উত্তর : এমন কাজ করা পিতার জন্য জায়েয হবে না। বরং সন্তানদের অগ্রাধিকার দিতে হবে। কেউ যদি তার সম্পদ দান করতেও চায় তাহ’লে সে তার সম্পদের সর্বোচ্চ এক-তৃতীয়াংশ দান করতে পারবে। জনৈক ছাহাবীকে রাসূল (ছাঃ) বলেন, এক-তৃতীয়াংশ অছিয়ত করতে পার। আর এক-তৃতীয়াংশও অনেক। ওয়ারিছগণকে দরিদ্র পরমুখাপেক্ষী করে রেখে যাবার চেয়ে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোন ব্যয়ই কর না কেন, তা ছাদাক্বারূপে গণ্য হবে’ (বুখারী হা/১২৯৫; মিশকাত হা/৩০৭১)। কা‘ব বিন মালেকের তওবা কবুল হ’লে তিনি তার সমুদয় সম্পদ ছাদাক্বা করে দিতে চাইলে রাসূল (ছাঃ) বলেন, কিছু মাল নিজের জন্য রেখে দাও, সেটাই তোমার জন্য উত্তম হবে’ (বুখারী হা/২৭৫৭)। তবে কারো যদি ওয়ারিছ না থাকে বা ওয়ারিছদের যদি কোন আপত্তি না থাকে, তাহ’লে তিনি তার সমুদয় সম্পদ দান করে দিতে পারেন। যেমন আবুবকর (রাঃ) দান করেছিলেন (ইবনু হাজার, ফাৎহুল বারী ৩/২৯৫; মির‘আত ৬/৩৬৫; ইবনু কুদামাহ, মুগনী ৩/১০২)।

প্রশ্নকারী : মুহাম্মাদ ইউসুফ, কক্সবাজার।







বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (২৬/৪৬৬) : কুরবানীর গোশত দ্বারা ওয়ালীমার মেহমানদারী করা যাবে কি? জনৈক আলেম বলেন, এটা চলবে না। কেবল ওয়ালীমার জন্য অন্ততপক্ষে একটি খাসি যবেহ করতে হবে। একথার সত্যতা আছে কি? - -নুছরাত ফাতেমা, রংপুর।
প্রশ্ন (১৭/৯৭) : পরিবারের সকলেই বিবাহের ব্যাপারে একমত। কিন্তু কনে অসম্মত। এক্ষণে কনের অসম্মতিতে বিবাহ কি জায়েয হবে? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৯/৪০৯) : একটি অনলাইন শপ থেকে ১০ হাযার টাকায় একটা দ্রব্য ৫০% ডিসকাউন্টে তথা ৫ হাযার টাকায় ক্রয় করার পর কোম্পানী স্টক না থাকায় তাদের কোম্পানীর নীতি অনুযায়ী পুরো ১০ হাযার টাকা ফেরৎ দিয়েছে। এক্ষণে অতিরিক্ত পাওয়া অর্থ গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৪/৪৪৪) : পিতা-মাতাকে যাকাত দেয়া দেওয়া যাবে কি? যাকাতের টাকা দিয়ে কি তাদের ঋণ পরিশোধ করা যাবে? - -জেসমীন খাতুন, মোহনপুর, রাজশাহী।
প্রশ্নঃ (১৫/২৯৫) : নবী করীম (ছাঃ) ওযূ ও গোসলে সাধারণত কতটুকু পানি খরচ করতেন? ফরয গোসলে তিনি কতটুকু পানি ব্যবহার করতেন?
প্রশ্ন (৩/৩২৩) : সরকারী নিয়মানুযায়ী মাদরাসার সময়সূচী হল, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। অনেক সময় মাদরাসা শেষ করে দুপুর ২/৩ টায় বাড়ী যেতে হয়। আবার কখনো মাদরাসায় যেতে সাড়ে দশটা বেজে যায়। এটা কি অপরাধ হবে? এর জন্য ক্বিয়ামতের দিন জবাবদিহি করতে হবে কি?
প্রশ্ন (৩/২৮৩) : অমুসলিম কেউ মুসলিম হ’তে চাইলে একাকী কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করতে পারবে কি?
প্রশ্ন (৩২/৩৯২) : মেয়েরা উচ্চ শিক্ষার জন্য হোস্টেলে থেকে লেখাপড়া করে। যেমন মহিলা মাদ্রাসা, যেখানে অভিভাবক বা মাহরাম থাকে না। এভাবে লেখাপড়া করা যাবে কি?
প্রশ্ন (১৯/২৯৯) : সঊদী আরবে কোন কোন খতীব ছাহেব খুৎবার শেষের দিকে দু‘হাত তুলে মুনাজাত করেন। খুৎবার মধ্য এভাবে হাত উঠিয়ে মুনাজাত করার বিধান কি?
প্রশ্ন (৫/১২৫) : রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য পঙ্গপালের ঢিবির ন্যায় বা তার চাইতেও ক্ষুদ্র একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন’ মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (৩৬/১১৬): পোষাক থাকা সত্ত্বেও ছেলেরা খালি গায়ে থাকতে পারে কি এবং খালি গায়ে ওযূ করতে পারে কি?
প্রশ্ন (১২/৯২) : জান্নাতে পুরুষদের জন্য স্ত্রী থাকবে। কিন্তু তারা সেখানে কোন সন্তান জন্ম দিতে পারবে কি?
আরও
আরও
.