উত্তর : ইমাম মাহদীর আগমন ক্বিয়ামতের আলামতসমূহের অন্যতম। কিন্তু তিনি ক্বিয়ামতের কতদিন পূর্বে এবং কোন দিক থেকে আগমন করবেন, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছুই বর্ণিত হয়নি। তবে ক্বিয়ামতের প্রাক্কালে ঈসা (আঃ)-এর আগমনের পূর্বে তিনি আসবেন। কারণ ইমাম মাহদীর ইমামতিতেই তিনি ছালাত আদায় করবেন’ (মুসলিম হা/১৫৬; মিশকাত হা/৫৫০৭)। তিনি খোরাসান থেকে বের হবেন মর্মে যেসব বর্ণনা রয়েছে তা যঈফ (ইবনু মাজাহ হা/৪০৮৪; যঈফাহ হা/৮৫)। এছাড়া দক্ষিণ দিকের কারে‘আহ (كَرِعَةٌ) গ্রাম থেকে তিনি বের হবেন মর্মে আমর ইবনুল ‘আছ (রাঃ) যে মরফূ‘ বর্ণনাটি ইবনুল মুক্বরি’ স্বীয় মু‘জামে সংকলন করেছেন (হা/৯০), সেটি মওযূ‘ বা জাল (যঈফাহ হা/৬৬৮৬)। কেননা তার সনদে আব্দুল ওয়াহহাব বিন যাহহাক আল-হিমছী নামে একজন পরিত্যক্ত রাবী আছেন (মীযানুল ই‘তিদাল, রাবী ক্রমিক ৫৩১৬)। অতএব তা গ্রহণযোগ্য নয়।






প্রশ্ন (১৬/১৬) : জনৈক আলেম বলেছেন, রাসূল (ছাঃ) বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ছালাত আদায় করেছেন। একথা কি ঠিক? মহিলাদের জন্য ছালাতের পৃথক কোন নিয়ম আছে কি?
প্রশ্ন (৪/৪) : ঠিকাদারী পেশা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (১৪/৯৪) : সন্তান জন্মের ৭ম দিনের আগে বা পরে আক্বীক্বা করা যায় কি? পুত্র সন্তানের জন্য ১ টা গরু অথবা একটা গরু ও একটা ছাগল কিংবা ২টা গরু দ্বারা আক্বীক্বা বৈধ হবে কি?
প্রশ্ন (৩১/১৯১) : ছহীফা কয়টি এবং কাদের উপর তা নাযিল হয়েছিল? - -মুহায়মিনুল হক লাবীব, শ্যামলী, ঢাকা।
প্রশ্ন (৩৪/১১৪) : ঈদের জামা‘আতে একবার শরীক হয়ে পরে কারণবশতঃ অন্য স্থানে এসে জামা‘আত হ’তে দেখলে তাতে অংশগ্রহণ করা যাবে কি? - -ফেরদাউস মিয়া, চেংমারী, রংপুর।
প্রশ্ন (৮/২৮৮) :তারাবীহর ছালাত ইমামের সাথে শেষ করার যে ফযীলত বর্ণিত হয়েছে বিতর ইমামের সাথে না পড়ে একাকী পড়লে কি উক্ত ছওয়াব হবে? ইমাম স্বয়ং যদি বিতর না পড়ে সবাইকে তা বাসায় পড়ার নির্দেশ দেন, তাহ’লে কি পুরো রাত ছালাত আদায়ের ফযীলত পাওয়া হবে?
প্রশ্ন (২৭/১০৭) : জনৈক নারীর প্রতি আমার ভালোবাসা আছে। আগামীতে বিবাহ করার ইচ্ছা আছে। তবে তার সাথে আমি কথাও বলি না এবং শরী‘আত লঙ্ঘন করে কিছু করি না। এভাবে দূর থেকে করো প্রতি আসক্তি থাকলে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩২/১৫২) : আমার বিয়ের পর স্বামী বিদেশ চলে যায়। তারপর ঐখানে বসে আমাকে এক তালাক দেয়। আমি যতদূর জানি বিয়ের পর যদি স্বামীর সাথে কোন সহবাস না হয়। আর তখন যদি তালাক দেয়, তাহ’লে নাকি এক সাথে থাকতে চাইলে নতুন করে বিবাহ করতে হয়। আমরা এক সঙ্গে এক রাতও থাকিনি। কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম। তখন আমরা হোটেলে একান্ত সময় কাটাই। আমার তখন মাসিক ছিল বলে মিলন হয়নি। কিন্তু মিলন ব্যতীত সবকিছু হয়েছিল এবং আমার স্বামীর উপর গোসল ফরয হয়েছিল। এ অবস্থায় আমার স্বামী কর্তৃক তালাক কি কার্যকর হয়েছে? আমরা সংসার করতে চাইলে করণীয় কি?
প্রশ্ন (৩২/৪৭২) : ছালাতরত অবস্থায় মুহাম্মাদ (ছাঃ)-এর নাম শুনলে ‘ছাল্লাল্লাহু ‘আলাইহে ওয়া সাল্লাম’ বলতে হবে কি?
প্রশ্ন (৪০/৮০) : তাসবীহ আঙ্গুলে গণনার ক্ষেত্রে প্রতি দাগে দাগে ১টি করে তাসবীহ গণনা করা কি সুন্নাত? না আঙ্গুলে যেভাবে ইচ্ছা গণনা করা যাবে?
প্রশ্ন (৩৪/৩১৪) : জনৈক আলেম বলেন, পাঁচ ওয়াক্ত ছালাতের পর আয়াতুল কুরসী পাঠ করে বুকে ফুঁক দিলে সেই বুক জাহান্নামে যাবে না। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : আমার পিতা বাড়ি কেনার জন্য কিছু ঋণ নিয়েছেন ব্যাংক ও আত্মীয়দের কাছ থেকে। ব্যাংকের কিস্তি বেতনে কাটা হয়, আত্মীয়রা তাগাদা দেন না। পিতার হাতে এখন কিছু টাকা আছে, যা কুরবানীর নিছাব পরিমাণ। ঋণ থাকায় তিনি কুরবানী করতে চান না। তার ওপর কি কুরবানী ফরয?
আরও
আরও
.