উত্তর : জান্নাতী নারী-পুরুষ সেখানে যা কামনা করবে তাই পাবে। তাই সন্তান চাইলে সন্তানও পাবে। রাসূল (ছাঃ) বলেন, ‘কোন মুমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্খা করে তাহ’লে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক। তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে’ (তিরমিযী হা/২৫৬৩; ইবনু মাজাহ হা/৪৩৩৮; দারেমী হা/২৮৩৪; আহমাদ হা/১১০৭৮, সনদ ছহীহ)। ইমাম তিরমিযী বলেন, আলিমদের মধ্যে এই বিষয়ে মতপার্থক্য রয়েছে। কেউ বলেন, জান্নাতে সম্ভোগ হবে, কিন্তু সন্তান জন্মগ্রহণ করবে না। তাউস, মুজাহিদ ও ইব্রাহীম নাখাঈ প্রমুখ হ’তে এরূপ বর্ণিত হয়েছে। ইমাম বুখারী (রহঃ) বলেন, উক্ত হাদীছ প্রসঙ্গে ইসহাক ইবনু ইব্রাহীম বলেন, মুমিন জান্নাতে সন্তানের ইচ্ছা করা মাত্র সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু সে এমন ইচ্ছা করবে না (তিরমিযী হা/২৫৬৩-এর আলোচনা দ্র.)। সেজন্য হাফেয ইবনু কাছীর, হাফেয ইবনুল ক্বাইয়িম (রহঃ) ও একদল বিদ্বান একটি যঈফ হাদীছের উপর ভিত্তি করে বলেন, জান্নাতে জান্নাতীরা সন্তান জন্ম দিবে না (আহমাদ হা/১৬২৫১; ইবনুল ক্বাইয়িম, হাভিল আরওয়াহ ২৩৮ পৃ.; ইবনু কাছীর, আল-বিদায়াহ ২০/৩৫২)। তবে যেহেতু হাদীছের ভাষ্য অনুযায়ী জান্নাতীরা সেখানে যা চাইবে তাই পাবে, তাই এমন বিষয়ে কোন মতবিরোধে পতিত হওয়ার আবশ্যকতা নেই। আল্লাহ বলেন, সেখানে তোমাদের মন যা চাইবে ও তোমরা যা দাবী করবে, সবই পাবে (হা-মীম সাজদাহ ৪১/৩১)।

প্রশ্নকারী : রেযাউল করীম, ফরিদপুর।







প্রশ্ন (২৯/২৯) : বিভিন্ন কোম্পানী ডাক্তারদের যেসব ঔষধের স্যাম্পল দেয়, সেগুলো গরীব মানুষদের দান করা অথবা তা ঔষধের দোকানে বিক্রি করে উক্ত অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৫/১৭৫) : সংসারবিমুখ নববধু রাজধানীতে গুরুত্বপূর্ণ সরকারী চাকুরীতে ব্যস্ত থাকে এবং স্বামী দেশের বাড়িতে রান্না-বান্না সহ যাবতীয় কাজ আঞ্জাম দেয়। এক্ষণে স্বামীর জন্য করণীয় কি? - -আব্দুল্লাহ, লালমণিরহাট।
প্রশ্ন (৩৮/১৯৮) : ইমাম দ্বিতীয় সিজদা থেকে দাঁড়ানোর সময় কখন আল্লাহু আকবার বলবে, দাঁড়ানোর পরে নাকি উঠার সময়?
প্রশ্ন (৩/৩৬৩) : আমি একটি স্কুলের সভাপতি। স্কুলের উন্নয়নে নানা পরিশ্রম করতে হয়। এক্ষণে উক্ত খেদমতের ফলে আমার কোন ছওয়াব হবে কি?
প্রশ্ন (২৪/২৬৪) : স্বর্ণকার হিসাবে আমাকে মাঝে মাঝে হিন্দুদের দেব- দেবী, ময়ূর ইত্যাদির ডিজাইন করতে হয়। হিন্দু দেশ হিসাবে এটা না করলে আমার ব্যবসাই বন্ধ হয়ে যেতে পারে। এক্ষণে এটা জায়েয হবে কি? - -হাসীবুর রহমান, পালি, রাজস্থান, ভারত।
প্রশ্ন (১৬/৩৩৬) : আমি ওযূ করার পর মোযা পরিধান করেছি। কিন্তু ওযূ ভঙ্গের কোন কারণ ঘটেনি। এক্ষণে আমি যদি মোযা খুলে নিই তাহ’লে আমার ওযূ ভঙ্গ হয়ে যাবে?
প্রশ্ন (৪/১৬৪) : কেউ যদি তার স্ত্রীর অগোচরে তার স্ত্রীকে এক তালাক দেয় অথবা তিন তালাক দেয়, তাহলে তাতে তালাক হবে কি? সবার মতে এক সাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায়। কিন্তু অগোচরে দিলে তা পতিত হবে কি? উক্ত প্রশ্নের জবাবে জামি‘আ আরাবিয়া কাসেমুল উলূম লাকসাম, কুমিল্লা থেকে ফৎওয়া দেওয়া হয়েছে যে, এক সাথে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হয়। চাই সেই তালাক স্ত্রীর উপস্থিতিতে হউক বা তার অনুপস্থিতিতে হউক। দলীল হিসাবে ইবনু ওমর (রাঃ) বর্ণিত এক সঙ্গে তিন তালাক পতিত হওয়ার বর্ণনা পেশ করা হয়েছে এবং ফাতাওয়া শামীর ৩/২৪৮ পৃষ্ঠার উদ্ধৃতি দেয়া হয়েছে। উক্ত জবাব কি সঠিক হয়েছে?
প্রশ্ন (৩৯/২৩৯) : কোন বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হ’লে নফল ছালাত আদায় করতে হবে মর্মে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (৩/৪৩) : পিতার অবর্তমানে বড় ভাই পিতার সমতুল্য। এ মর্মে কোন হাদীছ বর্ণিত হয়েছে কি? - -আবু আমাতুল্লাহমঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (১৩/৩৭৩) : সামনা সামনি কেউ প্রশংসা করলে করণীয় কি?
প্রশ্ন (১৮/৩৭৮) : প্রত্যেক চার রাক‘আত তারাবীহ ছালাতের পর উচ্চৈঃস্বরে ‘সুবহানা যিল-মুলকি ওয়াল মালাকূতি... আবাদান আবাদা... মালাইকাতি ওয়ার রূহ’ দো‘আ পাঠ করার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৩/৩০৩) : স্থির চিত্র ও ভিডিও চিত্রের ব্যাপারে শরী‘আতের হুকুম কি? বিভিন্ন ইসলামী অনুষ্ঠানেও ভিডিও প্রদর্শন করা হচ্ছে। রাসূল (ছাঃ) কোন ধরনের ছবি নিষেধ করেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিলো? বিভিন্ন প্রয়োজনে কোন ছবি ধারণ করলে পাপ হবে কি?
আরও
আরও
.