উত্তর : লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার অনেক ফযীলত আছে। যেমন (১) একে জান্নাতের ধনভান্ডার বলা হয়েছে (বুখারী হা/৪২০৫; মিশকাত হা/২৩০৩)। (২) জান্নাতের দরজা বলা হয়েছে (তিরমিযী হা/৩৫৮১; ছহীহাহ হা/১৭৪৬)। (৩) এটি পাঠ করে দো‘আ করলে দো‘আ কবুল হয় (বুখারী হা/১১৫৪; মিশকাত হা/১২১৩)। (৪) বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাযত করা যায় এবং শয়তান দূরে সরে যায় (তিরমিযী হা/৩৪৩৭; ছহীহুত তারগীব হা/১৬০৫)। (৫) এটি নিয়মিত পাঠ করলে সমুদ্রের ফেনারাশি সমান গুনাহ হ’লেও ক্ষমা করে দেওয়া হয় (তিরমিযী হা/৩৪৬০; ছহীহুত তারগীব হা/১৫৬৯)। (৬) এটি পাঠ করলে জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হয় (ছহীহুত তারগীব হা/১৫৮৩)। তবে এটি পাঠ করলে বিপদাপদ দূর হয় বা চিন্তা দূর হয় মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (হাকেম হা/১৯৯০; মিশকাত হা/২৩২০; যঈফুল জামে‘ হা/৬২৮৬; যঈফুত তারগীব হা/৯৮০)।

প্রশ্নকারী : মিনহাজ পারভেয, হড়গ্রাম, রাজশাহী।






বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (৩০/৩০) : মসজিদে ২জন একসাথে প্রবেশ করে দেখি সামনের কাতারে ১জন দাঁড়ানোর জায়গা আছে। এমতাবস্থায় আমরা কাতার ফাঁকা রেখেই পেছনের কাতারে দাঁড়াবো কি? - -মুহাম্মাদধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (১৩/৪৫৩) : সম্প্রতি কল্লাকাটা নিয়ে সমাজে ব্যাপক আতংক তৈরী হয়েছে। গুজবের কারণে অনেক নিরীহ মানুষকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। এক্ষণে এমন মিথ্যা গুজবে কান দেওয়ার পরিণতি কি এবং গুজব প্রতিরোধে করণীয় কি? - -শায়লা শবনম, ঝিকরগাছা, যশোর।
প্রশ্ন (৫/৪৪৫) : কুরআন বুঝে পড়া ও না বুঝে পড়ার মধ্যে ছওয়াবের কোন পার্থক্য আছে কি?
প্রশ্ন (১৮/২১৮) : মুযারাবা পদ্ধতিতে আমার বন্ধুর সাথে আমি ব্যবসা করি। অর্থাৎ আমার অর্থায়ন এবং তার ব্যবসা। উক্ত অর্থ কেনা-বেচার মধ্যে চলমান থাকায় দোকানে সারা বছর যে ব্যবসায়িক পণ্যে স্থিত থাকে, তার গড় মূল্য হিসাব করে সে যাকাত পরিশোধ করে। এটা সঠিক হচ্ছে কি? - -আব্দুল আহাদতানোর, রাজশাহী।
প্রশ্ন (১৮/৩৫৮) : আমাদের সরকারী অফিসে অনেক কর্মকর্তা আছেন, যারা দ্বীনী কাজের অজুহাতে মাসের অর্ধেক দিন অফিস ফাঁকি দেন। যদিও তারা ধর্মীয় কার্যাবলী সুচারুরূপে করেন। কিছু বলা হ’লে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি রয়েছে বলে জানান। অথচ সরকারী চাকুরী বিধি সবার উপর সমভাবে প্রযোজ্য। এরূপ অন্যায়ের জন্য তাকে গুনাহগার হ’তে হবে কি? - -আব্দুন নূর, কোনাবাড়ী, গাযীপুর।
প্রশ্ন (২/৪০২): শরী‘আতের বিভিন্ন মাসআলার ক্ষেত্রে সালাফী আলেমগণের মাঝে মতপার্থক্য দেখা যায়। সাধারণ মানুষ কিভাবে অনুসরণ করবে?
প্রশ্ন (৪/১২৪) : ফজরের ছালাতের পর ইশরাক্বের ছালাতের আগ পর্যন্ত কোন নফল ছালাত আদায় করা যাবে কি? সূর্যোদয় শুরু হওয়ার পর নফল ছালাত আদায়ের জন্য কত মিনিট অপেক্ষা করা উচিৎ?
প্রশ্ন (৬/২৮৬) : লাশ দাফন করার পর একাকী হাত তুলে দো‘আ করা যাবে কি? - পারভেয আলম, ফারাক্কা, পঃ বঙ্গ, ভারত।
প্রশ্ন (১৫/১৭৫) : অনেক আলেম খাওয়ার সময় সালাম দিতে নিষেধ করেন। এর পক্ষে ছহীহ দলীল জানিয়ে বাধিত করবেন।
সংশোধনী
প্রশ্ন (৩২/৩৯২) : তিন ব্যক্তির দো‘আ কবুল করা হয় না। (১) যে ব্যক্তির দুশ্চরিত্রা স্ত্রী আছে, কিন্তু সে তাকে তালাক দেয় না। (২) যে ব্যক্তির অন্য লোকের কাছে পাওনা আছে, কিন্তু সে তার স্বাক্ষী রাখেনি। (৩) যে ব্যক্তি নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয় অথচ আল্লাহ বলেন, তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিয়ো না’ হাদীছটির বিশুদ্ধতা এবং ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩৪/৪৭৪) : প্রাকৃতিক দুর্যোগ, সাগর, নদী, পাহাড় পর্বত, খনিজ সম্পদ ইত্যাদিকে প্রকৃতির সৃষ্টি বলা যাবে কি?
আরও
আরও
.