ)-এর যুগ থেকে চলে আসছে। তিনি কি অত্যাচারী কওম থেকে মুক্তি লাভের শুকরিয়া স্বরূপ তা পালন করতেন?
প্রশ্ন (২/৩২২) : হাত থেকে কুরআন পড়ে গেলে করণীয় কি?
আরও
আরও
.