উত্তর : আল্লাহ ও তাঁর রাসূল (ছাঃ) শরী‘আতের বিধান বর্ণনা করে দিয়েছেন। অতঃপর কোনটির হিকমত বর্ণনা করেছেন, আবার কোনটির হিকমত বর্ণনা করেননি। মুমিনের কাজ হচ্ছে দ্বিধাহীন চিত্তে শরী‘আতের বিধান মেনে চলা। তবে বিদ্বানগণ তালাককে তিন সংখ্যায় সীমিত করার কিছু হিকমত বর্ণনা করেছেন। তালাককে কঠিনভাবে নিরুৎসাহিত করাই মূল উদ্দেশ্য হলেও আরো কিছু হিকমত রয়েছে। যেমন-

১. শরী‘আত তিন তোহরে তিন তালাক প্রদানকে বিধিবদ্ধ করেছে। এক তালাক দেওয়ার পর যাতে নিজের ভুল সংশোধন করতে পারে সেজন্য রাজা‘আতের সুযোগ রাখা হয়েছে। এরপরেও যদি সিদ্ধান্ত নিতে অপারগ হয় তাহলে আরেক তালাক দিয়ে চিন্তা ও পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এরপরেও যদি ইতিবাচক সিন্ধান্ত নিতে না পারে তাহ’লে জানতে হবে যে, কোনভাবেই উক্ত মেয়ের সাথে সংসার করা সম্ভব নয়। এক্ষণে যে মেয়ের সাথে সংসার করা সম্ভব নয় বলে তৃতীয় তালাক দেওয়া হ’লে তাকে আবার ফিরিয়ে নেওয়ার মধ্যে কোন যুক্তি নেই। বরং অন্যত্র বিবাহ হলে এবং স্বাভাবিকভাবে তালাক তালাকপ্রাপ্তা হলে অতঃপর উভয়ের বিবাহ হ’লে দু’জন নতুন অভিজ্ঞতা নিয়ে সংসার করবে বলে আশা করা যায়।

২. তিন তালাকের পরেও রাজা‘আতের সুযোগ থাকলে লোকেরা তালাকের বিধানকে অনেক হালকা মনে করত এবং স্ত্রীকে অসংখ্যবার তালাক দিত এবং ফিরিয়ে নিত।

৩. তালাক বিষয়টি স্ত্রীর জন্য অনেক কষ্টদায়ক। সেজন্য তাদের কষ্ট লাঘব করার জন্য তিনের অধিক তালাক দিয়ে ফিরিয়ে নেয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

৪. নারীর অন্যত্র বিবাহের সুযোগ রাখা। কোন পুরুষ যাতে স্ত্রীর সাথে বছরের পর বছর ছলনা করতে না পারে সেজন্য এই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

৫. এছাড়া স্বামীর আত্মসম্মানবোধ পরীক্ষা করার জন্য এই পদ্ধতি চালু করা হয়েছে। স্বামী যাতে তিন তালাক দেওয়ার পূর্বে ভালোভাবে চিন্তা করে যে, স্ত্রীকে আর ফিরিয়ে পাওয়া যাবে না। পাওয়া গেলেও অন্যের শয্যাগ্রহণকারীকে পুনরায় স্ত্রী হিসাবে গ্রহণ করতে হবে (তাফসীরে সা‘দী; তাফসীরে রাযী, ওয়ালিউল্লাহ দেহলভী, হুজ্জাতুল্লাহিল বালিগাহ ২/২১৫; ইবনু ‘আশূর, আত-তাহরীর ওয়াত-তানভীর ২/৪১৫)। দ্র. বড় কথা হ’ল ভুক্তভোগী নারী-পুরুষ এর যথার্থ ব্যাখ্যা বুঝতে পারেন।

প্রশ্নকারী : -শফীউল্লাহ, নাটোর।

*[ছফিউল্লাহ নাম রাখুন (স.স.)]







বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৮/৭৮) : ছালাতে ওয়াজিব তরক করার কারণে সহো সিজদা দিলেই যথেষ্ট হবে কি? বৈঠক শেষে সহো সিজদার কথা ভুলে গিয়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি?
প্রশ্ন (৩৫/৩৫৫) : কোন অমুসলিম ছাত্রকে বন্ধু হিসাবে গ্রহণ করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৭/২৩৭) : কোন মৃত ব্যক্তির অঙ্গ কোন জীবিত ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা জায়েয কি?
প্রশ্ন (১৯/১৭৯) : কোন কবরস্থান নির্দিষ্ট কোন ব্যক্তি, বংশ বা গ্রামবাসীর জন্য নির্ধারণ করা যাবে কি? - -আম্মার, নাটোর।
প্রশ্ন (২৪/১৮৪) : অনেকে মানত করে থাকে, আমার ছেলে ভালভাবে বিদেশ থেকে ফিরলে ৫-১০ জন ইয়াতীম-মিসকীন খাওয়াব। কিংবা মেয়ের রোগ ভাল হলে মসজিদ বা মাদরাসায় এত টাকা দান করব। এভাবে মানত করা যাবে কি?
প্রশ্ন (৩৫/১৯৫) : আমাদের এখানকার মসজিদে প্রত্যেক দিন ফজরের ছালাতের দ্বিতীয় রাক‘আতে রুকূ থেকে ওঠার পর হাত তুলে দো‘আ করা হয়। এটা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩/২৮৩) : ইমাম যদি কোন এক রাক‘আতে সূরা ফাতিহা পাঠ ছাড়াই ছালাত সম্পন্ন করেন, তাহ’লে মুছল্লীদের ছালাত হবে কি?
প্রশ্ন (৫/২০৫) : যঈফ হাদীছ তো সন্দেহযুক্ত। তাই যঈফ হাদীছের উপর আমল করা যাবে না। কিন্তু ইমাম তিরমিযী, আবুদাঊদ প্রমুখ তাদের স্ব স্ব গ্রন্থে যঈফ হাদীছ উল্লেখ করেছেন। কেউ যদি তা দেখে যঈফ হাদীছের উপর আমল করে তবে দায়ী কে হবে? কোন্ কোন্ ক্ষেত্রে যঈফ হাদীছের উপর আমল করা যায়?
প্রশ্ন (১১/৩৭১) : ছালাতের মধ্যে কোথায় হাত বাঁধতে হবে?
প্রশ্ন (২২/৪২২) : আমরা তিন ভাই পৃথকভাবে সংসার পরিচালনা করি এবং পিতা-মাতাও আলাদা থাকেন। আমরা সবাই মিলে তাঁদের ভরণ-পোষণের জন্য প্রতি মাসে একটি নির্ধারিত পরিমাণ অর্থ দিয়ে থাকি। এ অবস্থায় আমাদের যাকাতের অর্থ পিতা-মাতাকে দেয়া যাবে কি?
প্রশ্ন (২২/৩০২) : রাসূল (ছাঃ) ছালাতে কাপড় ও চুল গোটাতে নিষেধ করেছেন। এক্ষণে কেউ যদি কাপড় গুটানো অবস্থায় ছালাত শুরু করে তাহ’লে তার ছালাত হবে কি? - -জামালুদ্দীন, কানসাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২২/৪২২) : আমরা জানি মীলাদ পড়া বিদ‘আত। কিন্তু মীলাদের ফিরনী-পায়েশ ইত্যাদি কেউ বাড়ীতে দিয়ে গেলে তা খাওয়া যাবে কি?
আরও
আরও
.