উত্তর : প্রথমতঃ ক্বিবলা নির্ধারণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। কারণ ছালাতের জন্য ক্বিবলা শর্ত (বাক্বারাহ ২/১৪৪; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১২/৪৩৩-৩৫)। দ্বিতীয়তঃ  ক্বিবলা অল্প বিচ্যুত হ’লে কোন দোষ নেই এবং তাতে ছালাত আদায়ে কোন বাধা নেই। রাসূল (ছাঃ) বলেন, উত্তর ও দক্ষিণ অঞ্চলবাসীদের জন্য পূর্ব ও পশ্চিমের মাঝখানে ক্বিবলা অবস্থিত (তিরমিযী হা/৩৪২; মিশকাত হা/৭১৫, সনদ ছহীহ)। এই হাদীছের ব্যাখ্যায় ইমাম আহমাদ (রহঃ) বলেন, এটি মক্কা ব্যতীত সকল অঞ্চলের জন্য প্রযোজ্য। কারণ মক্কার কা‘বায় কোনভাবেই ক্বিবলা থেকে বিচ্যুত হওয়া যাবে না। তিনি বলেন, এটি দক্ষিণ আর এটি উত্তর এবং এই দু’টির মধ্যস্থল হ’ল ক্বিবলা (মির‘আত ২/৪২২-২৩; তোহফা ২/২৬৬-৬৭)। অর্থাৎ যান্ত্রিক সাহায্য ছাড়া মসজিদ নির্মাণ করে থাকলে এবং চোখের দৃষ্টিতে ক্বিবলা বিচ্যুত মনে না হ’লে তাতে ছালাত আদায়ে কোন দোষ নেই। আর যদি ক্বিবলার বিচ্যুতি অধিক পরিমাণে হয়, তাহ’লে ক্বিবলা ঠিক করে ছালাত আদায় করতে হবে। অন্যথায় ছালাত হবে না (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১১/৩৬০-৬১)

প্রশ্নকারী : আব্দুল আহাদ, মধ্য নওদাপাড়া, রাজশাহী।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩৭/২৩৭) : জনৈক মৃত ব্যক্তির পরিবার তার রেখে যাওয়া ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে অতিকষ্টে জীবনযাপন করে। তারা নিজেরাই যাকাত পাওয়ার হকদার। এক্ষণে তাদের ডিপোজিটকৃত মূল টাকা থেকে যাকাত বের করতে হবে কি? - -সেতাউর রহমান, ইয়াম্বু, সঊদী আরব।
প্রশ্ন (২৭/২৭) : অনেকে বলে থাকেন, মুহাররম মাসে বিবাহ -শাদী করা অশুভ ও বড় ক্ষতির কারণ। একথার সত্য কি? - -আজীবর রহমান, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (১৪/৩৩৪) : ব্যক্তির সম্মানে দাঁড়ানো সম্পর্কে বুখারীতে সা‘দ বিন মু‘আয সম্পর্কিত যে হাদীছটি বর্ণিত হয়েছে, তার প্রকৃত ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/২৩০) : আমাদের এলাকার জামে মসজিদের বারান্দার পিলারে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হয়। এটা জায়েয হবে কি? - -আবুল কাসেমবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৪/১২৪) : ইমাম আবু হানীফা (রহঃ)-এর সংগৃহীত হাদীছের সংখ্যা নাকি চল্লিশ হাযার? এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৮/৪৭৮) : বিয়ের পর স্ত্রী যদি পাগল হয়ে যায় এবং বন্ধ্যা হয়, তাহ’লে শুধু এ কারণেই তাকে তালাক দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৭/১৪৭) : বিবাহের মোহরানা ৪ লক্ষ টাকা ছিল। বিবাহের সময় পরিশোধ করা হয়নি। এখন এর বিনিময়ে স্বামী আমাকে জমি লিখে দিতে চান। এটা সঠিক হবে কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) প্রচলিত রীতি অনুযায়ী সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ পড়তে হয় না। এর কোন দলীল আছে কি?
প্রশ্ন (২০/২৬০) : আমি মোরগ বিক্রি করি। বিক্রি করতে গিয়ে যদি আমি জানতে পারি আমার কাছ থেকে ক্রয়কৃত মোরগ মাযারে যবেহ করা হবে। ঐ ব্যক্তির কাছে কি আমার মোরগ বিক্রি করা বৈধ হবে? - -সাইফুল ইসলাম, গাযীপুর, ঢাকা।
প্রশ্ন (৩৯/১১৯) : রুকূতে তিনবারের কম বা বেশী তাসবীহ পাঠ করা যাবে কি? - -জান্নাতুল ফেরদাউস লিমা, মালিবাগ, ঢাকা।
প্রশ্ন (৪/২৮৪) : তাক্বদীর কি? এ সম্পর্কে সঠিক আক্বীদা কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩/৯৩) :জেনে শুনে গানের অনুষ্ঠানের জন্য মাইক ও সাউন্ডবক্স ভাড়া দেওয়া যাবে কি?
আরও
আরও
.