উত্তর : রাসূল (ছাঃ)-কে খাওয়ানোর অর্থ তিনটি হ’তে পারে। প্রথমতঃ রাসূল (ছাঃ)-এর পাকস্থলীতে খাদ্য ও পানীয়ের যোগান দেওয়া। অর্থাৎ আল্লাহ তা‘আলা রাসূল (ছাঃ)-এর পাকস্থলীতে খাদ্য ও পানীয়ের যোগান দিতেন, যার কারণে তিনি ক্ষুধার্ত হ’তেন না। দ্বিতীয়তঃ বাস্তবে আল্লাহ তা‘আলা তাঁকে জান্নাতী খাবার দিতেন যেমন কারামত হিসাবে অন্যান্য নবী ও মরিয়ামকে জান্নাতী খাবার দিয়েছিলেন (ইমরান ৩/৩৭; ফাৎহুল বারী ৪/২০৬-৭)। জান্নাতী খাদ্য গ্রহণের কারণে তিনি ক্ষুধার্ত হ’তেন না। আর এভাবেই তিনি একাধারে কয়েক দিন ছিয়াম পালন করতে পারতেন। তবে প্রথম অর্থটি সঠিক বলে মন্তব্য করেছেন ইমাম নববীসহ একদল বিদ্বান (শারহু মুসলিম ৭/২১২-১৩; ফাৎহুল বারী ৪/২০৭; মিরকাত ৪/১৩৮২; মির‘আত ৬/৪০৭)। তৃতীয়তঃ আত্মিক খাদ্য যা আল্লাহর সাথে গভীর সম্পর্কের কারণে ক্ষুধা নিবারণের কাজ করে। অর্থাৎ রাসূল (ছাঃ) আল্লাহর ইবাদতে এমনভাবে মশগূল হয়ে পড়তেন যে ক্ষুধার কথা ভুলে যেতেন (ফাৎহুল বারী ৪/২০৭)।

-মামূনুর রশীদ

 সি এ্যান্ড বি ঘাট, চাঁপাই নবাবগঞ্জ।






প্রশ্ন (৮/৩২৮) : মসজিদে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। কিন্তু সমাজের প্রয়োজনে মসজিদের বারান্দা বা বাইরে ইসলামী বই বিক্রয় করতে হচ্ছে। এর সাথে রূযীর বিষয়ও রয়েছে। এক্ষণে এটি শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৩৮/৩৮) : মিনায় অবস্থিত মসজিদে খায়ফের নামকরণের কারণ কি? এই মসজিদের বিশেষ কোন মর্যাদা আছে কি? - -মীর কাসেম আলীমুরাদপুর, ফেনী।
প্রশ্ন (৩৫/৩৫) : জনৈকা গর্ভবতী নারী মাটি বা মাটির তৈরী পাত্র চিবিয়ে খায়। এরূপ মাটি খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৪/১২৪) : মায়ের মৃত্যুর পর তার সম্পদ সন্তানদের মাঝে কিভাবে বণ্টন করতে হবে?
প্রশ্ন (১৫/২৯৫) : বাজারে কালো মেহেদী নামে যে মেহেদী পাওয়া যায়, তা মেহেদী হ’লেও চুল-দাড়ি কালোর কাছাকাছি রঙ হয়। এটি ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২৫/২২৫) : কুরবানীর জন্য ক্রয়কৃত বা উক্ত উদ্দেশ্যে পোষা পশুর চাইতে উত্তম পেলে তা পরিবর্তন করা যাবে কি?
প্রশ্ন (২/২) : মাযার কেন্দ্রিক মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - -হাফেয আনীসুর রহমানহারাগাছ, রংপুর।
প্রশ্ন (১৪/২১৪) : চীনে অবস্থানের কারণে আমাকে শামুক, অক্টোপাস, স্কুইড ইত্যাদি সামুদ্রিক প্রাণী বাধ্য হয়ে খেতে হয়। এগুলি খাওয়া যাবে কি? - -শামাউন কবীর, জিয়াংসু, চীন।
প্রশ্ন (১৫/৫৫): ছিয়াম অবস্থায় রক্ত দান করা যাবে কি?
প্রশ্ন (২৩/৩৪৩) : মানবসৃষ্টির মৌলিক উদ্দেশ্য কি? এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৪/৪৭৪) : প্রাকৃতিক দুর্যোগ, সাগর, নদী, পাহাড় পর্বত, খনিজ সম্পদ ইত্যাদিকে প্রকৃতির সৃষ্টি বলা যাবে কি?
প্রশ্ন (২৬/২২৬) : পিতা কি তার প্রাপ্তবয়স্ক মেয়েকে আলিঙ্গন ও চুম্বন করতে পারেন? এছাড়া প্রাপ্তবয়স্ক ভাই-বোন কপালে চুম্বন এবং কোলাকুলি করতে পারবে কি?
আরও
আরও
.