উত্তর : বিতর ছালাতকে রাতের শেষ ছালাত হিসাবে আদায় করা উত্তম। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা রাতের শেষ ছালাত হিসাবে বিতর আদায় কর’ (বুখারী হা/৯৯৮; মুসলিম হা/৭৫১; মিশকাত হা/১২৫৮)। তবে বিতর ছালাত আদায়ের পরেও নফল ছালাত আদায় করা যায়। সেক্ষেত্রে তার প্রথম বিতরটিই যথেষ্ট হবে। কারণ এক রাতে দু’বার বিতর আদায়ের বিধান নেই (তিরমিযী হা/৪৭০; ছহীহুল জামে‘ হা/৭৫৬৭)। ক্বায়েস ইবনু ত্বালক্ব (রহঃ) বলেন, একদা রামাযান মাসে ত্বালক্ব ইবনু আলী (রাঃ) আমাদের সাথে দেখা করতে এসে সন্ধ্যা অতিবাহিত করেন এবং ইফতার করেন। অতঃপর রাতে আমাদেরকে নিয়ে তারাবীহ ও বিতর ছালাত আদায় করেন। অতঃপর তিনি নিজেদের মসজিদে গিয়ে তার সাথীদেরকে নিয়ে পুনরায় ছালাত আদায় করেন। অতঃপর বিতর ছালাতের জন্য এক ব্যক্তিকে সম্মুখে এগিয়ে দিয়ে বলেন, তোমার সাথীদেরকে বিতর পড়াও। কেননা আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি, এক রাতে দু’বার বিতর হয় না’ (আবূদাউদ হা/১৪৩৯; ইবনু হিববান হা/২৪৪৯)। অতএব বিতরের পর কেউ ছালাত আদায় করতে চাইলে করতে পারে (ছহীহাহ হা/১৯৯৩-এর আলোচনা দ্রষ্টব্য)।

এছাড়া কোন কারণে ঘুম না ভাঙ্গার আশংকা থাকলে রাতের প্রথম ভাগে বিতর ছালাতের পর দু’রাক‘আত নফল ছালাত আদায় করলে সেটাই তার রাত্রির নফল ছালাতের স্থলাভিষিক্ত হবে (দারেমী, মিশকাত হা/১২৮৬; ছহীহাহ হা/১৯৯৩)।






প্রশ্ন (১৭/৩৩৭) : মাসিকের সমস্যা থাকার কারণে মাঝে মাঝেই হালকা রক্ত প্রবাহিত হয়। বহু চিকিৎসাতেও ভালো হচ্ছে না। এমতাবস্থায় ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (২৯/২২৯) : অবহেলাবশতঃ গত তিনবছর রামাযানের ছিয়াম পালন থেকে বিরত ছিলাম। এক্ষণে বোধোদয় হওয়ার পর আমার করণীয় কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : কোন প্রসূতি যদি রামাযানের কতিপয় ছিয়াম ভঙ্গ করে এবং পরবর্তী রামাযান আসার পূর্বে ক্বাযা আদায় করতে না পারে; পরবর্তী বছর সন্তানকে দুধপানের কারণে যদি তার আরো কিছু ছিয়াম ভঙ্গ হয় এবং রামাযান আসার পূর্বে ক্বাযা আদায় করতে না পারে, তাহ’লে তার করণীয় কী?
প্রশ্ন (৪০/২৮০) : মসজিদে জামা‘আত চলাকালে কেউ মাথা ঘুরে বা স্ট্রোক করে পড়ে গেলে পাশে থাকা মুছল্লীদের করণীয় কি?
প্রশ্ন (১৩/৩৩৩) মসজিদের চারিদিকে ঘোড়ার ছবিযুক্ত টাইলস লাগানো হয়েছে। এক্ষণে উক্ত মসজিদে ছালাত হবে কি? এক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) : ইজতেমার আয়োজন করা যাবে কি? ইজতেমা বা ধর্মীয় সভার জন্য স্টেজ সাজানো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৯/৪৪৯) : সূর্য ওঠার সামান্য পূর্বে ঘুম ভেঙ্গেছে। এমতাবস্থায় ফরয ছালাত আদায় করে তারপর কি সুন্নাত পড়তে হবে? আর সেটি হ’লে সেটা কি সূর্যোদয়ের পর পড়তে হবে? - -আয়েশা আখতার, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (৩৪/৩৯৪) : পিতা-মাতার নিকট মিথ্যা কথা বলে টাকা নিয়ে দান করা জায়েয কি?
প্রশ্ন (৩৫/১৯৫) : সমকামিতা কোন পর্যায়ভুক্ত পাপ? এর শাস্তি কি যেনার শাস্তির অনুরূপ? - -আব্দুল হালীমবীরগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (১/৪০১) :মূসা (আঃ) তাঁর সম্প্রদায়কে নিয়ে বৃষ্টি প্রার্থনা করেছিলেন। তখন আল্লাহ বললেন, সাথে এমন এক লোক আছে, যে চল্লিশ বছর যাবৎ গুনাহ করেই যাচ্ছে। উক্ত ঘটনার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩৮/৩৮) : ওযূতে ঘাড় মাসাহ করলে ওযূ বাতিল হয়ে যাবে কি?
প্রশ্ন (৩৯/৭৯) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) ছালাতের মধ্যে মুছল্লীরা কে কি করছে তা দেখতেন, সে হিসাবে আমিও আপনাদের দেখি। আমার দেখা মতে আমি তাকে আড় চোখে মুছল্লীদের দেখতে দেখেছি। এটা শরী‘আতসম্মত কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ইটাগাছা, সাতক্ষীরা।
আরও
আরও
.