উত্তর : এগুলির সত্যতা ঐতিহাসিকভাবে প্রমাণিত। রাসূল (ছাঃ) এবং তাঁর দুই সাথী আবুবকর ও ওমর (রাঃ)-এর লাশ চুরি করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে (যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা ১১/৪৩৫)। কিন্তু প্রতিবারেই আল্লাহর অসীম অনুগ্রহে তা ব্যর্থ হয়ে গেছে। অন্ততঃ পাঁচ বার এরূপ অপচেষ্টা চালানো হয়েছে বলে ইতিহাস থেকে জানা যায়। প্রথম ও দ্বিতীয়বার চেষ্টা চালিয়েছিল মিসরের শী‘আ রাফেযী শাসক মানছূর বিন নিযার বিন মুঈদ। যে ৪০৮ হিজরীতে নিজেকে মা‘বূদ বলে দাবী করেছিল। তৃতীয়বারে ৫৫৭ হিজরীতে সুলতান নূরুদ্দীন যঙ্গীর শাসনামলে মরক্কোর মুসলিমবেশী দু’জন খ্রিষ্টান সুড়ঙ্গ খননের মাধ্যমে চেষ্টা চালিয়েছিল। ধরা পড়লে দু’জনকেই হত্যা করা হয় (আবুল হাসান সামহূদী, অফাউল অফা ২/১৮৮)। চতুর্থবার শামের একদল খ্রিষ্টান এই অপচেষ্টা করে। কিন্তু মসজিদে নববীর রক্ষীরা তাদের আটক করে ফেলে (রিহলাতু ইবনুয যুবায়ের ‘৫৭৮ হিজরীর ঘটনাবলী’ ৩৪-৩৫ পৃ.)। পঞ্চমবার শামের চল্লিশ জনের একদল রাফেযী শী‘আ রাত্রিবেলা মসজিদে নববীর বাবুস সালাম দরজা দিয়ে গর্ত খননের যন্ত্রপাতি সহ প্রবেশ করলে ওছমানী মিহরাবের নিকট মাটি ফেটে যায় এবং তারা সবাই সেখানে সমাহিত হয় (অফাউল অফা ২/১৮৯)।

প্রশ্নকারী : সম্রাট হোসাইন, ডুয়েট, গাযীপুর।

[নামের সাথে ‘সম্রাট’ যোগ করা ঠিক নয় (স.স.)]






প্রশ্ন (৩৪/৩৪) : আলী (রাঃ) একবার যুদ্ধে তীরবিদ্ধ হ’লে তিনি ছালাতে দাঁড়িয়ে যান। ছাহাবায়ে কেরাম তার ছালাতরত অবস্থায় তীর টেনে বের করেন। কিন্তু ছালাতে গভীর মনোযোগ থাকায় তিনি কিছু বুঝতে পারেননি। ঘটনাটির সত্যতা আছে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : পিতা-মাতা ছাড়াছাড়ি হওয়ার পর আমি পিতার কাছে থাকি। মায়ের অন্যত্র বিবাহ হয়েছে এবং সাবালক সন্তান আছে। এক্ষণে পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি কাকে প্রাধান্য দিব?
প্রশ্ন (২৮/২৮) : ইমাম আবু হানীফা (রহঃ) আল্লাহকে ৯৯ বার স্বপ্নে দেখেছেন, এ দাবী কি সঠিক?
প্রশ্ন (৮/২৪৮) : মাশরূমের চাষাবাদ ও ব্যবসা করায় শরী‘আতে কোন বাধা আছে কি? দলীলসহ জানতে চাই। - মাহদী হোসাইন ঢাকা।
প্রশ্ন (১০/৪১০) : মোর্দাকে দাফন করার পর এক সপ্তাহের মধ্যে কবরস্থানে কুরআন খতম দেওয়া ও বখশানোর কোন দলীল আছে কি? অনুরূপভাবে কবরস্থানে সূরা ইয়াসীন, রহমান, মুল্ক ইত্যাদি পড়া যাবে কি?
প্রশ্ন (২৫/১৪৫) : আমরা জানি টিকটিকি মারলে নেকী হয়। অথচ বিনা কারণে প্রাণী হত্যা গুনাহের কাজ। এক্ষণে এর পিছনে কারণ কি? - -আল-আমীন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩৮/৭৮) : চোরাইপথে পণ্য আমদানী-রপ্তানীর ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : কারো কাছে ঈমানদার জিন থাকলে তার নিকটে অতীত বা ভবিষ্যতের কথা জানতে চাওয়া যাবে কি? - -আব্দুর রহমান, বড়বন্দর, দিনাজপুর।
প্রশ্ন (১২/২৫২) : ডলার কেনা-বেচার ব্যবসা কি হালাল? - -ছিদ্দীকুর রহমান, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
প্রশ্ন (১২/১৩২) : কোন মুসলিম অপর কোন মুসলিমের সাথে তিন দিনের বেশী সম্পর্ক ছেদ করতে পারে কি? কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে এড়িয়ে চললে কি তা উক্ত বিধানের অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (৮/২৪৮) : কোন হিন্দু লোক ঘরে এলে সেই জায়গায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১০/১৭০) : কেউ কারো মাধ্যমে উপকৃত হ’লে তার প্রশংসায় বলে, ‘আকাশে আল্লাহ আছেন আর তুমি যমীনে’- এমন ভাষায় কারো উপকারের প্রশংসায় বলা যাবে কি?
আরও
আরও
.