উত্তর : একাধিক বিবাহ বৈধ হওয়া সত্ত্বেও রাসূল (ছাঃ) কর্তৃক আলী (রাঃ) দ্বিতীয় বিবাহ করতে নিষেধ করার কারণ ছিল এই যে, তিনি ইসলামের চির শত্রু আবু জাহলের মেয়েকে বিবাহ করতে চেয়েছিলেন। আবু জাহলের মেয়ের সাথে একই ঘরে ফাতিমা (রাঃ) সংসার করলে তাঁর ফিৎনায় পড়ার সমূহ সম্ভাবনা ছিল। তাই আল্লাহর শত্রুর মেয়ের সাথে রাসূল (ছাঃ)-এর মেয়ে একত্রে সংসার করুক এটা রাসূল (ছাঃ) সমর্থন করতে পারেননি। যেমন তিনি বলেন, ‘নিশ্চয়ই আমি হালালকে হারাম করছি না এবং হারামকে হালাল করছি না। কিন্তু আল্লাহর কসম! আল্লাহর রাসূলের কন্যা এবং আল্লাহর দুশমনের কন্যা কখনো একত্র হ’তে পারে না (বুখারী হা/৩১১০; মুসলিম হা/২৪৪৯)। উপরোক্ত বক্তব্যে রাসূল (ছাঃ) যে একাধিক বিবাহকে নিষেধ করেননি তা স্পষ্টভাবে প্রমাণিত।

অতএব রাসূল (ছাঃ) তাঁর মনের সংকীর্ণতার কারণে নয় বরং  আলী ও ফাতিমা (রাঃ) উভয়ের ইহকালীন কল্যাণ ও পরকালীন মঙ্গলের কথা ভেবেই আলী (রাঃ)-কে আবু জাহলের মেয়েকে বিবাহ করতে নিষেধ করেছিলেন (ইবনু হাজার, ফাৎহুল বারী ৯/৩২৯; নববী, শরহ মুসলিম ৮/১৯৯; যাদুল মা‘আদ ৫/১১৯)






প্রশ্ন (২২/৩৪২) : নবজাতক শিশুকে কোন ভালো আলেম দ্বারা তাহনীক করানোর বিষয়টি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত? - -আমাতুল্লাহ, লালবাগ, ঢাকা।
প্রশ্ন (৩৬/৪৭৬) : লেখাপড়া ও পরীক্ষা আরম্ভ করার সময় নির্দিষ্ট কোন দো‘আ আছে কি? - -হাসীবুর রশীদ, কাযীপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২১/২১) : বিভিন্ন সম্মেলন ও ইজতেমায় দেখা যায় একদল লোক ইমামসহ উঁচু স্থানে (স্টেজে) ছালাত আদায় করে। আর মুছল্লীরা নীচে থেকে ইমামের অনুসরণ করে। অথচ এমন কাজ থেকে শরী‘আতে নিষেধ করা হয়েছে বলে হাদীছ বর্ণিত হয়েছে। সঠিক সমাধান কি?
প্রশ্ন (৩১/৩১) : বাধ্যগতভাবে প্রাপ্ত সূদ গরীবদের মাঝে দান না করে ইনকাম ট্যাক্স পরিশোধে ব্যয় করা যাবে কি?
প্রশ্ন (২০/১৮০) : জনৈক আলেম বলেন, নাস্তিক সরকারের পতনের জন্য দেশের একমাত্র প্রতিবাদের মাধ্যম হিসাবে হরতাল করা শরী‘আত সম্মত। কারণ বড় ক্ষতি দূর করার জন্য ছোট ক্ষতি বরণ করায় শরী‘আতে কোন বাধা নেই। উক্ত বক্তব্যের সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৪/১০৪) : অতি বৃষ্টির কারণে অনেক পুকুর ভেসে যায়। ফলে চাষ করা মাছ পুকুরের ঘের থেকে বেরিয়ে যায়। অনেকে সেই মাছ ধরে। সেই মাছের মালিক পাওয়া যায় না। এমতাবস্থায় ঐ মাছ ধরা জায়েয হবে কি?
প্রশ্ন (২/১৬২): জনৈক আলেম বলেন, খাদীজা (রাঃ)-এর দাফনের সময় রাসূলুল্লাহ (ছাঃ)-এর অশ্রু ফোঁটায় তাঁর কবর সিক্ত হলে আল্লাহ মুনকার-নাকীর কে ক্বিয়ামত পর্যন্ত সওয়াল-জওয়াব করতে নিষেধ করে দেন। এ বিবরণ কি সত্য?
প্রশ্ন (২০/২০) : কোন প্রাণীর ছবি পিছন থেকে আঁকা কি জায়েয? অর্থাৎ প্রাণীর মাথা যদি বিপরীতমুখী হয় এবং সুস্পষ্ট বোঝা না যায়, তা কি নাজায়েয হবে? - -আব্দুল গাফফারপুরাতন বাজার, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১/৪৪১) : ছিফফীনের যুদ্ধে উভয় পক্ষই ছিল মুসলমান। উভয় দলেই ছিল অনেক ছাহাবায়ে কেরাম। এক্ষণে উক্ত যুদ্ধের পিছনে কারণ কি ছিল? - -রবীউল ইসলাম, নওহাটা, রাজশাহী।
প্রশ্ন (১৩/১৭৩) : দো‘আয়ে কুনূত ছাড়া বিতর ছালাত হবে কি?
প্রশ্ন (২/৩৬২) : অমুসলিম ব্যক্তি সারা জীবন আর্ত-মানবতায় সেবা সহ নানা জনহিতকর কাজ করে মৃত্যুবরণ করলে তার আখেরাতে মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে কি?
প্রশ্ন (২৮/৬৮) : রাসূল (ছাঃ) স্বীয় জীবদ্দশায় কতবার হজ্জ এবং ওমরাহ পালন করেছিলেন?
আরও
আরও
.