উত্তর : এটি একটি অনৈসলামিক কালচার। যা পরিত্যাজ্য। রাসূল (ছাঃ) বলেন, তোমরা ইহূদী-নাছারাদের অনুকরণে সালাম দিয়ো না। কেননা তারা হস্ততালু, মাথা ও ইশারার মাধ্যমে সালাম প্রদান করে থাকে (দায়লামী, সিলসিলা ছহীহাহ হা/১৭৮৩)। তিনি আরো বলেন, তোমরা সালাম প্রদানের ক্ষেত্রে ইহূদী-খৃষ্টানদের অনুকরণ করো না। কেননা ইহূদীরা আঙ্গুল দিয়ে ইশারার মাধ্যমে এবং নাছারারা হস্ততালু দিয়ে ইশারার মাধ্যমে সালাম প্রদান করে (তিরমিযী হা/২৬৯৫, মিশকাত হা/৪৬৪৯, সনদ হাসান)। পক্ষান্তরে অভিবাদনের ইসলামী পদ্ধতি হ’ল সাক্ষাতে পরস্পরকে সালাম করা। এর জন্য কোনরূপ আনুষ্ঠানিকতা হ’লে সেটা বিদ‘আত হবে। পুলিশ ও সেনাবাহিনীতে সালাম প্রদান ও সালাম গ্রহণের যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেটা অমুসলিমদের থেকে আগত। ইসলামে এর কোন অনুমোদন নেই। বাধ্যবাধকতার ব্যাপারটি ব্যক্তির নিজস্ব বিবেচ্য বিষয়। আল্লাহ বলেন, তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর (তাগাবুন ৬৪/১৬)।






প্রশ্ন (৩২/১১২) : বেড়ানো বা পড়াশুনার উদ্দেশ্যে অমুসলিম দেশে যাওয়ার ক্ষেত্রে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৭/৩০৭) : দু’জন মুসলিম ছেলে-মেয়ে পরস্পরকে গভীরভাবে ভালবাসতো। পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এক্ষণে তারা কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে?
প্রশ্ন (২৩/২৩) : অধিক সম্পদের মালিক হ’লে তা পুলছিরাত পার হওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে কি?
প্রশ্ন (১২/২১২) : নওমুসলিম সন্তান অমুসলিম পিতার সম্পদের অংশীদার হ’তে পারবে না। এক্ষণে পিতার মৃত্যুর পর স্বাভাবিকভাবে প্রাপ্ত সকল সম্পদ দান করে দিতে হবে কি? - -তাওসীফুর রহমান, ঢাকা।
প্রশ্ন (৪০/৮০) : জুম‘আর খুৎবা শ্রবণের সময় দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসার ক্ষেত্রে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৬/৮৬) : তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে ছওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। কিন্তু অনেকে বাগের হাটের ‘ষাট গম্বুজ’ মসজিদ, চাঁপাই নবাবগঞ্জের ‘সোনা মসজিদ’ সহ অনেক মসজিদ দেখতে যান। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৫/৪০৫) : বিশ্ব ইজতেমায় যোগদান করা যাবে কি?
প্রশ্ন (১৪/১৪) : কোন স্থানে ব্যথা হ’লে কি কি দো‘আ পাঠ করতে হয়?
প্রশ্ন (১/২৪১) : রাসূল (ছাঃ)-এর কবর কারা খুঁড়েছিলেন?
প্রশ্ন (২৮/৩৪৮) : ডাক্তারের নিকটে কোন রোগের চিকিৎসা নেওয়ার পাশাপাশি শারঈ ঝাড়-ফুঁকের চিকিৎসা নেওয়া যাবে কি?
প্রশ্ন (২/৪৪২) : ঢাকা বেতার কেন্দ্র থেকে ইশরাক্ব ছালাতের ফযীলত সম্পর্কে বলা হয়েছে, একটি কবুল হজ্জ ও একটি কবুল ওমরার ছওয়াব পাওয়া যাবে। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৫/৩৭৫) : রোগ-বালাই থেকে বাঁচার জন্য মাস্ক পরিধান কি তাবীযের উপর নির্ভরশীলতার সাথে তুলনীয় নয়? এটা শিরকের পর্যায়ভুক্ত হবে কি?
আরও
আরও
.