উত্তর : আল্লাহর নামে যবেহ করা ব্যতীত কোন হালাল পশুর গোশত খাওয়া হালাল নয় (বাক্বারাহ ২/১৭৩)। অতএব এ ব্যাপারে স্পষ্ট জানা না থাকলে ঐ গোশত খাওয়া থেকে বিরত থাকতে হবে। এ যুগে আহলে কিতাব বলে কেউ নেই। যারা ইহূদী-খৃষ্টান বলে দাবী করে, তারা দ্বিত্ববাদী বা ত্রিত্ববাদী মুশরিক। তারা আল্লাহর নামে যবেহ করে কি-না সন্দেহ থাকলে তা খাওয়া যাবে না (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৭৬২; তিরমিযী হা/২৫১৮; নাসাঈ হা/৫৭১১; মিশকাত হা/২৭৭৩)। উল্লেখ্য যে, শেষনবী আগমনের পর পৃথিবীর সকল মানুষ শেষনবীর উম্মত। এখন আর কোন নবী নেই। অতএব ইহূদী হৌক বা নাছারা হৌক যদি সে ইসলাম কবুল না করে, তাহ’লে সে অবশ্যই জাহান্নামী হবে (মুসলিম হা/১৫৩; মিশকাত হা/১০)। দ্বিতীয়তঃ কোন প্রাণীকে যদি কারেন্টে শক দেয়া হয় বা গুলি করে হত্যা করা হয়, আর জীবিত অবস্থায় তাকে ‘বিসমিল্লাহ’ বলে যবেহ করা সম্ভব না হয়, তাহ’লে তার গোশত খাওয়া যাবে না। কারণ আল্লাহ বলেন, ‘তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব... কিন্তু তোমরা যাকে জীবিত অবস্থায় যবেহ করেছ তা ব্যতীত’ (মায়েদা ৫/৩)।

প্রশ্নকারী : আব্দুর রহমান, আলাস্কা, যুক্তরাষ্ট্র।






বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৭/২৪৭) : টুপী ছাড়া ছালাত আদায়ে শরী‘আতে কোন বাধা আছে কি? এতে নেকীর কোন কমবেশী হবে কি? - মেহেদী হাসান রাজশাহী।
প্রশ্ন (১০/৪৫০) : আমার ভাই আমার কাছে কিছু টাকা আমানত হিসাবে জমা রেখেছে। আমি ঐ টাকা কোন হালাল ব্যবসায়ে বিনিয়োগ করলে এতে আমানতের খেয়ানত হবে কি?
প্রশ্ন (৩৮/৩৯৮) : বিবাহ করেছি, কিন্তু দ্রুত সন্তান নিতে চাই না। তবে টেস্ট করে দেখি স্ত্রী গর্ভবতী। এক্ষণে গর্ভপাত করানো জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/৩১৩) : ছিয়াম অবস্থায় স্ত্রী সহবাস ব্যতীত সবকিছু করা যাবে কি? এতে যদি মযী নির্গত হয় তাহ’লে ছিয়ামের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (২১/২৬১) : মসজিদে প্রবেশের সময় আগে ডান পা এবং বের হওয়ার সময় আগে বাম পা দিতে হবে এবং পায়খানায় প্রবেশ করার সময় আগে ডান পা এবং বের হওয়ার সময় বাম পা দিতে হবে মর্মে কোন হাদীছ আছে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : অসুস্থ ব্যক্তির দো‘আ ফেরেশতাদের দো‘আর ন্যায়- কথাটির কোন সত্যতা আছে কি? - -আবু তালেব, সেতাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৩৪/৩১৪) : আল্লাহ বলেন, তোমাদের উপর যেসব বিপদাপদ আসে তা তোমাদেরই কর্মফল। অন্যদিকে হাদীছে এসেছে নবীগণ সবচেয়ে বিপদগ্রস্ত। এক্ষণে এর হিকমত কি?
প্রশ্ন (২৩/১৪৩) : তায়েফ সফরকালে রাসূল (ছাঃ) নির্যাতিত হওয়ার পর একটি আঙ্গুর বাগানে বসে যে দো‘আটি করেছিলেন, তা ছহীহ কি?
প্রশ্ন (৩৩/২৩৩) : বিতর ছালাত নিয়মিতভাবে কত রাক‘আত পড়া উত্তম? - -মাহমূদুল হাসান, বাগহাটা, নরসিংদী।
প্রশ্ন (২১/১৮১) : মিথ্যা কসম, কুরআন অবমাননা প্রভৃতি কারণে অনেক মানুষের ব্যাপারে শোনা যায় যে তাদের আকৃতি কুকুর, বানর ইত্যাদিতে পরিবর্তিত হয়ে গেছে। এসব ঘটনার কোন সত্যতা আছে কি? - -মাহবূব আলম, নওহাটা, রাজশাহী।
প্রশ্ন (১৭/৩৩৭) : দশ বছর পূর্বে কোন ব্যক্তি তার বোনের একটি স্বর্ণালংকার চুরি করে। এখন সে এজন্য অনুতপ্ত এবং চুরির মাল ফেরৎ দিতে চায়। এক্ষেত্রে কি সে তার বোনকে না জানিয়ে তাকে কোন স্বর্ণালংকার বা তার অর্থমূল্য দিয়ে অপরাধমুক্ত হ’তে পারবে? আর এক্ষেত্রে কি চুরিকৃত বস্ত্তর অনুরূপই দিতে হবে না অর্থমূল্যই যথেষ্ট?
প্রশ্ন (২৯/৪২৯) : আমাদের দেশে গভীর রাত পর্যন্ত ইসলামী সম্মেলন হয়। এটা কি শরী‘আত সম্মত? উক্ত সম্মেলনে মহিলারা যেতে পারে কি?
আরও
আরও
.