উত্তর : ফজরের জামা‘আত শুরু হয়ে গেলে প্রথমে জামা‘আতে শরীক হওয়াই কর্তব্য। জামা‘আত ছেড়ে ফজরের দুই রাক‘আত সুন্নাত আদায় করা উচিত নয়, বিশেষত যদি এতে তাকবীরে তাহরীমা বা জামা‘আতের অংশ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে। রাসূল (ছাঃ) বলেন, ‘যখন ফরয ছালাতের ইক্বামত দেওয়া হয়, তখন ফরয ছাড়া আর কোন ছালাত নেই’ (মুসলিম হা/৭১০; মিশকাত হা/১০৫৮)। একদা ফজরের ছালাতের ইক্বামত দেওয়া হ’ল। তখন রাসূল (ছাঃ) এক ব্যক্তিকে দেখতে পেলেন যে, মুওয়াযি্যন যখন ইক্বামত দিচ্ছে, তখন সে সুন্নাত ছালাত আদায় করছে। ছালাত শেষে রাসূল (ছাঃ) তাকে লক্ষ্য করে বললেন, তুমি কি ফজরের ছালাত চার রাক‘আত আদায় করেছ? (মুসলিম হা/৭১১)। শায়েখ বিন বায (রহঃ) বলেন, ‘যে ব্যক্তি এমন অবস্থায় মসজিদে প্রবেশ করবে যখন ইমাম ফজরের ফরয ছালাত শুরু করে দিয়েছেন, তার জন্য ওয়াজিব হ’ল সে ইমামের সাথে ছালাতে শরীক হয়ে যাবে। ছুটে যাওয়া সুন্নাতকে ফরয ছালাতের পর অথবা সূর্যোদয়ের পর পর্যন্ত বিলম্বিত করতে পারবে (মাজমূ‘ ফাতাওয়া ১১/৩৭১)। উছায়মীন (রহঃ) বলেন, ‘আর ছালাতের ইক্বামত হয়ে যাওয়ার পর কারো জন্যই নতুন করে কোন সুন্নাত ছালাত শুরু করা হালাল নয়। সুতরাং কেউ যদি তা করে, তবে সে রাসূল (ছাঃ)-এর অবাধ্যতা করল। কোন মুছল্লী যদি তা করেই ফেলে, তবে ঐ ছালাত বাতিল বা অকার্যকর বলে গণ্য হবে (মাজমূ‘ ফাতাওয়া ১৫/১০১)।

প্রশ্নকারী : রাশেদুল ইসলাম, নরসিংদী।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১০/৩৩০) : পিতা-মাতা যদি ব্যাপক প্রহার করে ও গালি-গালাজ করে তাহ’লে তা থেকে রক্ষা পাওয়ার জন্য ফৌজদারী আদালতে নালিশ করা যাবে কি? যাতে এধরনের নির্যাতন থেকে রক্ষা পাওয়া যায়। - -মুস্তাক্বীম আহমাদ, ক্ষেতলাল, জয়পুরহাট।
প্রশ্ন (১৪/৪১৪) : নিষিদ্ধ সময়ে ঘুম থেকে উঠলে ছালাত আদায় করা যাবে কি? না উক্ত সময় অতিক্রান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে?
প্রশ্ন (৩১/৪৩১) : এক ব্যক্তি মসজিদে নলকূপ দেয়ার ওয়াদা করে মসজিদ কমিটি ঐ টাকা মসজিদের বারান্দায় এবং মক্তবে লাগাতে চায়। এমনটি করা যাবে কি?
প্রশ্ন (১৬/২৫৬) : বিবাহ সম্পাদন করার সুন্নাতী পদ্ধতি কি?
প্রশ্ন (৪০/৪৮০) : অবহেলাবশত ছালাত পরিত্যাগকারী মৃত পিতার জন্য দো‘আ করা সন্তানের জন্য জায়েয হবে কি? - -আব্দুল হান্নানসারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (১৬/৩৩৬) : বর্তমানে জমি বন্ধক নেওয়া হচ্ছে এভাবে- দশ বা ত্রিশ হাযার টাকা কেউ অন্যের নিকট থেকে নিচ্ছে এক বিঘা বা দুই বিঘা জমি তাকে দিচ্ছে। ঐ টাকা যতদিন ফেরত না দিবে ততদিন সে জমি ভোগ করতে থাকবে। উক্ত পদ্ধতি কি শরী‘আত সম্মত ?
প্রশ্ন (৫/৮৫) : হাইকোর্টের বিচারপতিগণকে এডভোকেটদের বাধ্যগতভাবে ‘মাই লর্ড’ বলে সম্বোধন করতে হয়। অথচ শব্দটি আল্লাহ ব্যতীত কারো ব্যাপারে ব্যবহার করা নিষিদ্ধ বলে আমরা জানি। এক্ষণে এটা বলা যাবে কি? - -আবু ইজতিহাদ অহী, কুমিল্লা।
প্রশ্ন (৩২/৩৫২) সিজদার সময় মহিলারা স্বীয় পেটকে রানের সাথে মিলিয়ে রাখবে মর্মের বর্ণনাগুলির সত্যতা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১৩/২১৩) : আমি ছালাত আদায়ের সময় আমার বাচ্চা আমার সামনে গিয়ে বসে থাকে। ফলে সিজদা করার সময় হাত দিয়ে সরিয়ে সিজদা করতে হয়। এতে আমার ছালাত হবে কি? - সাইফুল্লাহ, গজারিয়া, মুন্সিগঞ্জ।
প্রশ্ন (৩৪/৭৪) : জুম‘আর ছালাতে রুকূ না পেয়ে শুধু তাশাহ্হুদ পেলে কিভাবে ছালাত শেষ করতে হবে? - -আব্দুছ ছামাদ, দৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (৬/৮৬) : একই পাপ বারবার করে বহুবার তওবা করেছি। এভাবে বারবার ওয়াদা ভঙ্গ করলে তওবা কবুলযোগ্য হবে কি? - -শহীদুয্যামান, কাথুলী রোড, মেহেরপুর।
প্রশ্ন (৩৯/৪৭৯) : আমি অনেকবার মৃত ব্যক্তির জন্য কুরআন তেলাওয়াত করে অর্থ গ্রহণ করেছি। এক্ষণে প্রদানকারীদের খুঁজে পাওয়া এবং টাকার অংক মনে করা সবটাই কঠিন। তাই এথেকে তওবা করলে চলবে, না টাকাও ফেরত দিতে হবে?
আরও
আরও
.