উত্তর : শারঈ দৃষ্টিতে যেহেতু এখনো তালাক হয়নি, তাই প্রথম স্ত্রী তাঁর বৈধ স্ত্রী। স্বামীর উপর তাঁর স্ত্রীকে ভরণ-পোষণ, বাসস্থান ও অন্যান্য দাম্পত্য অধিকার প্রদান করা ফরয ছিল। ২৫ বছর স্ত্রীকে পরিত্যক্ত অবস্থায় রাখা অন্যায় ও গুনাহের কাজ হয়েছে, যদি এর পিছনে শারঈ কোন ওযর না থাকে। আল্লাহ বলেন, ‘তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন কর’ (নিসা ৪/১৯)। এক্ষণে স্ত্রীর করণীয় হচ্ছে স্বামীর ডাকে সাড়া দিয়ে সংসার করা। স্ত্রী সংসার করতে না চাইলে সে খোলা‘ তালাক নেওয়ার মাধ্যমে নিজেকে স্বামী থেকে বিচ্ছিন্ন করে নিতে পারে। আর স্বামীর কর্তব্য হচ্ছে- স্ত্রী সংসার করতে না চাইলে সুন্দরভাবে বিদায় করে দিবে। আল্লাহ বলেন, ‘সদ্ভাবে স্ত্রীকে রেখে দাও, নতুবা সুন্দরভাবে বিদায় দাও’ (বাক্বারাহ ২/২২৯)।

প্রশ্নকারী : আব্দুল করীম, গোদাগাড়ী, রাজশাহী।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১১/১৭১) : একটি ছাগল আমাদের জানা মতে কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে। এক্ষণে সেটি দিয়ে কুরবানী বা আক্বীক্বা করা যাবে কি? - -দীদার বখ্শ, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৩২/৩১২) : এক শ্রেণীর মানুষ ১৮ই জিলহজ্জকে ‘ঈদে গাদীর’ হিসাবে আখ্যায়িত করে। এদিনের বিভিন্ন ফযীলত যেমন এদিনে রাসূল (ছাঃ) ছিয়াম পালন করেন, এদিন আল্লাহ ইসলামের পূর্ণতা ঘোষণা করেন ইত্যাদি বলে থাকে। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৩/২২৩) : ইয়াতীম ক্রন্দন করলে আরশ কেঁপে ওঠে এবং ইয়াতীমকে যে সন্তুষ্ট করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। একথা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি? - -আহমাদ, গাবতলী, বগুড়া।
প্রশ্ন (৩০/৩১০) : আমি রেস্টুরেন্ট ব্যবসায়ী। কিন্তু রেস্টুরেন্টের খাবারে ভিনেগার মিশাতে হয়। শুনেছি এতে ১৪% এ্যালকোহল আছে। এক্ষণে আমার ভিনেগার ব্যবহার জায়েয হবে কি? - জুয়েল, ফেনী।
প্রশ্ন (৩৩/১৯৩) : মাহরাম ছাড়া মেয়েদের মেডিকেল কলেজ-এর হোস্টেলে অবস্থান করে পড়াশোনা করা যাবে কি?
প্রশ্ন (১৭/২৫৭) : করোনা ভাইরাসের মত মহামারীতে মারা গেলে শাহাদতের মর্যাদা পাওয়া যাবে কি? - -ছফিউল্লাহ, গুরুদাসপুর, নাটোর।
(৩/৪৩) : অনেকে তামাকজাত দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি খায়। নিষেধ করলে বলে এগুলো মাকরূহ। সঠিক বক্তব্য জানতে চাই।
প্রশ্ন (৬/৬) : রাসূল (ছাঃ) বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ হ’লেও বিবাহের ক্ষেত্রে তিনি ১১টি স্ত্রী গ্রহণ করেছেন এবং কুরআনের মাধ্যমে উম্মতের জন্য সর্বোচ্চ ৪টি স্ত্রী গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। এর কারণ কী?
প্রশ্ন (২৮/৩৪৮) : ঈদের চাঁদ দেখার পর এবং ঈদের দিন সকালে ছালাতের পূর্ব পর্যন্ত মসজিদের মাইকে উচ্চস্বরে তাকবীর পাঠ করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২০/১৮০) : আমার কাছে কেউ টাকা আমানত রাখতে দিলে সেখান থেকে আমি কিছু টাকা নিজের প্রয়োজনে খরচ করে পরে সেখানে রেখে দেই অথবা সময়মত আমানত বুঝিয়ে দেই। এতে কি আমি পাপী হব বা এক্ষেত্রে কি সঠিকভাবে আমানত রক্ষা করা হবে?
প্রশ্ন (২১/১৮১) : বাসার আশেপাশে বিদ‘আতী মসজিদ হওয়ায় বাড়িতে নির্দিষ্ট মুছাল্লায় একাকী বা দুই একজন নিয়ে নিয়মিতভাবে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২/২) : মাসিক আত-তাহরীক পত্রিকার প্রচ্ছদে সুন্দর সুন্দর মসজিদের ছবি দেওয়া হয়। অথচ আমরা জানি যে, মসজিদ সৌন্দর্য মন্ডিত করা ক্বিয়ামতের আলামত। তাহ’লে কি আত-তাহরীক মসজিদ সুন্দর করতে উৎসাহিত করছে? - -রেযওয়ান, তাহেরপুর, রাজশাহী।
আরও
আরও
.