উত্তর : ঐতিহাসিক ও জীবনীকারগণ বলেন, মারিয়ামের মা ছিলেন ‘হান্নাহ’ (حنة) এবং ইয়াহইয়ার মা ছিলেন ঈশা‘ (إيشاع)। এক্ষণে ঈশা‘ কে ছিলেন, সেবিষয়ে দু’টি মত পরিলক্ষিত হয়। (১) তিনি মারিয়ামের বোন ছিলেন। ইবনু কাছীর বলেন, এটাই জমহূর বিদ্বানগণের মত (আল-বিদায়াহ ২/৫২)। এ হিসাবে ইয়াহইয়া ও ঈসা দু’জন পরস্পরে খালাতো ভাই। যেমনটি মি‘রাজের প্রসিদ্ধ হাদীছে (إبنا خالة) বলা হয়েছে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৮৬২)। (২) ইয়াহইয়ার মা ঈশা‘ ছিলেন মারিয়ামের মা হান্নার বোন। সে হিসাবে ঈশা‘ হলেন মারিয়ামের খালা। আর তার পুত্র ঈসা (আঃ) হ’লেন ইয়াহইয়া (আঃ)-এর ভাগিনা। কিন্তু হাদীছে তাদেরকে ‘খালাতো ভাই’ বলা হয়েছে। এর উত্তরে বিদ্বানগণ বলেন, মায়ের খালা প্রকৃত খালার ন্যায়। অতএব ইয়াহইয়ার মা যিনি মারিয়ামের খালা, তিনি তার ছেলে ঈসারও খালা। যেমন মারিয়াম ইয়াহইয়ার খালার মেয়ে। একইভাবে তার ছেলে ঈসা তার খালারও ছেলে।’ আবুস সাঊদ স্বীয় তাফসীরে বলেন, হাদীছে দু’জনকে ‘খালাতো ভাই’ বলা হয়েছে একারণে যে, বহু ক্ষেত্রে বোন দ্বারা বোনের মেয়েকে বুঝানো হয়’। অতএব জীবনীকারগণের বক্তব্য অনুযায়ী ইয়াহইয়া ও ঈসা পরস্পরে খালাতো ভাইও হতে পারেন। আবার মামু-ভাগিনাও হতে পারেন।






প্রশ্ন (৩৫/১৯৫) : যদি আমি এক ওয়াক্ত ছালাত ক্বাযা করি তাহ’লে আমার প্রবল অনুশোচনা হয়। কিন্তু আমি যদি গান শুনি বা গোপন গুনাহ করি তখন আমার মধ্যে অনুশোচনা আসে না। কিভাবে আমি এসব পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারি।
প্রশ্ন (৩৬/৩৯৬) : আমি মাঝে-মধ্যে সন্দেহ থাকা সত্ত্বেও আছরের ওযূতে মাগরিবের ছালাত আদায় করি। এতে আমার ছালাতের কোন ক্ষতি হবে কিংবা শাস্তি পেতে হবে কি? - -নাজীব আব্দুল্লাহতেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (২২/৪৬২) : আমার এক আত্মীয় মারা যাওয়ার সময় এমন এক অছিয়ত করে গেছেন, যা পূরণ করতে তার রেখে যাওয়া সব সম্পদ লাগবে। এমতাবস্থায় করণীয় কী?
প্রশ্ন (৩৯/৩৯): মসজিদের একটি দোকান ভাড়া নিতে গেলে মাসিক ভাড়া ৮০ হাযার এবং অগ্রিম ৫০ লাখ টাকা দাবী করছে। এই টাকা মসজিদের কাজে লাগানো হবে। এটি কী শরী‘আত সম্মত?
প্রশ্ন (৪০/৪০০) : মহিলারা দাওয়াতী কাজে বাড়ীর বাইরে যেতে পারবে কি?
প্রশ্ন (২৫/১৮৫) : ফজরের পর সফরে বের হয়ে মাগরিবের পর সফর শেষ হয়। এর মধ্যকার যোহর ও আছর ছালাত মাগরিবের ছালাতের সাথে পড়তে হবে? না ফজরের সময় এক সাথে সকল ছালাত পড়ে নিয়ে সফরে বের হ’তে হবে? - -মঈনুদ্দীন আহমাদনওহাটা, রাজশাহী।
প্রশ্ন (৪/৪) : কোন কোন মসজিদে মাগরিবের আযানের পর ইমাম ছাহেবগণ ছোট ছোট হাদীছ বর্ণনা করেন। এসময় নিয়মিতভাবে এরূপ করা যাবে কি?
প্রশ্ন (৩৮/৪৭৮) : ইমাম ছাহেব অসুস্থ হওয়ার কারণে বসে ছালাত আদায় করতে পারবেন কি? যদি পারেন তবে মুছল্লীরাও কি বসে ছালাত আদায় করবেন? - -আব্দুল্লাহিল কাফী, মহিষবাথান, রাজশাহী।
প্রশ্ন (১৩/১৭৩) : আমার শ্রম আর বন্ধুর টাকায় আমরা ব্যবসা করি এবং লাভ নেই সমান হারে। এক্ষণে যদি ব্যবসায় লোকসান হয় তাহ’লে আমার বন্ধুর টাকাতেই সেটা হচ্ছে। তাহ’লে এ ক্ষেত্রে লোকসানের ভাগীদার কে হবে? দু’জনেই, নাকি বন্ধু একাই হবে? - -মুহাম্মাদ তরীকুল ইসলাম, বখশী বাযার, ঢাকা।
প্রশ্ন (৩০/১১০) : আমার পিতা মায়ের মৃত্যুর পর আরেক বিধবা নারীকে বিবাহ করেছেন। যার ১০ বছর বয়সী ১টা ছেলে আছে। আমার পিতা বাসায় কেউ আসলে বা কেউ জিজ্ঞেস করলে ঐ ছেলেকে নিজের ছেলে হিসাবেই পরিচয় করিয়ে দেন। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২০/১৪০) : প্রায় ১০ বছর পূর্বে একটি মসজিদে মুছল্লীদের মধ্যে কথা কাটাকাটির ফলে কিছু মুছল্লী বিদ্বেষবশতঃ পাশেই পৃথক মসজিদ নির্মাণ করে। তারপর থেকে ঐ মসজিদের মুছল্লীরা এই মসজিদে কখনোই আসে না। এক্ষণে পরবর্তীতে নির্মিত মসজিদে ছালাত হবে কি? - -শফীকুল ইসলাম, ঢাকা।
প্রশ্ন (২৫/১৮৫) : রামাযান ব্যতীত অন্যান্য মাসে কোন কোন দিন নফল ছিয়াম পালন করা শরী‘আতসম্মত? ফযীলতসহ জানতে চাই।
আরও
আরও
.