প্রশ্নকারী : ইশরাত জাহান, কোরপাই, বুড়িচং, কুমিল্লা।

উত্তর : ঘুমানো ও ঘুম থেকে ওঠার সময় পঠিতব্য দো‘আ যেকোন সময় ঘুমানোর ক্ষেত্রে পড়া যাবে। কারণ হাদীছে ঘুমের কথা বলা হয়েছে। রাত বা দিনের কথা উল্লেখ নেই। রাসূল (ছাঃ) যখন বিছানায় যেতেন, তখন তিনি এ দো‘আ পড়তেন, ‘আল্লহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া’। আর যখন জেগে উঠতেন তখন পড়তেন, ‘আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়ানা-বা‘দা মা-আমা-তানা-ওয়া ইলায়হিন নুশূর’ (বুখারী হা/৬৩১২; তিরমিযী হা/৩৪১৭)। আল্লাহ বলেন, ‘তাঁর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হ’ল রাত্রি ও দিবাভাগে তোমাদের নিদ্রা ও তার মধ্যে আল্লাহর অনুগ্রহ সন্ধান করা। নিশ্চয়ই এতে নিদর্শন সমূহ রয়েছে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য’ (রূম ৩০/২৩)। অবশ্য কোন বর্ণনায় রাত্রির ঘুমের কথাও উল্লেখ আছে (বুখারী হা/৬৩১৪; মিশকাত হা/২৩৮২)। সেজন্য বিশেষতঃ রাতে পাঠ করাই সুন্নাত।






বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (১৪/৪৫৪) : বাজারে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিংক পাওয়া যায়, যা পান করলে শরীরে এনার্জি তৈরী হয়। ছালাতে মনোযোগ পাওয়া যায়। এগুলো বৈধ হবে কি?
প্রশ্ন (৫/৪৪৫) : মসজিদের বামে বা ডানে কবর থাকলে এবং মসজিদ ও কবরস্থানের মাঝে কোন দেয়াল না থাকলে উক্ত মসজিদে ছালাত হবে কি? - -রবীউল আলম, অলীপুর, চাঁদপুর।
প্রশ্ন (২৪/১৪৪) : যরূরী কোন কাজ করার ক্ষেত্রে ছালাত ক্বাযা হওয়ার সম্ভাবনা থাকলে ওয়াক্ত হওয়ার পূর্বেই ছালাত আদায় করে নেওয়া যাবে কি?
প্রশ্ন (১৯/১৩৯) : পারিবারিকভাবে ফ্ল্যাট নির্মাণ করতে গিয়ে আমার স্বামী প্রচুর পরিমাণ ঋণী হয়ে পড়েছেন। ফ্ল্যাট বিক্রি না হওয়ায় তার ঋণ পরিশোধ করাও সম্ভব হচ্ছে না। শুনেছি বায়তুল্লাহ গিয়ে দো‘আ করলে দো‘আ কবুল হয়। এক্ষণে এ মহা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের করণীয় কি? বায়তুল্লাহ গমন বা মানত করা না কি সাধারণভাবে দো‘আ করা উচিৎ হবে? - -রোকেয়া বেগম, নাযিরাবাজার, ঢাকা।
প্রশ্ন (৬/২৪৬) : ক্বিয়ামতের দিন সূর্য ও চন্দ্র কি অবস্থায় থাকবে? তারা কি জাহান্নামে থাকবে?
প্রশ্ন (১৮/১৩৮) : সরকারী প্রশাসনিক ক্যাডার পর্যায়ে চাকুরী করলে দেশের সার্বিক উন্নয়নে কিছু অবদান রাখা সহজ হয়। পুলিশ প্রশাসনে গেলে সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যায়। এসব ক্ষেত্রে দিন দিন ধার্মিক মানুষের সংখ্যা কমছেই। এ দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের এদিকে এগিয়ে যাওয়া যরূরী কি? না কি দ্বীনী জ্ঞান বিতরণের পথেই থাকা যরূরী?
প্রশ্ন (২৫/১০৫) : ইসলামী নির্দেশনা অনুযায়ী একজন আমীরের নির্ধারিত কোন মেয়াদকাল আছে কি? - .
প্রশ্ন (২৬/৪২৬) : সিজদায়ে তেলাওয়াতের নিয়ম কি? ওযূবিহীন অবস্থায় সিজদায়ে তেলাওয়াতের আয়াত পাঠ করলে সিজদা দেওয়া যাবে কি? এসময় নারীদের পর্দার পোষাক পরিধান করতে হবে কি? - -রফীকুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩২/১৫২) : কাউকে বঞ্চিত করার নিয়ত না রেখে পালকপুত্রকে পালক পিতা-মাতা সম্পত্তির একটা অংশ লিখে দিতে পারবে কি?
প্রশ্ন (৩৪/৭৪) : মালয়েশিয়ায় সাপ্তাহিক ছুটি রবিবার হওয়ায় এখানে শুক্রবারেও ডিউটি করতে হয়। ফলে জুম‘আর ছালাতে যাওয়া সম্ভব হয় না। অফিসের কোন স্থানে বা বাসায় জুম‘আ আদায়ের কোন বিধান আছে কি?
প্রশ্ন (১৩/১৩) : যমযম কূপ ঈসমাঈল (আঃ)-এর পায়ের আঘাতে সৃষ্টি হয়েছে না ফেরেশতা কর্তৃক খননকৃত? - -আলমগীর, পটুয়াখালী।
প্রশ্ন (৪/২০৪) : এশার ছালাত রাতের এক-তৃতীয়াংশ বিলম্ব করা উত্তম কি? বিলম্ব করে আদায় করার জন্য একাকী উক্ত সময়ে ছালাত আদায় করা উত্তম হবে কি?
আরও
আরও
.