উত্তর : সাধারণভাবে ইমাম যদি একাকী অল্প উঁচুতে দাঁড়িয়ে ইমামতি করেন বা ইমামের সাথে একাধিক মুছল্লী থাকে তাহ’লে ইমামের উঁচু স্থানে বা স্টেজে অবস্থান করে ইমামতি করা দোষণীয় নয়। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) একদা মিম্বারের উঁচু স্থানে দাঁড়িয়ে ছাহাবীগণের ছালাতের জামা‘আতে ইমামতি করেছিলেন (আবুদাউদ হা/১০৮০)। সেজন্য বিদ্বানগণ মনে করেন, প্রয়োজনে ইমাম উঁচু স্থানে বা স্টেজে দাঁড়িয়ে ছালাতে ইমামতি করতে পারেন (নববী, আল-মাজমূ‘ ৪/২৯৫; ইবনু কুদামাহ, মুগনী ২/১৫৪; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৩/৪৩; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২৩/৯৫)। উল্লেখ্য যে, দুই অবস্থায় ইমামের উঁচু স্থানে অবস্থান করে ইমামতি করা মাকরূহ। ১. যদি এর দ্বারা ইমামের অহংকার প্রকাশ পায়। ২. যদি ইমাম একাকী অনেক উঁচু স্থানে দাঁড়িয়ে ইমামতি করে এবং মুছল্লীরা অনেক নীচে থেকে তার অনুকরণ করে।

প্রশ্নকারী : মুরসালীন, বড়দাদপুর, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৭/৪০৭) : বিদেশে অবস্থানরত ব্যক্তির অসুস্থতার কারণে অনাদায়ী ছিয়ামের কাফফারা দেশে অবস্থানরত তার ভাই নিজ সম্পদ থেকে আদায় করে দিতে পারে কি?
প্রশ্ন (১৪/৩৭৪) : আমার চার বছরের সংসার। বিয়ের এক বছরের মাথায় ঝগড়ার এক পর্যায়ে স্বামী আমাকে এক তালাক প্রদান করেন এবং রাজ‘আত করেন। অতঃপর আড়াই বছর পর গত ১৬ই এপ্রিল ২০২২ দিবাগত রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই তালাক প্রদান করেন। এক্ষণে আমাদের এক সাথে সংসার করার কোন সুযোগ আছে কি?
প্রশ্ন (৫/৪৪৫) : মা ৪ সন্তান রেখে মারা যাওয়ার পর পিতা নতুন বিয়ে করে। সেই সন্তানদের নতুন মা লালন পালন করার ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী কোন ত্রুটি করে না। কিন্তু সন্তানরা তাকে সৎ মায়ের মত দেখে এবং কথায় ও কাজে কষ্ট দেয়। এক্ষণে সন্তানদের উপর সৎ মায়ের প্রতি নিজ মায়ের মত হক আছে কি?
প্রশ্ন (১১/৩৩১) : হারাম বস্ত্ত বা যেসব বস্ত্ত মানুষ গোনাহের কাজে ব্যবহার করে তা নিজস্ব বা অন্যের দোকানে চাকুরী নিয়ে বিক্রি করা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৩৫/৩৭৫) : আমার পিতা ও এক ভাই মারা গেছেন। আমরা দুই ভাই, বোন ও আমাদের মা জীবিত আছি। মৃত ভাইটি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। আমাদের পিতার কোন সম্পত্তি নেই। কিন্তু আমাদের মা প্রায় ২০ লক্ষাধিক টাকার মালিক। তিনি তা ছেলে-মেয়েদের মধ্যে শরী‘আত মোতাবেক এখনই বণ্টন করে দিতে চান। এ অবস্থায় কে কতটুকু অংশ পাবে? - -কামরুন নাহার, ঢাকা।
প্রশ্ন (১৭/১৭) : অনেক বই-পত্রে দেখা যায় আরবী লেখা আছে। তাতে আল্লাহর নাম বা কুরআনের আয়াতও থাকে। সেগুলোর প্রয়োজন না থাকলে পুড়িয়ে ফেলা যাবে কী?
প্রশ্ন (৬/৩২৬) : শী‘আ মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - -মুহাম্মাদ শহীদুয্যামান, ধানমন্ডি ১৫, ঢাকা।
প্রশ্ন (৩৭/১৯৭) : মসজিদ নির্মাণের জন্য জনৈক ব্যক্তি মসজিদে জমি দান করেছেন। কিন্তু জমির দলীলের শেষে লিখা আছে, আল্লাহ না করুন যদি মসজিদ ঘরটি ভেঙ্গে যায় বা অন্যত্রে স্থানান্তরিত করা হয় তাহ’লে উক্ত জমি মালিকের নামে বর্তাবে। এভাবে জমি দান করা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৩/১৩৩) : চিকিৎসা বা অন্য কোন প্রয়োজনে জোঁকের তেল (Leech Oil) ব্যবহার করা হালাল হবে কি?
প্রশ্ন (১২/২৫২) : ইমাম গাযালী (রহঃ) ও তাঁর লেখনী সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৪/৩৮৪) : সূরা আ‘রাফের ২০৪ নং আয়াতে বলা হয়েছে, কুরআন তেলাওয়াতের সময় চুপ থাকতে হবে। অত্র আয়াতটি প্রমাণ করে যে, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না। বিষয়টি জানতে চাই
প্রশ্ন (৪/৪) : ঘুমানোর পূর্বে নিয়মিতভাবে মোবাইলে দেখে সূরা মুলক পাঠ করা বিদ‘আতের অন্তর্ভুক্ত হবে কি?
আরও
আরও
.