উত্তর : দূর-দূরান্ত থেকে স্রেফ মসজিদে ক্বোবার ফযীলত লাভের উদ্দেশ্যে সফর করা যাবে না। এই ফযীলত কেবল অত্র মসজিদের আশ-পাশে বসবাসকারী বা অবস্থানকারীদের জন্য (ইবনু তায়মিয়াহ, ইকতিযাউছ ছিরাতিল মুস্তাক্বীম ২/৩৪০-৩৪৪)। মসজিদে ক্বোবায় ছালাত আদায়ের বহু ফযীলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করে, অতঃপর ক্বোবা মসজিদে এসে এক ওয়াক্ত ছালাত পড়ে, তার জন্য একটি ওমরার সমান ছওয়াব রয়েছে’ (ইবনু মাজাহ হা/১৪১২; ছহীহুত তারগীব/১১৪১; ছহীহুল জামে‘ হা/৬১৫৪)। অন্য বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি (ঘর থেকে) বের হয়ে এই মসজিদ অর্থাৎ মসজিদে ক্বোবায় আসবে। তারপর এখানে ছালাত পড়বে। সেটি হবে তার জন্য একটি ওমরার সমতুল্য (নাসাঈ হা/৬৯৯; ছহীহাহ হা/৩৪৪৬)। আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) প্রতি শনিবার ক্বোবায় আসতেন। তিনি বাহনে চড়ে এবং পায়ে হেঁটে এখানে আসতেন। ইবনু দীনার (রহঃ) বলেন, ইবনু ওমর (রাঃ)ও অনুরূপ আমল করতেন (বুখারী হা/৭৩২৬; মুসলিম হা/১৩৯৯)। সা‘দ বিন আবু ওয়াক্কাছ (রাঃ) বলেন, বায়তুল মুকাদ্দাসে ছালাত আদায় অপেক্ষা মসজিদে ক্বোবায় ছালাত আদায় করা আমার নিকট অধিক প্রিয় (হাকেম হা/৪২৮০; ছহীহুত তারগীব হা/১১৮৩)। অতএব কেউ মদীনায় অবস্থান করলে সেখান থেকে পায়ে হেঁটে বা বাহনে চড়ে মসজিদে ক্বোবায় গিয়ে ছালাত আদায় করতে পারেন, যেমনটি রাসূল (ছাঃ) করতেন। কিন্তু অন্য কোন শহর থেকে কেবল এই উদ্দেশ্যে আগমন করা যাবে না।






প্রশ্ন (২৬/৬৬) : বিবাহের তিন মাসের মাথায় আলট্রাসনোগ্রাম-এর মাধ্যমে প্রমাণিত হয় যে, স্ত্রীর পেটে ছয় মাসের বাচ্চা রয়েছে। তখন স্বামী তাকে তালাক দেয়। মেয়েটি এখন পিতার বাড়ীতে অবস্থান করছে। এক্ষণে মেয়ের পিতা-মাতার করণীয় কি?
প্রশ্ন (৩৫/৭৫) : জুম‘আর খুৎবা চলাকালে আমি লক্ষ্য করলাম, জনৈক ব্যক্তি অনবরত মোবাইল স্ক্রল করছে। ছালাত শেষে নিষেধ করলে সে বলল, ইমামের কথা কুরআন-হাদীছের সাথে মিলানোরজন্য সে সবসময় এমন করে। আমার প্রশ্ন হ’ল খুৎবার সময় কুরআন-হাদীছ মিলানোর উদ্দেশ্যে মোবাইল বা বই-খাতা নিয়ে ব্যস্ত থাকা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (১৫/২১৫) : সুদীর্ঘকাল যাবৎ মসজিদের পাশে পৈত্রিক ভিটায় আমাদের বাড়ি-ঘর। সম্প্রতি মসজিদ কর্তৃপক্ষ আমীন ডেকে জমি মাপার পর দেখা যায় আমাদের বাড়ি মসজিদের জমির পৌনে ১ শতাংশ জায়গার উপর নির্মিত হয়েছে, যা মসজিদ কর্তৃপক্ষ বা আমাদের কারো জানা ছিল না। এক্ষণে তারা বাড়ি ভেঙ্গে হ’লেও উক্ত জমি ফেরত দেয়ার দাবী করছে। আমার পিতা এই জমিটুকুর মূল্য বা মসজিদের অন্য পাশে সমপরিমাণ জমি ক্রয় করে দিতে চান। এটা জায়েয হবে কি? - -সিরাজুম মুনীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন (২/১৬২) : কচ্ছপ ও ব্যাঙ খাওয়া যাবে কি? কেউ খেয়ে ফেললে তার জন্য করণীয় কি? - -আব্দুল কুদ্দূস, পারিলা, পবা, রাজশাহী।
প্রশ্ন (১৯/১৩৯) : একসাথে একাধিক মাইয়েতের উপর একবার জানাযার ছালাত পড়লে তা কি ছহীহ হবে? নাকি প্রত্যেকের জন্য পৃথক জানাযা করতে হবে? - -তাওহীদুল ইসলামমাষ্টারপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (১/৪১) : ছহীহ হাদীছের আলোকে ঈদের ছালাতের সময় জানিয়ে বাধিত করবেন। - .
প্রশ্ন (৩১/১১১) : জানাযার পর মৃতদেহকে সামনে রেখে সম্মিলিত দো‘আ করা সুন্নাতসম্মত কি?
প্রশ্ন (১২/৫২) : শরী‘আতে দলীল গ্রহণের ক্ষেত্রে ছহীহ দলীল না পাওয়ার ক্ষেত্রে যঈফ হাদীছ ও ইজতিহাদের মধ্যে কোনটি অগ্রগণ্য হবে? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১৮/১৮) : মা মারা যাওয়ার পর তার নেকীর জন্য তার পক্ষ থেকে ওমরাহ পালন করা যাবে কি?
প্রশ্ন (২২/২২২) : পেশাব বা পায়খানা করার পর ওযূ করা যরূরী কি? - -আব্দুল হাই, ভারুয়াখালী, জামালপুর।
প্রশ্ন (৫/৪৪৫) : শিখা চিরন্তনে গিয়ে মাথা নত করা ও সেখানে নীরবতা পালন করা যাবে কি?
প্রশ্ন (১০/৫০) : হায়েয বা নিফাস অবস্থায় পরীক্ষার খাতায় কুরআনের আয়াত লিখতে হ’লে করণীয় কি?
আরও
আরও
.