উত্তর : যদি মুমূর্ষু ব্যক্তি সজ্ঞানে তার কোন অঙ্গদান করে এবং জীবিত ব্যক্তি তাতে উপকৃত হয় তাহ’লে এতে দোষ নেই। তবে দান বাস্তবায়ন অবশ্যই মৃত্যু নিশ্চিত হওয়ার পর হ’তে হবে। জীবিত অবস্থায় হ’লে এমন অঙ্গ হওয়া যাবে না যার জন্য দানকারীর অঙ্গহানী হয়ে যায় কিংবা মৃত্যু ঘটে যায় বা মাইয়েতের ওয়ারিছদের জন্য বিব্রতকর হয়। যেমন হাত, পা বা চোখ ইত্যাদি। তবে কিডনী বা দেহাভ্যন্তরের কোন গুরুত্বপূর্ণ অঙ্গ দিতে পারে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৪২/১২২, ৩৪/২৩৪; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/৩৬৪-৬৫; শানক্বীতী, আহকামুল জিরাহাতিত তিবিবয়াহ ৩৫৪-৩৯১)।

তবে একদল বিদ্বান সর্বাবস্থায় মানব দেহের সম্মানের প্রতি লক্ষ্য রেখে বলেন, মৃত্যুর পরেও মানব দেহের কোন অঙ্গ কাট-ছাঁট করা যাবে না (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/৩৬৪-৬৫; ফাতাওয়া দারিল ইফতা আল-মিছরিয়াহ ৭/৩৫৬)।

প্রশ্নকারী : আনীসুর রহমান, মিরপুর, ঢাকা।








বিষয়সমূহ: সৃষ্টিজগৎ
প্রশ্ন (৩২/১৯২) : জনৈক আলেম বলেন, কারো মৃত্যুর খবরে প্রথমে আল-হামদুলিল্লাহ বলতে হবে তারপর ইন্নালিল্লাহ বলবে। একথার কোন ভিত্তি আছে কি? - -হারূনুর রশীদ, চোরকোল, ঝিনাইদহ।
প্রশ্ন (৩৫/৩৫) : জনৈকা গর্ভবতী নারী মাটি বা মাটির তৈরী পাত্র চিবিয়ে খায়। এরূপ মাটি খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১৪/১৩৪) : ইবাদতের উদ্দেশ্য না রেখে কেবল সম্মানের উদ্দেশ্যে কাউকে সিজদা করা যাবে কি? ইমাম ইবনু তায়মিয়াহ (রহ.) কি এটাকে জায়েয বলেছেন?
প্রশ্ন (২৯/৪৬৯) : একটি হাদীছে অসুখের জন্য সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা নাস, ফালাক্ব, বাক্বারা, আলে-ইমরান, হাশর, মুমিনূন, জীন প্রভৃতি সূরার কিছু কিছু আয়াত পড়ার কথা এসেছে। উক্ত আয়াতসমূহ দ্বারা কোন অমুসলিমকে ঝাড়-ফুঁক করা যাবে কি? - -হাফীযুর রহমান, কুষ্টিয়া।
প্রশ্ন (৩৭/১৯৭) : বড় দিন উপলক্ষ্যে আমার কোম্পানীর খৃষ্টান মালিক বেশ কিছু হালাল প্যাকেটজাত খাবার উপহার দিয়েছে। এক্ষণে সেগুলি আমি খেতে পারব কি? না পারলে করণীয় কি?
প্রশ্ন (২১/৪৬১) : চুল-নখ কর্তন থেকে বিরত থাকার নির্দেশনা কি হজ্জ পালনকারীদের জন্যও প্রযোজ্য? - -সাইফুল ইসলাম, কাজলা, রাজশাহী।
প্রশ্ন (৩৩/২৩৩) : রাসূল (ছাঃ) কৃত ভবিষ্যদ্বাণী অনুযায়ী ৩০ জন ভন্ডনবীর মধ্যে এ পর্যন্ত কতজনের আবির্ভাব ঘটেছে? এটা কি ত্রিশ জনের মধ্যে সীমাবদ্ধ?
প্রশ্ন (৩০/৪৩০) : পুরুষেরা মাথার মাঝখানে সিঁথি করতে পারে কি? কয় পদ্ধতিতে চুল রাখা যায়?
প্রশ্ন (২৯/৩৮৯) : বর-কনে বাসর ঘরে জামা‘আতে ২ রাক‘আত ছালাত আদায় করবে কি? করতে হ’লে এর নিয়ম কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : আমার মা তার সম্পত্তি তার ভাই তথা আমার মামাদের দিয়ে দিলে তিনি কি সন্তানদের বঞ্চিত করার অপরাধে অপরাধী হবেন?
প্রশ্ন (৩২/৩৯২) : প্রবাস থেকে টেলিফোনের মাধ্যমে জানাযায় অংশগ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৪/১২৪) : কুরআন তেলাওয়াত ও খতম শেষে কি দো‘আ পড়তে হবে? কুরআন খতম করলে সূরা যোহা থেকে সূরা নাস পর্যন্ত তাকবীর দিতে হয় মর্মে কোন হাদীছ আছে কি?
আরও
আরও
.