উত্তর : বিয়ে সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত পাত্র-পাত্রী পরস্পরের জন্য গায়ের মাহরাম। সুতরাং তাদের মধ্যে অবাধ যোগাযোগ, একান্তে কথা বলা, প্রেমালাপ, বারবার ফোনে বা মেসেজে আলাপ, ভিডিও কল, সাক্ষাৎ বা ঘোরাঘুরি করা কোনটাই বৈধ নয়। কারণ কেবল বিয়ের প্রতিশ্রুতি বা বাগদান কোন নারীকে পুরুষের জন্য হালাল করে না। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ’ (ইসরা ১৭/৩২)। রাসূল (ছাঃ) বলেন, কোন পুরুষ কোন পরনারীর সাথে নির্জনে অবস্থান করবে না। কেননা তখন তাদের তৃতীয়জন হয় শয়তান (তিরমিযী হা/১১৭১; ছহীহুত তারগীব হা/১৯০৮)। তবে যদি তা বিবাহ সংক্রান্ত কল্যাণে হয় এবং তার পিতা-মাতা ভাই অথবা অন্য কোন মাহরামের উপস্থিতিতে হয়। তবে এতে কোন বাধা বা গোনাহ নেই (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২০/১০৮)।

 প্রশ্নকারী : মেহেদী হাসান, চর বাগডাঙ্গা, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১৮/৪৫৮) : আমি দশ বছর পূর্বে স্বামী থেকে একটি কন্যাসহ তালাকপ্রাপ্তা হয়েছি। পরে আমি অন্যত্র বিবাহিতা হই। আমার দ্বিতীয় স্বামী আমার মেয়েকে প্রতিপালন করে। এক্ষণে আমার মেয়ের বিয়েতে আমি বা তার পালক পিতা কি অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবে? পূর্বের স্বামী দাবী করলে করণীয় কী? - -কামরুন নাহার, রসূলপুর, নওগাঁ।
প্রশ্ন (২২/২২) : দুর্গন্ধ দূর করার জন্য নারীরা এ্যালকোহলযুক্ত পারফিউম ঘরে বা বাইরে ব্যবহার করতে পারবে কি?
প্রশ্ন (২৫/৩৪৫) : আমার একাধিক স্ত্রী আছে। তাদের সকলের পক্ষ থেকে একটা পশু কুরবানী করলে যথেষ্ট হবে কি?
প্রশ্ন (১১/২১১) : অমুসলিমদের আয়োজিত ধর্মীয় মেলায় স্টল দিয়ে কিছু বিক্রি করা যাবে কি? - সোহেল রাণা, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (২৯/৪৬৯) : হাত থেকে কুরআন পড়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (৩৫/৩৯৫) : দাফন শেষে কবরের পার্শ্বে একাকী বা সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যাবে কি?
প্রশ্ন (১০/৩৭০) : যৌথ পরিবারে দেবর বা ভাসুরের সাথে পর্দা বজায় রাখার শারঈ বিধান কি? একান্নবর্তী বৃহৎ পরিবারে একত্রে থাকার কারণে পর্দার ক্ষেত্রে কোন শিথিলতা আছে কি?
প্রশ্ন (২/২৪২) : রামাযানে ‘বড় শয়তানগুলি শৃঙ্খলিত হয়’ -এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (৩/৪৪৩) : একজন মায়ের জন্য ৬ মাসের দুগ্ধবতী সন্তানকে বাড়িতে রেখে হজ্জে যাওয়ার বিধান কি?
প্রশ্ন (৫/২৪৫) : চল্লিশা বিদ‘আত হওয়ায় আমাদের সমাজে মৃত্যুর আগেই ‘জীবদ্দশায় ফয়তা’ নামের একটি অনুষ্ঠান করা হচ্ছে। এটি কি জায়েয হবে?
প্রশ্ন (১২/৯২) : তিনটি মসজিদ ব্যতীত আর কোন মসজিদে নেকীর উদ্দেশ্যে ভ্রমণ করা হারাম। কিন্তু মসজিদে ক্বোবায় গেলে ওমরাহ করার সমান নেকী পাওয়া যায়। এখন কেউ যদি মসজিদে ক্বোবায় নেকীর উদ্দেশ্যে গমন করে তাহ’লে কি সেটা হারাম কাজ হবে? - -ওবায়দুল্লাহ, দিনাজপুর।
প্রশ্ন (৩৯/৩৫৯) : জনৈক ইসলামী বক্তা টিভিতে আলোচনা করতে গিয়ে বায়হাক্বীর উদ্ধৃতি দিয়ে বলেন, নবী-রাসূলগণ কবরে ছালাত আদায় করছেন। উক্ত কথার সত্যতা জানতে চাই।
আরও
আরও
.