উত্তর : নির্দিষ্ট একটি দিনকে দলবদ্ধভাবে ছিয়াম পালনের জন্য নির্ধারণ করা মুসলিম সমাজে অনুপ্রবিষ্ট নতুন একটি বিদ‘আত। এরূপ কোন উদাহরণ রাসূল (ছাঃ) ও সালাফে ছালেহীনের যুগে খুঁজে পাওয়া যায় না। রাসূল (ছাঃ) দ্বীনের মধ্যে যে কোন নতুন প্রথা উদ্ভাবনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৪০)। সালাফে ছালেহীন কখনই নির্দিষ্ট একটি দিনকে দো‘আ দিবস বা ছিয়ামের জন্য এবং নির্দিষ্ট একটি রাতকে নফল ছালাতের জন্য নির্ধারণ করেন নি কেবল শরী‘আত অনুমোদিত নফল ছিয়ামসমূহ ব্যতীত। যেমন প্রতি মাসে আইয়ামে বীযের তিনটি ছিয়াম, সোম ও বৃহস্পতিবারের ছিয়াম, আরাফার ছিয়াম, মুহাররমের নবম ও দশম তারিখের ছিয়াম ইত্যাদি যা ছহীহ হাদীছ সমূহ দ্বারা প্রমাণিত। রাসূল (ছাঃ) জুম‘আর দিনকে ছিয়ামের জন্য বা জুম‘আর রাতকে ক্বিয়ামের জন্য নির্দিষ্ট করতে নিষেধ করে বলেন, ‘তোমরা রাত্রিগুলোর মধ্যে কেবল জুম‘আর রাতকে ক্বিয়ামুল লাইল এবং জুম‘আর দিনটিকে ছিয়াম পালনের দিবস হিসাবে নির্দিষ্ট করো না। তবে নফল ছিয়াম যা তোমরা নিয়মিত করে থাক তা ব্যতিত (যদিও তা জুম‘আর দিনে পড়ে যায়) (মুসলিম, মিশকাত হা/২০৫২)। এরপরেও যখন এগুলি রাজনৈতিক ফায়েদা হাছিলের উদ্দেশ্যে করা হয়, তখন তা আরও জঘন্য বিদ‘আতে পরিণত হয়। হিজরী ৭ম শতকের শুরুতে ক্রুসেড যুদ্ধের সময় ইরাকের এরবল প্রদেশের গভর্ণরের উদ্যোগে এভাবেই রাজনৈতিক ফায়েদা হাছিলের উদ্দেশ্যে কথিত ‘ঈদে মীলাদুন্নবী’র উদ্ভব ঘটে। অতএব ঈমানদারগণের জন্য এসব থেকে দূরে থাকা কর্তব্য।






বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (৩১/৪৭১) : ই-কমার্স প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত ৫% ভ্যাট প্রদান করতে হয়। তাতে পণ্যের মূল্য বেড়ে যায়। তাই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে আইনের নানা ফাঁক-ফোকর দিয়ে ভ্যাট ফাঁকি দেয়া বা কম দেয়া ছাড়া উপায় থাকে না। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১৯/৪১৯) : জনৈক ব্যক্তি বলেন, স্ত্রীকে খুশী করার জন্য এবং যুদ্ধক্ষেত্রে দাড়িতে কলপ করা যায়। একথার কোন সত্যতা আছে কি? - আব্দুল ওয়াদূদ, গুলশান, ঢাকা।
প্রশ্ন (১০/৩৭০) : কিডনী রোগের কারণে ডায়ালাইসিস করতে হয়। এমতাবস্থায় ফরয ছিয়াম পালন করা যাবে কি? - কামাল চৌধুরী, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৭/১৬৭) : আমাদের এলাকায় খুৎবার পূর্বে একজন বাংলায় বয়ান করেন। অতঃপর খত্বীব ছাহেব কেবল আরবী খুৎবা পাঠ করেন। এটি শরী‘আতসম্মত হবে কি? - -আব্দুল হামীদ, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (২৫/১৮৫) : ইতিপূর্বে জনৈক নারীর সাথে আমার হারাম সম্পর্ক ছিল। দ্বীনের পথে ফেরার পর কোন সম্পর্ক নেই। তবে মাঝে মাঝে তার কথা খুব মনে হয়। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (২১/১৮১) : আমাদের এলাকায় একটি পার্ক নির্মিত হচ্ছে। পার্কের প্রায় মধ্যস্থলে পড়েছে অত্র এলাকার গোরস্থানটি। পার্কে গান-বাজনা হওয়ায় গোরস্থানের ভাবগাম্ভীর্য বিনষ্ট হচ্ছে। এমতাবস্থায় গোরস্থানটি কি অন্যত্র স্থানান্তর করা যাবে, না-কি ঐ অবস্থাতেই রেখে দিতে হবে? আর স্থানান্তর করলে কিভাবে করতে হবে? গোরস্থানের সকল মাটি উত্তোলন করে স্থানান্তর করা যাবে কি? উল্লেখ্য যে, প্রায় ২০ শতাংশ জায়গার উপর অবস্থিত গোরস্থানটি প্রায় অর্ধশত বছরের পুরোনো এবং ওয়াক্ফকৃত। - -আব্দুস সাত্তার, পাঁচদোনা, নরসিংদী।
প্রশ্ন (২০/৪২০) : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি? - -আতীকুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৭/২২৭) : ‘আখেরী চাহার সোম্বা’ কাকে বলে। শরী‘আতে এরূপ কোন দিবসের অনুমোদন আছে কি? - -নাঈমুর রহমান নাঈম।
প্রশ্ন (২১/১৪১) : আমি বাংলাদেশ ডাক বিভাগে ‘ডাক জীবন বীমা’ সেক্টরে চাকরি করছি। যদিও আমি কাউকে বীমা করাই না বা করতে বলিও না। আমার কাজ কেবলই অফিসিয়াল। ৪/৫ বছর কাজ করার পর আমি সেক্টর পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ। এক্ষণে এ চাকুরী আমার জন্য হালাল হবে কি?
প্রশ্ন (১১/৩৩১) : জারজ সন্তান প্রতিপালন করা যাবে কি? এজন্য ঐ ব্যক্তি কোন ছওয়াব পাবে কি?
প্রশ্ন (২৫/১৪৫) : আমার পৈত্রিক সম্পদের বেশ কিছু অংশ আমার কতিপয় আত্মীয়-স্বজন অবৈধভাবে ভোগ করছে। এখন তা ফিরিয়ে নিতে গেলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শরী‘আতে নিষিদ্ধ। এক্ষণে সম্পদ না আত্মীয়তা কোনটিকে অগ্রাধিকার দিব? - -রফীকুল হক, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৩৭/৩৯৭) : ঝগড়ার মধ্যে স্বামী তার স্ত্রীকে তার সাথে সংসার করতে দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে স্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে মহল্লার বখাটে ছেলেরা হস্তক্ষেপ করে বিবাহের কাবিন নামা নিয়ে যায় এবং কাযী অফিসের মাধ্যমে তালাক নামা লিখে এনে উভয়ের অসম্মতিতে - মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান, পতেঙ্গা, চট্রগ্রাম।
আরও
আরও
.