উত্তর : শী‘আদের ইমামতিতে ছালাত আদায় করা যাবে না। কারণ তারা প্রথম তিন খলীফাসহ অধিকাংশ ছাহাবীকে কাফির মনে করে। তারা আয়েশা (রাঃ) সম্পর্কে নিকৃষ্ট আক্বীদা পোষণ করে। এর বিপরীতে তারা আলী (রাঃ) সম্পর্কে চরম বাড়াবাড়ি করে থাকে।

পবিত্রতা ও ছালাতের নিয়ম-কানূনের ক্ষেত্রেও আহলে সুন্নাত ওয়াল জামা‘আত থেকে তাদের পদ্ধতি ভিন্ন। তারা আমাদের কুরআনকে অস্বীকার করে এবং মুছহাফে ফাতেমা-কে মূল কুরআন হিসাবে দাবী করে। যার মধ্যে বর্তমান কুরআনের কিছু নেই। তারা বুখারী শরীফ সহ মুসলিম উম্মাহর গৃহীত হাদীছ গ্রন্থ সমূহকে অস্বীকার করে। এছাড়াও তাদের রয়েছে বহু বাজে আক্বীদা ও আমল।

অনুরূপভাবে তাদের মসজিদে ছালাত আদায় করাও সমীচীন নয়। কারণ তারা অধিকাংশ সময় বরকত হাছিলের উদ্দেশ্যে তাদের ইমামদের কবরের উপর মসজিদ নির্মাণ করে থাকে। তবে তাদের কোন ব্যক্তি শিরকী আক্বীদা পোষণ না করলে বা তাদের কোন মসজিদ কবরের উপর প্রতিষ্ঠিত না হ’লে সেখানে ছালাত আদায় করা জায়েয (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/২৯১; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৪/৩১৪, ১২/১০৭ )।






প্রশ্ন (১/১) : আমার পূর্বে ক্রয়কৃত পিয়ানো ও গিটার আছে। দ্বীন বুঝার পর এখন সেগুলি বিক্রি করে ইসলামী বই ক্রয় করতে চাই। এরূপ করা জায়েয হবে কি? নতুবা সেগুলি নিয়ে করণীয় কি? - -রূহুল আমীন, কালিহাতী, টাঙ্গাইল।
প্রশ্ন (৪০/১৬০) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি সফর অবস্থায় মৃত্যুবরণ করল সে শহীদ হয়ে মারা গেল। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩১/১৯১) : তাওহীদে আসমা ওয়াস ছিফাত সম্পর্কে জ্ঞান লাভ করার উপকারিতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৬/৪০৬) : কিছু মাদ্রাসায় আরবী বিষয়ে পুরুষ আলেম এবং সাধারণ বিষয়ে নারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এছাড়া প্রশাসনিক প্রয়োজনে নারী-পুরুষ শিক্ষকরা একসঙ্গে বৈঠকও করেন। এভাবে নারী শিক্ষকদের নিয়োগ ও নারী-পুরুষ একত্রে বসে যৌথ সভা করা শরী‘আতের দৃষ্টিতে কতটুকু বৈধ?
প্রশ্ন (৩৭/১৫৭) : সফরে বের হওয়ার পূর্বে যোহরের সময় যোহর-আছর একত্রে জমা ও ক্বছর করে বের হওয়া যাবে কি? - -মুহাম্মাদ ফখরুল ইসলাম, মাহিলাড়া, বরিশাল।
প্রশ্ন (৩০/২৭০) : মসজিদে বিবাহ পড়ানো কি সুন্নাত? এতে কি বিশেষ কোন বরকত আছে?
প্রশ্ন (১৬/১৭৬) : দাঁত পরিষ্কারের ক্ষেত্রে প্রচলিত পেস্ট-ব্রাশ ব্যবহার করে মিসওয়াক করার নেকী পাওয়া যাবে কি? - -মুত্ত্বালিব, রিয়ায, সঊদী আরব।
প্রশ্ন (৩৪/২৭৪) : জনৈক আলেম বলেন, আহলেহাদীছ হতে হলে এক লক্ষ হাদীছের হাফেয হতে হবে। এ কথার সত্যতা আছে কি?
প্রশ্নঃ (১০/১৭০) : জুম‘আর দিন মহিলারা বাড়ীতে ছালাত আদায় করলে জুম‘আ পড়বে না যোহর পড়বে?
প্রশ্ন (১২/৩৭২) : কাউকে দাফন করার পর সেখানে লোকেরা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে? - -আমীর হামযা, মদনচক জামে মসজিদ, নওগাঁ।
প্রশ্ন (৫/৪৪৫) : মা ৪ সন্তান রেখে মারা যাওয়ার পর পিতা নতুন বিয়ে করে। সেই সন্তানদের নতুন মা লালন পালন করার ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী কোন ত্রুটি করে না। কিন্তু সন্তানরা তাকে সৎ মায়ের মত দেখে এবং কথায় ও কাজে কষ্ট দেয়। এক্ষণে সন্তানদের উপর সৎ মায়ের প্রতি নিজ মায়ের মত হক আছে কি?
প্রশ্ন (৮/৮) : ইয়াযীদ বিন মু‘আবিয়া কিভাবে মৃত্যুবরণ করেছিলেন? তার মৃত্যুর ব্যাপারে যেসব কাহিনী প্রচলিত আছে, তার কোন ভিত্তি আছে কি?
আরও
আরও
.