উত্তর : রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের আমলে জুম‘আ মসজিদ ব্যতীত ওয়াক্তিয়া মসজিদ ছিল। যেমন মসজিদে বনূ যুরায়েক্ব (বুখারী, মিশকাত হা/৩৮৭০)। তাছাড়া রাসূল (ছাঃ) প্রতিটি মহল্লায় মহল্লায় ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ করার আদেশ দিয়েছিলেন (আবুদাঊদ হা/৪৫৫; তিরমিযী হা/৫৯৪-৯৬; মিশকাত হা/৭১৭; ছহীহাহ হা/২৭২৪)। ওমর (রাঃ) প্রত্যেক গভর্নরের নিকট পত্র লিখে বলেন, পাঁচ ওয়াক্ত ছালাত জামা‘আতে আদায় করার জন্য প্রত্যেক গোত্রের জন্য স্বতন্ত্র মসজিদ নির্মাণ করবে এবং শহরের প্রাণকেন্দ্রে জুম‘আ মসজিদ নির্মাণ করবে। জুম‘আর দিনে সকলেই উক্ত মসজিদে সমবেত হবে (আত্বিইয়া মুহাম্মাদ সালেম, শরহ বুলূগুল মারাম ৩/৫২)। রাসূল (ছাঃ) মসজিদে নববী ও কা‘বায় ছালাত আদায়ের যে ফযীলত বর্ণনা করেছেন সেটাও প্রমাণ করে যে, রাসূল (ছাঃ)-এর আমলে অন্যান্য ওয়াক্তিয়া মসজিদ ছিল (বুখারী হা/১১৯০; মিশকাত হা/৬৯২)। আর ওয়াক্তিয়া মসজিদে দান করলে ছওয়াব হবে না এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/৬৯৭)। অত্র হাদীছে ওয়াক্তিয়া বা জুম‘আ মসজিদের কথা উল্লেখ নেই। অন্যত্র রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি পাখির ডিম পাড়ার বাসার ন্যায় একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন’ (আহমাদ হা/২১৫৭; ছহীহুত তারগীব হা/২৭২)। সুতরাং যে ব্যক্তি ছওয়াবের আশায় একটি ছোট মসজিদও নির্মাণ করবে, এমনকি নির্মাণকাজে স্বল্প অর্থ বা শ্রম দিয়েও সহযোগিতা করবে, সেও উক্ত মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/২৩৭)

প্রশ্নকারী : নূরুল ইসলাম, মোহনপুর, রাজশাহী।






বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (১১/২৫১) : কবরের আযাব কবরে হয় না আসমানে হয়? একজন খত্বীবের বক্তব্যে জানতে পারি যে, কবরের আযাব আসমানে হয়। তিনি সূরা বাক্বারাহর ২৮ আয়াত দ্বারা দলীল দিয়েছেন।
প্রশ্ন (১৫/১৩৫) : অনেক হাদীছের শেষে সনদ যঈফ লেখা সত্ত্বেও বলা হয় যে, তবে হাদীছটির একাধিক শাওয়াহেদ ও মুতাবা‘আত থাকার কারণে এটি ছহীহ। এর ব্যাখ্যা কি? - -কামরুল ইসলাম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২৪/৩৮৪) : কোন রোগের কারণে চিকিৎসক যদি অল্প পরিমাণে মদ্যপানে নির্দেশনা দেয় তবে তা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩১/১১১): তাকদীরে ভাল-মন্দ দু’টোই লেখা আছে। নেক আমলের দ্বারা কি মন্দ ফায়ছালা থেকে বাঁচা যায়?
প্রশ্ন (১১/৫১) : সবার সম্মতিক্রমে জামে মসজিদ স্থানান্তর করা যাবে কি? প্রচলিত আছে যে, মসজিদ স্থানান্তর করা যায় না। এ কথা কি সঠিক?
প্রশ্ন (৩/২৮৩) : আমি বিভিন্ন সময়ে জাগতিক নানা কারণে পবিত্র কুরআন স্পর্শ করে একাধিকবার মিথ্যা কসম খেয়েছি। এ কারণে আমাকে কি প্রতিটি কসমের জন্য পৃথক পৃথক কাফফারা দিতে হবে? নাকি সকল পাপের কথা স্মরণ করে তওবা করাই যথেষ্ট হবে?
প্রশ্ন (১৯/৪৫৯) : যেসব নারীরা স্বামীর অনুমতি ছাড়া অথবা তার নিষেধাজ্ঞা অমান্য করে একাকী বিদেশে চাকুরী করছে, তাদের স্বামীরা কি দাইয়ূছ হিসাবে গণ্য হবে? এছাড়া স্বামী উপার্জনক্ষম হওয়া সত্ত্বে্ও এরূপ স্ত্রীর উপার্জন তার জন্য হালাল হবে কি? - নাম প্রকাশে অনিচ্ছুক, ওমরপুর, রাজশাহী।
প্রশ্ন (১৮/১৮) : নবী করীম (ছাঃ) সাপ মারতে বলেছেন। অথচ আল্লাহ বিনা কারণে জীব-জন্তু মারতে নিষেধ করেছেন। এ ক্ষেত্রে করণীয় কি? - -আব্দুল মোত্ত্বালেব, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৩/২৭৩) : সফর অবস্থায় তাহাজ্জুদের ছালাত আদায়ের পদ্ধতি কি?
প্রশ্ন (২৩/২২৩) : ছালাত শেষ করার পর যদি বুঝা যায় বা সন্দেহ হয় যে কাপড়ে নাপাকী লেগে আছে, উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : শিশুরা বিভিন্ন প্রাণীর পুতুল নিয়ে খেলা-ধুলা করতে পারবে কি? - -উম্মে হাসীবা, রেহাইর চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩০/৩৫০) : সফর অবস্থায় কুরবানী করার বিধান কি?
আরও
আরও
.