উত্তর : সর্বপ্রথম জান্নাতী হবেন শেষ নবী মুহাম্মাদ (ছাঃ)। রাসূল (ছাঃ) বলেন, আমি ক্বিয়ামতের দিন জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলব। তখন দায়িত্বরত ফেরেশতা বলবে, আপনি কে? আমি বলব, মুহাম্মাদ! তখন সে বলবে, আমি এই মর্মে আদিষ্ট হয়েছি যে, আপনার পূর্বে কারো জন্য আমি এই দরজা খুলব না (মুসলিম হা/১৯৭; ছহীহাহ হা/৭৭৪)। অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ছাঃ) বলেন, আমিই হব সর্বাধিক অনুসারী উম্মতের নবী এবং আমিই সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব (মুসলিম হা/১৯৬; মিশকাত হা/৫৭৪২)। রাসূল (ছাঃ) বলেন, ক্বিয়ামতের দিন আমরা পরবর্তীরাই প্রথম হব এবং আমরাই প্রথম জান্নাতে প্রবেশ করব (মুসলিম হা/৮৫৫; মিশকাত হা/১৩৫৪)।

-আল-আমীন ইসলাম, সাভার, ঢাকা।







প্রশ্ন (১/৪৪১) : অবৈধ খাতে অর্থ ব্যয় করে যদি কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ে তাহ’লে সে ‘গারেমীন’ হিসাবে যাকাতের হকদার হবে কি?
প্রশ্ন (৪/৩৬৪) : ছালাতে সালাম ফেরানোর সময় ডানে এবং বামে পূর্ণ মুখ ঘুরিয়ে তারপর সালাম বলতে হবে নাকি সালামের শব্দগুলো উচ্চারণ করতে করতে মুখ ডানে এবং বামে ঘুরাতে হবে? - -মিনহাজ পারভেয, হড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৩৬/৩৬) : মসজিদের নামের সাথে আহলেহাদীছ যুক্ত করায় শরী‘আতে কোন বাধা আছে কি? - শাহাদত হোসাইন, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
প্রশ্ন (৫/২৪৫) : জনৈক ব্যক্তি বলেন, একজন আহলেহাদীছ ফাসেক একজন শিরক-বিদ‘আতে লিপ্ত আবেদের চেয়ে বহুগুণ উত্তম। এ বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২২/৩৪২) : সফর অবস্থায় জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব কি? ছালাত জমা করার পরে পুনরায় উক্ত ছালাত জামা‘আতে আদায় করতে হবে কি?
প্রশ্ন (১৫/৪১৫) : হজ্জ ফরয হওয়া সত্ত্বেও নানা কারণে হজ্জ পালন না করেই মারা গেলে গুনাহগার হ’তে হবে কি? - হাবীবুল্লাহ, আত্রাই, নওগাঁ।
প্রশ্ন (৩১/৩১) : আমাদের অফিসে হিন্দু বাবুর্চি রান্না করে। তাদের হাতের রান্না খাওয়া যাবে কি ? - -মাজেদুল ইসলামউত্তরা, ঢাকা।
প্রশ্ন (২৭/১০৭) : জুম‘আর দিন আখেরী যোহর পড়তেই হবে, না পড়লে জুম‘আ আদায় হবে না। একথার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩৭/৭৭) : আমার চাচা দীর্ঘদিন সন্তানের পিতা না হ’তে পারায় মানত করেছিলেন যে, সন্তান হ’লে ১০০ জন মানুষকে এক বেলা খাওয়াবেন। এক্ষণে সন্তানের আক্বীক্বার সময় আক্বীক্বার নিয়তে ১০০ জনকে খাওয়ালে মানত পূরণ হবে কি?
প্রশ্ন (৩৮/৩৯৮) : ইবলীস শয়তানকে ফেরেশতাদের সরদার করা হয়েছিল কেন?
প্রশ্ন (৩২/৩৫২) সিজদার সময় মহিলারা স্বীয় পেটকে রানের সাথে মিলিয়ে রাখবে মর্মের বর্ণনাগুলির সত্যতা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (২০/১৮০) : আয়েশা (রাঃ) বলেন, আল্লাহকে নবী করীম (ছাঃ) দেখেছেন বলে দাবীকারী মিথ্যুক। আবার আরেক ছাহাবী (রাঃ) বলেছেন, নবী করীম (ছাঃ) আল্লাহকে দেখেছেন। এমতাবস্থায় কার কথা মানতে হবে? - -নূর-ই- আলম ছিদ্দীকী, ধাপ, রংপুর।
আরও
আরও
.