শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘আমি অনেককে দেখেছি বাজার করতে গিয়ে কাঁদছেন। কারণ বাজারের যে অবস্থা তার পকেটে সে টাকা নেই। এটার একমাত্র কারণ সিন্ডিকেট’। তিনি বলেন, ‘অর্থনীতি ও বাজার দুই জায়গাতেই সিন্ডিকেট তৈরি হয়েছে। ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা ঝরে পড়ছেন এবং পণ্যের মূল্য বেড়ে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে’।

গত ১১ই মে একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে যেভাবে সিন্ডিকেট গড়ে উঠেছে, এই সিন্ডিকেট যদি আমরা ধরতে না পারি, এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, দেশের ১৭ কোটি মানুষের দুঃখ-কষ্ট যদি লাঘব না করতে পারি, তবে আমার মনে হয় আমাদের মতো লোকের মন্ত্রী থাকা উচিৎ নয়’। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তারপরও দেশে যে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ব্যবসার নামে আজ যে লুটপাট হচ্ছে, এগুলো সাংবাদিকদের আরও জোরালোভাবে তুলে ধরতে হবে’।

তিনি আরো বলেন, আমাদের কিন্তু কোন কিছুর অভাব নেই। আমরা প্রতিটা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। তারপরও সিন্ডিকেটের কারণে দেশের এই অবস্থা বিরাজ করছে’।

তিনি বলেন, ‘সুগার মিলগুলোতে লুটপাট হয়ে বন্ধ হয়ে গেছে। মিলগুলো যদি আমরা নিয়মমাফিক চালাতে পারতাম, তবে বাজারে চিনির দাম এত বাড়ত না’।

[মন্ত্রীর সরল স্বীকারোক্তির জন্য ধন্যবাদ। কিন্তু তার অসহায়ত্ব কেবল করুণার উদ্রেক করে। দলীয় সরকার যে কখনো নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারেনা, এটি তার জাজ্বল্যমান প্রমাণ। অতএব দলকে নয় আল্লাহকে ভয় করুন। পরকালীন জওয়াবদিহির কথা ভাবুন। কঠোর হস্তে দুর্নীতিবাজদের দমন করুন! (স.স)]







বরগুনার ১১৭ কেজি ওযনের মিষ্টি কুমড়া বিক্রি হ’ল বরিশালে
দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ
কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করল সঊদী আরব সহ পাঁচটি মুসলিম দেশ
এক পরিবারে ৭৯ হাফেয দ্বীনের আলো ছড়াচ্ছেন
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস টিকা আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেক লিমিটেডের
১০৬ ভাষায় দক্ষ ৮ বছরের শিশু
বর্ধমানে অন্ধ মুসলিম দম্পতিকে ‘জয় শ্রীরাম’ সেলাগানে বাধ্য করা হ’ল
একজনের রক্তদানে ২৪ লাখ মানুষের জীবন রক্ষা!
স্পেনের পর জার্মানী ও নেদারল্যান্ডসের মসজিদে মসজিদে আযান!
৪০ হাযার টাকা আত্মসাতের মামলা শেষ হ’তে ৪০ বছর
জন্মহার বাড়াতে জনসংখ্যা মন্ত্রণালয় চালু করল দক্ষিণ কোরিয়া
ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সমালোচিত দু’টি বই প্রত্যাহার
আরও
আরও
.