উত্তর : জুম‘আর ছালাতে কেবল তাশাহ্হুদ পেলে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যোহরের চার রাক‘আত ফরয ছালাত আদায় করবে। কারণ জুম‘আর ছালাতের কমপক্ষে এক রাক‘আত না পেলে, তা জামা‘আত পাওয়া হিসাবে গণ্য হয় না। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি জুম‘আর এক রাক‘আত পেল সে যেন তার সাথে আরেক রাক‘আত যোগ করে নেয়’ (ইবনু মাজাহ হা/১১২১)। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, যদি তুমি জুম‘আর এক রাক‘আত পাও, তবে তার সাথে আরেক রাক‘আত যোগ কর। আর যদি রুকূ না পাও, তাহ’লে চার রাক‘আত (যোহরের ছালাত) আদায় কর (মুছান্নাফ ইবনে আবী শায়বাহ, বায়হাক্বী ৩/২০৪; ত্বাবারাণী কাবীর, সনদ ছহীহ; ইরওয়া ৩/৮২)। ইমাম তিরমিযী (রহঃ) বলেন, এর উপরেই অধিকাংশ ছাহাবী ও অন্যান্য বিদ্বানগণের আমল রয়েছে। তাঁরা বলেন, যে ব্যক্তি জুম‘আর এক রাক‘আত পেল, তার সাথে সে আরেক রাক‘আত মিলিয়ে নিবে। আর যে ব্যক্তি ইমামকে বসা অবস্থায় পেল, সে ব্যক্তি চার রাক‘আত পড়বে। একথাই বলেন সুফিয়ান ছাওরী, ইবনুল মুবারক, শাফেঈ, আহমাদ, ইসহাক্ব প্রমুখ বিদ্বানগণ’ (তিরমিযী হা/৫২৪-এর আলোচনা)। একই কথা বলেন, ইমাম যুহরী, মালেক, নাখঈ, হাসান বছরী, আওযাঈ প্রমুখ (নববী, আল-মাজমূ‘ ৪/৫৫৮)।

অর্থাৎ জুম‘আর নিয়তে ছালাতে যোগদান করবে এবং যোহর হিসাবে শেষ করবে (ফিক্বহুস সুন্নাহ ১/২৩৫, টীকা দ্রঃ)। ‘এর মাধ্যমে সে জামা‘আতে যোগদানের পূরা নেকী পাবে’ (বায়হাক্বী, ইরওয়া হা/৬২১; ৩/৮১-৮২)। অবশ্য রুকূ পাওয়ার সাথে সাথে তাকে ক্বিয়াম ও ক্বিরাআতে ফাতিহা পেতে হবে। কেননা ‘সূরা ফাতিহা ব্যতীত ছালাত সিদ্ধ হয় না’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৮২২)।

উল্লেখ্য যে, ‘যে ব্যক্তি তাশাহহুদ পেল, সে ব্যক্তি ছালাত পেল’ মর্মে মুছান্নাফ ইবনু আবী শায়বাহ-তে ইবনু মাসঊদ (রাঃ) বর্ণিত আছারটি যঈফ (আলবানী, ইরওয়াউল গালীল ৩/৮২; দ্রঃ ছালাতুর রাসূল ২০২ পৃঃ)।






প্রশ্ন (২৯/২২৯) : জনৈক যুবক দাদীর কাছে মানুষ হওয়ায় শিশুকালে নিয়মিতভাবে দাদীর দুধ পান করেছে। এক্ষণে সে তার চাচাতো বোনকে বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (১২/৯২) : তিনটি মসজিদ ব্যতীত আর কোন মসজিদে নেকীর উদ্দেশ্যে ভ্রমণ করা হারাম। কিন্তু মসজিদে ক্বোবায় গেলে ওমরাহ করার সমান নেকী পাওয়া যায়। এখন কেউ যদি মসজিদে ক্বোবায় নেকীর উদ্দেশ্যে গমন করে তাহ’লে কি সেটা হারাম কাজ হবে? - -ওবায়দুল্লাহ, দিনাজপুর।
প্রশ্ন (১৫/৪৫৫) : সকাল-সন্ধ্যা পঠিতব্য মাসনূন দো‘আসমূহ কি ছালাতের স্থানেই বসে পাঠ করতে হবে, না যেকোন সময় পাঠ করা যাবে?
প্রশ্ন (২২/৪৬২) : যে ব্যক্তি ইসলামের পাঁচটি রুকনকে অস্বীকার করে, সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি? জাহান্নামে থাকার সময়টা কত বছর হ’তে পারে?
প্রশ্ন (১৫/১৩৫) : মেয়েরা বোরকা পরে সাইকেল ইত্যাদি চালিয়ে স্কুলে যেতে পারবে কি? - - শারমীন সুলতানা, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (১৪/২৯৪) : কুরআন-হাদীছ থেকে দো‘আ পড়ে পানিতে ফুঁক দিয়ে সেই পানি খাওয়া বা তা দিয়ে গোসল করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : ঈদের ছালাতের জন্য জামা‘আত শর্ত কি? ঈদের ছালাত ছুটে গেলে করণীয় কি?
প্রশ্ন (১১/৪১১) : মসজিদে ইফতার দাতাদের তালিকা করার ক্ষেত্রে ২৭শে রামাযান ইফতার দেওয়া নিয়ে প্রতিযোগিতা হয়। উক্ত দিনে ইফতার খাওয়ানোর বিশেষ কোন ফযীলত আছে কি? - -আব্দুল বারী, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (১৯/৫৯) : আমার আববা সূদী ব্যাংকে চাকরি করতেন। হারাম জানার পর ছেড়ে দিয়েছেন। সম্প্রতি পেনশনের জন্য আবেদন করার সুযোগ এসেছে। স্মর্তব্য যে, পেনশনের সাথে চাকরীর কোন সম্পর্ক নেই। বরং এটা সরকারের পেনশন প্রকল্পের অন্তর্ভুক্ত। তবে ঐ হারাম চাকুরী উপলক্ষ্যেই তিনি পেনশন পাবেন। এক্ষণে এটা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৭/৪৫৭) : মৃত ব্যক্তির পক্ষ থেকে মসজিদে শিরনী বা শিন্নী দেওয়া হ’লে তা খাওয়া যাবে কি?
প্রশ্ন (২০/১০০) : মানুষের শরীরে পা লাগলে সালাম করা ও চুম্বন করা যাবে কি? পশ্চিম দিকে পা রেখে ঘুমানো যাবে কি? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২২/১০২) : স্ত্রীর নামের শেষে স্বামীর নাম লাগানো যাবে কি? - -নাসীম মন্ডল, বিরামপুর, দিনাজপুর।
আরও
আরও
.