উত্তর : দাদা মেয়েদের বঞ্চিত করে কেবল ছেলেকে জমি লিখে দিয়ে কবীরা গুনাহ করেছেন। উক্ত ছেলের জন্য অত্যাবশ্যক হ’ল তার বোনদের প্রাপ্য হক ফিরিয়ে দেওয়া। অন্যথায় সেও কবীরা গুনাহগার হবে। মীরাছ বণ্টনের নির্দেশ দেওয়ার পর আল্লাহ বলেন, ‘পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করবে এবং তাঁর সীমাসমূহ লংঘন করবে, তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেখানে সে চিরকাল থাকবে। আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি’ (নিসা ৪/১৪)। এক্ষণে সালিশ বা সমঝোতার মাধ্যমে চাচার সম্মতিতে উক্ত সম্পদ ফুফুদের দেওয়া যেতে পারে। তবে চাচা সম্মতি না দিলে তার প্রাপ্ত মীরাছের সম্পত্তি অন্যকে দেওয়া যাবে না। উল্লেখ্য যে, উক্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে প্রাপ্ত সম্পদ চাচা ও ফুফুরা ‘মেয়েরা ছেলের অর্ধেক’ ভিত্তিতে অংশ পাবে (নিসা ৪/১১)

প্রশ্নকারী : আব্দুর রহমানদিনাজপুর।






বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (১৭/১৭৭) : শ্বশুর পক্ষের কেউ বরকে কিছু হাদিয়া দিতে পারবে কি?
প্রশ্ন (৮/২০৮) : সমাজে মোবাইলে বা সাক্ষাতে বিদায়ের সময় অনেকেই ‘ভাল থাকবেন’ ‘ভাল থাকুন’ ইত্যাদি বলে থাকেন। এরূপ বলা কি শরী‘আতসম্মত হবে? না হলে এক্ষেত্রে কি বলা উচিৎ?
প্রশ্ন (২৬/৪৬৬) : এক ছাত্র লেখাপড়া না করে টাকা দিয়ে ৭টি সেমিষ্টার শেষ করেছে। এখন বাকী ৫টি সেমিষ্টার সে ভালভাবে লেখাপড়া করতে চায়। উক্ত সার্টিফিকেট দিয়ে চাকুরী করা হালাল হবে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : অজান্তে কবরের উপর মসজিদ নির্মিত হওয়ার পর এখন করণীয় কি? জানার পর উক্ত মসজিদে ছালাত আদায় হবে?
প্রশ্ন (৪/৩২৪) : ছালাতে একই সূরা বারবার পড়া করা যাবে কি? - -সাইফুল ইসলাম, মহারাজপুর, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (৩০/৪৭০) : বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট তথা যা মানুষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তা আল্লাহর কাছে চাওয়া যাবে কি?
প্রশ্ন (১২/২৯২) : প্লেগ ও অন্যান্য মহামারীর মধ্যে পার্থক্য কি? - -মেহেদী হাসান রেযা, হালসা, নাটোর।
প্রশ্ন (২৯/৩৪৯) : কুরআনে ইহূদীদের সম্পর্কে আয়াত থাকলেও হিন্দুদের সম্পর্কে কোন আয়াত না থাকার কারণ কি? আর হিন্দুদের মধ্যে যারা একেশ্বরবাদী এবং মূর্তিপূজায় বিশ্বাস করে না, তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি?
প্রশ্ন (২৭/৪৬৭) : জানাযার ছালাত মসজিদে পড়ানো জায়েয কি? মুছান্নাফ ইবনে আবী শায়বায় বর্ণিত আছে যে, আয়েশা (রাঃ) কর্তৃক নু‘মান ইবনে বাশীর (রাঃ)-এর জানাযার ছালাত মসজিদে পড়ানো হয়েছিল। এ বর্ণনাটি কি ছহীহ এবং এ বিষয়ে মুহাদ্দিছগণের ব্যাখ্যা কি?
প্রশ্ন (১৯/৪১৯) : মেয়েরা পর্দার মধ্যে থেকে তোলা ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করতে পারবে কি? বিশেষতঃ যে পেজের ফ্রেন্ড লিস্টে অনেক গায়ের মাহরাম পুরুষ রয়েছে?
প্রশ্ন (২৯/২৯): ক্যারিয়ার ও ব্যক্তিগত স্বাধীনতার কারণে তরুণ-তরুণীদের মধ্যে বিলম্বে বিয়ে করার প্রবণতা বাড়ছে। এর সামাজিক এবং ব্যক্তিগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে চাই।
প্রশ্নঃ (৯/২৮৯) : অন্যের জন্য কিভাবে দো‘আ করতে হবে?
আরও
আরও
.