উত্তরঃ মোল্লা আলী ক্বারী হানাফী (রহঃ) বলেন, আল্লাহ কোন মানুষকে হানাফী, মালেকী, শাফেঈ, হাম্বলী (বা অন্য কোন মাযহাবপন্থী) হওয়ার জন্য বাধ্য করেননি; বরং কুরআন ও সুন্নাহ মানতে বাধ্য করেছেন (হাক্বীক্বাতুল খিযক্বহ ৮৫ পৃঃ)। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা নাযিল হয়েছে, তার অনুসরণ কর। তিনি ব্যতীত অন্য কোন আউলিয়ার (অর্থাৎ অনুসৃত ব্যক্তির) অনুসরণ কর না। কিন্তু খুব কম লোকই উপদেশ গ্রহণ করে থাকে’ (আ‘রাফ ৩)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির প্রতি কোন আনুগত্য নেই’ (শারহুস সুন্নাহ, মিশকাত হা/৩৬৯৬)। অতএব স্বশুরকে ছহীহ হাদীছ অনুসরণের আহবান জানিয়ে বুঝ দিতে হবে। কিন্তু যদি তিনি যিদ করেন ও চাপ সৃষ্টি করেন, তাহ’লে তাকে এড়িয়ে যেতে হবে ও স্বাভাবিক সদ্ব্যবহার বজায় রাখতে হবে এবং হকপন্থীদের অনুসারী হ’তে হবে’ (লোকমান ১৫)। এজন্য সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর নিকট তিনি দায়ী হবেন, আপনি নন।






বিষয়সমূহ: সংগঠন
প্রশ্ন (৬/৩৪৬) : একটি মসজিদের আযানের মাইকে জুম‘আর খুৎবা ও ক্বিরাআত করা হয়। ফলে ২০০ গজের মধ্যে বাজারের ব্যবসায়ীরা স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানে খুৎবা শ্রবণ ও ছালাত আদায় করে। এক্ষণে মসজিদেরই মাইক ইচ্ছামত সম্প্রসারণ করে খুৎবা ও ছালাত শোনানো জায়েয হবে কি? আর নিজ নিজ দোকানে বসে ছালাত আদায় করলে জুম‘আর ছালাতে অংশগ্রহণের নেকী পাওয়া যাবে কি? - -ডা. মুহসিন, হাটগাঙ্গোপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩২/৭২) : কোথাও কোথাও পীরের মাযার ও মসজিদ একই সাথে। কোন কোন মসজিদের চারপাশে কবর রয়েছে। উক্ত মসজিদে ছালাত আদায় করলে ছালাতের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : হেজাব কাকে বলে? শরীরের কতটুকু ঢেকে রাখলে হেজাবের হুকুম পালন হবে? বর্তমান মুসলিম বিশ্ব হেজাবের জন্য যে আন্দোলন করছে তারা মুখ খোলা রাখে; কিন্তু মাথায় কাপড় দিয়ে থাকে, এটা কি হেজাবের অন্তর্ভুক্ত?
প্রশ্ন (১১/৩৭১) : আমরা জানি কবরে মৃত ব্যক্তির প্রশ্নোত্তর হয়। কিন্তু যারা পানিতে ডুবে মরে, আগুনে পুড়ে মরে কিংবা বাঘে খেয়ে নেয় তাদের হিসাব কোথায় হবে?
প্রশ্ন (২১/৬১) : জায়গার সংকীর্ণতার কারণে কাতার যেকোন একদিকে অনেক বেশী হয়ে গেলে ছালাত ত্রুটিপূর্ণ হবে কি? - -জাহিদ হাসানইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
প্রশ্ন (২৪/৬৪) : অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করা অথবা সেখানে অংশগ্রহণ করা জায়েয হবে কি? - -আমানুল্লাহ, ওয়ান ব্যাংক, ঢাকা।
প্রশ্ন (১৮/১৮) : ঈদের ছালাতের অতিরিক্ত তাকবীর সমূহে হাত তোলা যাবে কি?
প্রশ্ন (৩৫/২৭৫) : নিজে নিজে কুরআন-হাদীছ থেকে সরাসরি আমল করতে গেলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশী। এটা অনেকটা মেডিকেলের বই বাসায় পড়ে ওপেন হার্ট সার্জারী করতে যাওয়ার নামান্তর। তাই কোন এক মাযহাবের বিদ্বানদের নিকটে অধ্যয়ন বা তাদের মতামতের আলোকেই দ্বীন পালন করতে হবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : অজান্তে কবরের উপর মসজিদ নির্মিত হওয়ার পর এখন করণীয় কি? জানার পর উক্ত মসজিদে ছালাত আদায় হবে?
প্রশ্ন (৭/২০৭) : সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে পুরুষ বা নারী তার কালো দাড়ি ও চুলে কালো ব্যতীত অন্য রং দ্বারা রঙ্গিন করতে পারবে কি?
প্রশ্ন (৩/২০৩) : দু’হাতে তাসবীহ গণনা করা যায় কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কুনুতে নাযেলা পাঠ করা যাবে কি? - -শামসুল আলম, নওদাপাড়া, রাজশাহী।
আরও
আরও
.