উত্তর : (১) শাওয়াল মাসের ছয়টি ছিয়াম নফল পালন করা। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি রামাযানের ছিয়াম পালন করতঃ শাওয়াল মাসের ৬টি ছিয়াম পালন করল, সে যেন সারা বছর ছিয়াম পালন করল’ (মুসলিম, মিশকাত হা/২০৪৭)। (২) প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার ছিয়াম পালন করা। নবী করীম (ছাঃ) নিয়মিতভাবে সোমবার ও বৃহস্পতিবার ছিয়াম পালন করতেন (মুসলিম, মিশকাত হা/২০৪৫)। অন্য হাদীছে এসেছে, রাসূল (ছাঃ) বলেন, ‘সোমবার ও বৃহস্পতিবার আমল সমূহ পেশ করা হয়। তাই আমি পসন্দ করি ছিয়াম অবস্থায় আমার আমল পেশ করা হোক’ (তিরমিযী হা/৭৪৭, সনদ ছহীহ; মিশকাত হা/২০৫৬)। (৩) প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে ছিয়াম পালন করা। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘প্রতি চান্দ্র মাসে তিনটি করে ছিয়াম, সারা বছর ধরে ছিয়াম পালনের শামিল’ (বুখারী ও মুসলিম, আলবানী-ছহীহ তারগীব হা/১০১৫)। (৪) আরাফার দিনে ছিয়াম পালন করা। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আরাফার দিনের ছিয়াম পালন করবে আল্লাহ তা‘আলা তার এক বছর আগের এবং এক বছর পরের গোনাহ মাফ করে দিবেন’ (মুসলিম, মিশকাত হা/২০৪৪)। (৫) আশুরায়ে মুহাররমের ছিয়াম পালন করা। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আল্লাহ আশূরার ছিয়াম পালনকারীর পূর্বের এক বছরের পাপ মোচন করে দিবেন (ছহীহ আবূদাঊদ হা/২৪২৫)। এ ছাড়া যে ব্যক্তি আল্লাহর পথে একটি ছিয়াম রাখবে, তাকে জাহান্নাম থেকে আল্লাহ সত্তর বছরের পথ দূরে রাখবেন’ (বুখারী হা/২৮৪০, মুসলিম হা/১১৫৩, মিশকাত হা/২০৫৩)।






প্রশ্ন (১৭/৪১৭) : একাকী ছালাত আদায়ের ক্ষেত্রে আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (৮/১২৮) : জনৈক কলামিস্ট একটি পত্রিকায় লিখেছেন যে, মহানবী (ছাঃ) বলেছেন, ‘তোমরা ধর্মের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে তার ব্যবহারিক দিকগুলো অবশ্যই যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংশোধন ও পরিবর্তন করবে’। উক্ত মর্মে সত্যিই কোন হাদীছ আছে কি? - -এ্যাডভোকেট এস এম আব্দুর রশীদ,সিরাজগঞ্জ জজকোর্ট, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩০/৩১০) : তিনি সর্বদা কোন না কোন কাজে রত আছেন (রহমান ২৯)। হে মানুষ ও জিন! আমি শীঘ্রই তোমাদের জন্য কর্ম মুক্ত হব (রহমান ৩১)। উক্ত আয়াতদ্বয়ের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (১৭/৪১৭) : আমার মামাতো ভাইয়েরা আমার মা-খালাকে এক বিঘা জমি দিয়েছে। এখন আমার মা বেঁচে আছেন এবং আমার খালার দু’মেয়ে আছে। এ জমি কিভাবে বণ্টন হবে।
প্রশ্ন (২৪/১৮৪) : জনৈকা মহিলার ২ জন মেয়ে ছাড়া আর কেউ নেই। সে সমানভাবে দুই মেয়েকে সমস্ত সম্পদ লিখে দিয়েছে। তার উক্ত কাজ কি শরী‘আত সম্মত হয়েছে? বর্তমানে সে মৃত।
প্রশ্ন (৩৬/২৭৬) : ময়দানের জিহাদ ছোট ও প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ বড়। উক্ত বক্তব্যের কোন সত্যতা আছে কি? - .
প্রশ্ন (১৫/২৯৫) : বিভিন্ন স্থানে লেখা দেখা যায়, ‘নবী করীম (ছাঃ) গাছ লাগিয়েছেন, তাই আমাদেরকে গাছ লাগাতে হবে’। এটা কি সঠিক?
প্রশ্ন (২১/৪২১) : জনৈক ব্যক্তি বলেন, হযরত নূহ (আঃ) ঈদুল ফিতর ও ঈদুল আযহা ব্যতীত সারা বছর ছিয়াম পালন করতেন। এক্ষণে এভাবে ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (২৭/১০৭) : জনৈক নারীর প্রতি আমার ভালোবাসা আছে। আগামীতে বিবাহ করার ইচ্ছা আছে। তবে তার সাথে আমি কথাও বলি না এবং শরী‘আত লঙ্ঘন করে কিছু করি না। এভাবে দূর থেকে করো প্রতি আসক্তি থাকলে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (১৭/১৩৭) : অমুসলিমদের নানা উৎসব যেমন পূজা, হ্যালোইন, ব্লাক ফ্রাইড্রে, ক্রিসমাস, নববর্ষ ইত্যাদি উপলক্ষে অনেক দোকানে বিশেষ ছাড় দেয়, এই সব ছাড় গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/৩৫৩) : বিবাহের আক্বদ সম্পন্ন হওয়ার পর স্বামী-স্ত্রী নিজ নিজ বাসায় আলাদা অবস্থান করে এবং তাঁদের মাঝে কোন শারীরিক সম্পর্ক হয়নি। এমতাবস্থায় বিবাহ বিচ্ছেদ হ’লে ইদ্দত পালন করা আবশ্যক কি? উল্লেখ্য যে ইদ্দত পালন না করেই বিচ্ছেদের ২১ দিন পর অন্যত্র বিবাহ দেওয়া হয়েছে। উক্ত বিবাহ শরী‘আত মোতাবেক শুদ্ধ হয়েছে কি?
প্রশ্ন (৩৩/৩৯৩) : কুরআনের কোন কোন আয়াতের জবাব দিতে হয়। সেগুলো বিস্তারিত জানতে চাই।
আরও
আরও
.