উত্তর : বর্ণিত প্রেক্ষাপটে গর্ভে সন্তান আসা অবস্থায় বিবাহের হুকুম সম্পর্কে বিদ্বানদের মাঝে মতভেদ রয়েছে। তবে অধিকতর গ্রহণযোগ্য মতে, তাদের মাঝে বিবাহ জায়েয (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ আল-কুয়েতিয়াহ ২৯/৩৩৮-৩৩৯)। কেননা প্রথমতঃ কোন হারাম কাজের কারণে হালাল বস্ত্ত হারাম হয় না। দ্বিতীয়তঃ এতে সেই সন্তানের পরিচয় নির্ধারণে সংমিশ্রণ সৃষ্টির আশংকা নেই। ইবনু আববাস (রাঃ) বলেন, তার প্রথম কাজটি হারাম এবং দ্বিতীয় কাজটি হালাল। আর যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তার তওবা কবূল করেন  (আল-মুদাউওয়ানাহ ২/১৭৩)

ইসলামী শরী‘আত মোতাবেক হদ্দের শাস্তি আরোপের পর এই বিবাহ সংঘটিত হবে। তবে এ দেশে ইসলামী আইন কার্যকর না থাকায় এই পাপের জন্য তাদেরকে খাঁটি তওবা করতে হবে। এমতাবস্থায় অধিকাংশ বিদ্বানের মতে, পেটের সন্তানটি মায়ের দিকে সম্পৃক্ত হবে এবং কেবল তার সম্পদের ওয়ারিছ হবে (ইবনু কুদামা, আল-মুগনী, ৬/৩৪৫; উছায়মীন, ফাতাওয়া ইসলামিয়া, ৩/৩৭০)। কেননা ব্যভিচারের সন্তান পিতার দিকে সম্পৃক্ত হয় না এবং তার সম্পদের ওয়ারিছও হয় না (আহমাদ হা/৭০০২, আবূদাউদ হা/২২৬৫, সনদ হাসান)। অবশ্য যেনাকারী নারী অবিবাহিতা হ’লে সে সন্তান এমন পিতার দিকে সম্বন্ধিত হবে বলে মতপ্রকাশ করেছেন ইমাম আবূ হানীফা, ইবনু তায়মিয়া প্রমুখ বিদ্বান (ইবনু কুদামা, আল-মুগনী, ৬/৩৪৫; মাজমূ‘উল ফাতাওয়া ৩২/১১২-১১৩)। যদিও প্রথম মতটিই অধিকতর গ্রহণযোগ্য।






প্রশ্ন (২/৪০২) : রাসূল (ছাঃ) মাইয়েতকে তাড়াতাড়ি দাফন করার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু তাঁর দাফনে তিন দিন দেরী হ’ল কেন?
প্রশ্ন (৩৬/২৩৬) : পাপ থেকে তওবা করার শারঈ পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/২৩৯) : পশ্চিমবঙ্গের একজন সুপরিচিত আলেম তাঁর সম্পাদিত মাসিক পত্রিকায় (৩৮/৪ সংখ্যা, এপ্রিল ২০১০) লিখেছেন যে, বিগত ১৪ শো বছর ধরে মৃত ব্যক্তিকে দাফন করার পর মুসলিম উম্মাহ কবরের আশপাশে দাঁড়িয়ে সবাই মিলে দুই হাত তুলে দু‘আ করে আসছেন। তিনি দলীল দিয়েছেন, ‘ইস্তাগফিরু লি আখীকুম (আবুদাঊদ হা/৩২২১)। দয়া করে এবিষয়ে সঠিক উত্তর দানে বাধিত করবেন।
প্রশ্ন (৩৮/৩৮) :আমি জনৈক নারীর সাথে তাকে বিবাহ করব বলে ওয়াদাবদ্ধ হয়েছি। কিন্তু আমার পিতা-মাতা আমার ওয়াদা পালনে বাধা দিচ্ছেন। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৬/২২৬) : পিতা কি তার প্রাপ্তবয়স্ক মেয়েকে আলিঙ্গন ও চুম্বন করতে পারেন? এছাড়া প্রাপ্তবয়স্ক ভাই-বোন কপালে চুম্বন এবং কোলাকুলি করতে পারবে কি?
প্রশ্ন (১০/২১০) : আমরা জানি বিতর ছালাতের পর অন্য কোন ছালাত নেই। এক্ষণে এসময় জানাযার ছালাত আদায় করা যাবে কি? - -জুয়েল রেযা, কাঁদাকাটি, সাতক্ষীরা।
প্রশ্ন (৪০/৪০০) :দেশের মধ্যে অন্য কোন স্থানে বা বিদেশে চন্দ্র বা সূর্যগ্রহণের সংবাদ পেলে সূর্য গ্রহণের ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৮/২৪৮) : এক ব্যক্তি রাসূলুল্লাহ (ছাঃ)-এর বিচারে সন্তুষ্ট না হয়ে ওমর (রাঃ)-এর নিকট বিচার চাইলে তিনি তাকে হত্যা করেন। এ ঘটনা কি সত্য?
প্রশ্ন (৩৯/২৩৯) : যদি কেউ ভুলবশতঃ আমার নম্বরে ফ্লেক্সিলোড করে এবং পরে টাকা ফেরত না চায়। সেক্ষেত্রে আমার করণীয় কি? - -খোন্দকার নাছীফ, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৪৭৫) : মৃত ব্যক্তির নামে মসজিদে ধনী-গরীব সম্মিলিতভাবে সবাইকে খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (২/৪০২) : হজ্জে কেরান ও তামাত্তু‘কারীরা হাদী যবহ করে থাকেন। প্রশ্ন হ’ল, হাদীর গোশত কুরবানীর গোশতের মত করে খেতে পারবে কি?
প্রশ্ন (৩৪/৭৪): মসজিদের জমির পিছনের জমিওয়ালারা বের হওয়ার জন্য রাস্তা চাচ্ছে। এমতাবস্থায় মসজিদের জমি বিক্রি বা দান করার মাধ্যমে তা দেয়া যাবে কি?
আরও
আরও
.