উত্তর : স্ত্রীর প্রতি স্বামীর হক আছে। রাসূল (ছাঃ) বলেন, ... তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। অতএব প্রত্যেক হাকদারকে তার প্রাপ্য হক প্রদান কর’ (বুখারী হা/১৯৭৫, ৬১৩৯)। স্ত্রীর হক আদায় না করার কারণে স্বামী গুনাহগার হবেন। তবে স্বামী তার স্ত্রীর সম্মতি সাপেক্ষে একাধিক বছর স্ত্রী থেকে দূরে থাকতে পারবে (ওছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ১৯/০২)। এক্ষেত্রে পরিবারের সার্বিক কল্যাণের স্বার্থে স্ত্রীকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে। কিন্তু স্বামী যদি স্ত্রীর সম্মতি ব্যতীত চার মাস বা সর্বোচ্চ ছয় মাসের অধিক সময় বাইরে থাকে এবং স্ত্রীর হক আদায়ে সচেষ্ট না হয়, তাহ’লে স্ত্রী চাইলে তালাক প্রার্থনা করতে পারে বা আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে (বাহূতী, কাশশাফুল ক্বেনা‘ ৫/১৯৩; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৯/৬২-৬৩; ফাতাওয়া ইসলামিয়া ৩/২১২)। এ ব্যাপারে স্বামী যেন কোন মিথ্যা প্রতিশ্রুতি বা টালবাহানার আশ্রয় না নেয়। আল্লাহ বলেন, ‘তাদেরকে তোমরা ক্ষতি করার জন্য আটকে রেখ না, তাহ’লে তোমরা সীমালংঘন করবে। যে ব্যক্তি এটা করবে, সে তার নিজের উপর যুলুম করল’ (বাক্বারাহ ২/২৩১)।

প্রশ্নকারী : আয়েশা আখতার, বিহাস, রাজশাহী।







বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (১১/৪৫১) : চুল পড়ে যাওয়ার কারণে নতুন চুল গজানোর জন্য যে চিকিৎসা গ্রহণ করা হয় তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৪০/৮০): শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন কেন শিরক? এগুলোর আসল উদ্দেশ্য কি?
প্রশ্ন (৩৫/১১৫) : পাত্রের পিতা-মাতা উভয়ে মৃত। অভিভাবক হওয়ার মত কেউ নেই। এক্ষণে পাত্রীর পিতা-মাতার সম্মতি ও ব্যবস্থাপনায় বিবাহ সম্পন্ন করা যাবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (১১/২১১) : যে সকল ছাত্র-ছাত্রী বাইরে পড়াশুনা করে, অথবা প্রবাসে থাকে, তারা কয়েকদিন বা কয়েকমাসের জন্য বাড়িতে আসলে ছালাত ক্বছর করতে পারবে কি?
প্রশ্ন (৩৪/৩৪) : এক ব্যক্তির উপর হজ্জ ফরয হয়েছে। আর তার আরেকজনকে হজ্জ করানোর সামর্থ্য রয়েছে। এক্ষণে সে প্রথমে স্ত্রীকে না মাকে হজ্জ করাবে? - -আহমাদুল্লাহনওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৫/৬৫) : শারঈ বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তির দাবীর ক্ষেত্রে ৪ জন সাক্ষী প্রয়োজন হয়। কিন্তু যদি ভিডিও ফুটেজ থাকে, তাহ’লে এই একটি সাক্ষ্য থাকলেই কি তা শাস্তির জন্য যথেষ্ট হবে?
প্রশ্ন (১২/৩৭২) : সকল আসমানী কিতাব কি আরবী ভাষায় নাযিল হয়েছে?
প্রশ্ন (৩০/৩০) : প্রতিবেশী গরীবদের কিছু দান করার জন্য নিজ পরিবারে কিছু ব্যয় সংকোচন করায় পরিবার বিষয়টি ভালো চোখে দেখছে না। তাদের মতে, সর্বোত্তম ব্যয় হ’ল নিজ পরিবারে ব্যয় করা। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (২৪/২৪) : ফেরাঊন ও নমরূদের পতনের পর ৪০ দিন পর্যন্ত বৃষ্টি ও বন্যা হয়েছিল। তারপর জমি উর্বর হয়েছিল। এই কথা কি সঠিক?
প্রশ্ন (২১/৪৬১) : জুম‘আর দিন দো‘আ কবুলের সময় কখন? খুৎবার সময় চুপে চুপে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (২৩/৬৩): অপারেশনের মাধ্যমে তিনটি সন্তান হওয়ার পর পুনরায় গর্ভ ধারণ করা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৯) : অপবিত্র অবস্থায় আযান দেওয়া যাবে কি?
আরও
আরও
.