উত্তর : সাধারণত দানের অর্থ সে খাতেই ব্যবহার বা খরচ করতে হয়, যেই খাতের জন্য দাতা দান করেছেন। তবে কবরস্থানের খাতে অতিরিক্ত টাকা থাকলে সার্বিক কল্যাণ বিবেচনায় মসজিদে ব্যয় করা যায়। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ওয়াক্বফকারীর নির্ধারিত শর্তকে পরিবর্তন করে তার চেয়ে অধিক কল্যাণকর শর্তে নেওয়া জায়েয; যদিও সময়ের পরিবর্তনে সেই কল্যাণের ধরনও পরিবর্তিত হয়ে থাকে’ (আল-ফাতাওয়াল কুবরা ৫/৪২৯)। শায়েখ ওছায়মীন বলেন, ‘ওয়াক্বফকারীর নির্ধারিত শর্তকে পরিবর্তন করে তার চেয়ে উত্তম ও অধিক কল্যাণকর খাতে নেওয়া জায়েয। তবে শর্ত হ’ল, ওয়াক্বফটি কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য না হওয়া। যদি ওয়াক্বফটি কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য করা হয়, তাহ’লে সেটিকে অধিক কল্যাণকর অন্য কোন খাতে ব্যয় করা জায়েয হবে না। কারণ এখানে প্রাপক নির্দিষ্ট। ফলে ঐ নির্দিষ্ট ব্যক্তির অধিকার ওয়াক্বফের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। তাই ওয়াক্বফের খাত পরিবর্তন বা স্থানান্তর করা সম্ভব নয় (আশ-শারহুল মুমতে‘ ১১/৩৪, ৯/৫৬০-৫৬১; ফাতওয়া লাজনা দায়েমাহ ১৬/৭৬-৭৭)।

প্রশ্নকারী : আব্দুল আহাদ, হোমনা, কুমিল্লা।








বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (১৭/৯৭) : আমি বাসের হেলপার। ছালাত আদায় করার সুযোগ পাই না। আমার করণীয় কি? জান্নাত পাওয়ার আশায় চাকুরী ছেড়ে দেব, না পেটের দায়ে জান্নাত হারাব?
প্রশ্ন (৩/১৬৩) : সম্পদ আত্মসাৎকারী বা ছিনতাইকারীর বিচার কী হবে? চোরদের মত তাদেরও কি হাত কাটতে হবে?
প্রশ্ন (৭/২০৭) : ছালাতের শেষ বৈঠকে সর্বনিম্ন কি কি দো‘আ পাঠ করা আবশ্যক? তাশাহহুদ ব্যতীত কোন দো‘আ পাঠ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে দিলে ছালাত হবে কি? - -আব্দুল লতীফ, সিঙ্গাপুর।
প্রশ্ন (২৭/১৮৭) : মসজিদে কথা বললে ছাওয়াব কর্তন করা হবে কি? শুনা যায়, আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয় তেমনি মসজিদে কথা বলা ছওয়াবকে পুড়িয়ে দেয়’। মসজিদে ইসলামী নাটক করা যাবে কি? - -আব্দুল্লাহ, মুহাম্মাদপুর, ঢাকা
প্রশ্ন (২৭/১০৭) : প্রশ্ন : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) আল্লাহর কাছে নূর চাইতেন । তিনি বলতেন, আমার হাতে নূর দাও, পায়ে, সমস্ত অস্থি-মজ্জায় নূর দাও। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (২/৮২) : বাংলাদেশের বর্তমান আদালতগুলি বৃটিশ আইনে পরিচালিত হয়। এক্ষণে এখানে আইন পেশায় অংশগ্রহণ করা জায়েয হবে কি? - -মিছবাহুল ইসলাম, পাবনা।
প্রশ্ন (৩৮/২৭৮) : আমি দর্জির কাজ করি। মেয়েরা আমার নিকট থেকে টাইটফিট পোশাক তৈরী করে নেয়। এ জন্য কি আমি দায়ী হব?
প্রশ্ন (৬/৮৬) : আমরা মেসে ৫জন একত্রে থাকি ও খাই। আমাদের মধ্যে একজন অমুসলিম। শিডিউল অনুযায়ী সবাই রান্না করে। এক্ষণে অমুসলিম বন্ধুর রান্না করা খাবার খাওয়া যাবে কি?
প্রশ্ন (৪০/২৮০) : কোন মসজিদের মূল চত্বরে বা আঙিনায় যদি শৌচাগার এবং ওযূখানা নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা না থাকে, তবে নিরুপায় হয়ে মসজিদের বারান্দা বা মসজিদের মূল কাঠামোর সাথে সংযুক্ত অংশে টয়লেট ও ওযূখানা নির্মাণ করা কি শরী‘আতসম্মত হবে?
প্রশ্ন (১৫/১৭৫) : তিন ছেলে-মেয়ে থাকা অবস্থায় জনৈক ব্যক্তি স্ত্রীর অনুমতি ছাড়াই ২য় বিবাহ করেছে। এটা শরী‘আতসম্মত হয়েছে কি? এক্ষণে প্রথমা স্ত্রী ও তার সন্তানরা দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে পিতাকে বাধ্য করতে পারবে কি? - -সোহাগ হোসাইন, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৫/৪৫) : জনৈক ব্যক্তি বলেন, শাহাদাতের আকাঙ্ক্ষা না থাকলে ইবাদত কবূল হবে না। এটা কি ঠিক?
প্রশ্ন (২২/৪২২) : আমরা জানি মীলাদ পড়া বিদ‘আত। কিন্তু মীলাদের ফিরনী-পায়েশ ইত্যাদি কেউ বাড়ীতে দিয়ে গেলে তা খাওয়া যাবে কি?
আরও
আরও
.