উত্তর : মাগরিবের ছালাত আছরের সাথে হবে না। তবে কোন সমস্যার কারণে অথবা সফরে মাগরিব-এশা একসাথে এবং যোহর-আছর একসাথে পড়া যাবে (বুখারী, মিশকাত হা/১৩৩৯)।

ছালাত জমা করার নিয়ম হ’ল, যোহর ও আছর এবং মাগরিব ও এশা একত্রে জমা তাক্বদীম অথবা জমা তাখীর করা। অর্থাৎ শেষের ছালাত আগে এনে বা আগের ছালাত শেষে নিয়ে জমা করা। মু‘আয ইবনে জাবাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) তাবূক যুদ্ধে মনযিল ত্যাগের পূর্বে সূর্য ঢলে গেলে যোহর ও আছর-এর ছালাত একত্রে পড়তেন। যদি সূর্য ঢলার পূর্বে প্রস্থান করতেন, তখন যোহরকে বিলম্ব করে যোহর ও আছর একত্রে পড়তেন। মাগরিবেও তিনি এরূপ করতেন। অর্থাৎ যখন সূর্য অস্ত যাওয়ার পরে প্রস্থান করতেন, তখন মাগরিব ও এশা জমা করতেন। আর যখন সূর্য অস্ত যাওয়ার পূর্বে প্রস্থান করতেন, তখন মাগরিবকে বিলম্ব করে মাগরিব ও এশা জমা করে পড়তেন (আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/১৩৪৪, ইরওয়াউল গালীল ৩/২৮ পৃঃ, বিস্তারিত দেখুন : ছালাতুর রাসূল (ছাঃ) ‘সফরের ছালাত’ অধ্যায়)।






প্রশ্ন (২০/১৮০) : পিতা-মাতাকে তুই বা তুমি বলে ডাকা যাবে কি?
প্রশ্ন (৫/৩২৫) : হজ্জে তিনটি ত্বাওয়াফ করতে হয়। প্রশ্ন হ’ল সবগুলি করা কি বাধ্যতামূলক?
প্রশ্ন (৩৬/৪৩৬) : মুসলিম ঘরের সন্তান হয়েও ১০ বছর পূর্বে ৪ বছর যাবৎ আমি মূর্তিপূজার মত জঘন্য শিরকের সাথে জড়িত ছিলাম। পরে আমি তা থেকে ফিরে আসি এবং তওবা করি। আমি জেনেছি শিরকের গুনাহ কখনো ক্ষমা হয় না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৫/১১৫) : জনৈক বক্তা বলেন, রাসূল (ছাঃ) তিন যবীহাইনের সন্তান অর্থাৎ আদম, ইবরাহীম এবং নিজ পিতা। এর সত্যতা আছে কি? - -মুহাম্মাদ মুছত্বফা, নয়াবাজার, ঢাকা।
প্রশ্ন (১৪/৪৫৪) : জিন-শয়তানদের সংখ্যা কত? তাদেরও কি বংশবৃদ্ধি হয়? যদি হয়ে থাকে, তাহ’লে তাদের সন্তানরা কি জন্মগতভাবেই শয়তান হয়, নাকি তাদের মধ্যেও ঈমান ও সৎপথ গ্রহণের সুযোগ থাকে?
প্রশ্ন (২২/২৬২) : আমি জমি কেনার জন্য কিছু টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করেছি। সম্পূর্ণ টাকা পরিশোধ করতে আরো ২/৩ বছর সময় লাগবে। সম্পূর্ণ টাকা পরিশোধের পর জমি আমার মালিকানায় আসবে। এক্ষেত্রে আমার যাকাতের বিধান কি? পরিশোধিত টাকার যাকাত আমাকে দিতে হবে কি? এছাড়া সাংসারিক ব্যয় নির্বাহের জন্য কিছু টাকা ঋণ করেছি। এক্ষেত্রে যাকাতযোগ্য সম্পদ থেকে এই ঋণের টাকা বাদ যাবে কি?
প্রশ্ন (২৮/১৪৮) : আমি একটি মাদ্রাসার ক্যাশিয়ার। সতর্ক থাকা সত্ত্বেও মাদ্রাসার কিছু টাকা চুরি হয়ে যায়। যে টাকা চুরি হয়েছে তা পরিশোধ করা আমার জন্য আবশ্যক কি?
প্রশ্নঃ (১০/২৯০) : জনৈক আলেম বলেন, তিনটি নিষিদ্ধ সময়ে ক্বাযা ছালাত আদায় করা যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? কোন্ কোন্ ছালাত আদায় করা নিষিদ্ধ?
প্রশ্ন (৯/৪৯) : ফজরের ছালাত ক্বাযা হয়ে গেলে তা সুযোগ বা স্মরণ হওয়ার সাথে সাথে আদায় করতে হবে? নাকি পরের ওয়াক্ত তথা যোহর ছালাতের সাথে আদায় করলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৯/১২৯) : শরী‘আত-বিরোধী বিষয় (যেমন সূদভিত্তিক ব্যবস্থা) থাকা সত্ত্বেও অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিষয়ে পড়ার হুকুম কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : রাসূল (ছাঃ) বহু বিবাহ করায় জনৈক ব্যক্তি তাঁকে যেনাকার বলে গালি দিয়েছে। ঐ ব্যক্তি কি মুসলিম থাকবে? তার কী শাস্তি হবে? - -রায়হান কবীর, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (১৬/২১৬) : ৪ রাক‘আত বিশিষ্ট ছালাত আদায়ের সময় ২ রাক‘আতে পঠিতব্য আত্তাহিইয়াতু পাঠ করতে ভুলে গেলে করণীয় কি? উক্ত ২ রাক‘আত আবার পড়তে হবে না সহো সিজদা দিলেই যথেষ্ট হবে?
আরও
আরও
.