উত্তর : মসজিদ নির্মাণে অমুসলিমদের অনুদান গ্রহণ করা যাবে। যদিও এই অনুদানে তাদের কোন ছওয়াব নেই (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/২৫৫-২৫৬)। রাসূল (ছাঃ) মুশরিকদের বহু হাদিয়া গ্রহণ করেছেন (বুখারী হা/১৪৮১, ৩১৬১,২৬১৭; মুসলিম হা/২১৯০)। আসমা (রাঃ) তার মুশরিকা মায়ের হাদিয়া গ্রহণ করার ব্যাপারে রাসূল (ছাঃ) জিজ্ঞেস করলে তিনি তা গ্রহণ করতে বলেন। এরই মধ্যে নাযিল হয় আল্লাহর নিম্নোক্ত বাণী- ‘দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদাচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালবাসেন’ (মুমতাহিনা ৬০/০৮)। ইমাম বুখারী (রহঃ) উক্ত বিষয়ে স্বতন্ত্র অধ্যায় রচনা করেছেন (বুখারী ৯/৩৮৪)। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, নেককার, গোনাহগার এমনকি কাফেরও মসজিদ নির্মাণে সহযোগিতা করতে পারে (মাজমূ‘ঊল ফাতাওয়া ১৭/৪৯৯)।

প্রশ্নকারী : মাবরূর, মালিবাগ, ঢাকা।








বিষয়সমূহ: যাকাত ও ছাদাক্বা
প্রশ্ন (২৮/১৮৮) : মসজিদে নববীতে আয়েশা খুঁটি, হান্নানা খুঁটি এরূপ বিভিন্ন খুঁটি রয়েছে। এসব স্থানের পাশে ছালাত আদায় করায় বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৩৬/১৯৬) : মসজিদে জানাযার খাটলি রাখা যাবে কি?
প্রশ্ন (২৪/১০৪) : স্ত্রী স্বামীর নিকটে বিশেষ কোন কারণ ছাড়াই তালাক চাইতে পারে কি? - -ছালেহা ইয়াসমীন, পলাশবাড়ী, গাইবান্ধা।
প্রশ্ন (৩৭/২৩৭) : একাধিক আযান শুনা গেলে সবগুলোরই কি উত্তর দিতে হবে, না যে কোন একটি দিলেই চলবে?
প্রশ্ন (৫/৮৫) : জামে‘ ছাগীর ও জামে‘ কাবীর গ্রন্থদ্বয়ের লেখকের নামসহ বিস্তারিত জানতে চাই। - .
প্রশ্ন (৩১/৩৯১) : একটি প্লেটে কয়েকজন মিলে ভাত খাওয়ায় কোন বাধা আছে কি? - ইমরান, রংপুর।
প্রশ্ন (৯/৮৯) : তালাকপ্রাপ্তা স্ত্রী কি স্বামীর ঘরে রেখে যাওয়া সন্তানকে দেখতে আসতে পারবে? সে সন্তান দেখতে এসে তাকে পিতা এবং সৎ মায়ের বিরুদ্ধে উস্কানী প্রদান করে।
প্রশ্ন (১০/৪১০) : মোর্দাকে দাফন করার পর এক সপ্তাহের মধ্যে কবরস্থানে কুরআন খতম দেওয়া ও বখশানোর কোন দলীল আছে কি? অনুরূপভাবে কবরস্থানে সূরা ইয়াসীন, রহমান, মুল্ক ইত্যাদি পড়া যাবে কি?
প্রশ্ন (৩৮/১১৮) : জান্নাতে রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে বিবি মারিয়াম, মূসার বোন কুলছূম এবং ফেরাঊনের স্ত্রী আসিয়ার বিবাহ হবে। উক্ত কথার সত্যতা জানিয়ে বাধিত করবেন। - -এনামুল, গঙ্গারামপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৫/২৪৫) : চল্লিশা বিদ‘আত হওয়ায় আমাদের সমাজে মৃত্যুর আগেই ‘জীবদ্দশায় ফয়তা’ নামের একটি অনুষ্ঠান করা হচ্ছে। এটি কি জায়েয হবে?
প্রশ্ন (২৯/৩৪৯) : পিতা মারা গেছেন। তার উপর হজ্জ ফরয ছিল না। আমি কি তার পক্ষ থেকে হজ্জ করতে পারি?
প্রশ্ন (২৫/১৮৫) : ইতিপূর্বে জনৈক নারীর সাথে আমার হারাম সম্পর্ক ছিল। দ্বীনের পথে ফেরার পর কোন সম্পর্ক নেই। তবে মাঝে মাঝে তার কথা খুব মনে হয়। এমতাবস্থায় আমার করণীয় কি?
আরও
আরও
.