উত্তর :প্রথমত কবর খননের সময় প্রথম কোদালের মাটি মৃত ব্যক্তির ডান বা বাম পাশে রাখার বিশেষ কোন বিধান শরী‘আতে নেই। তাই এটিকে সুন্নাত বা বিশেষ নিয়ম মনে করা বিদ‘আত হবে। দ্বিতীয়ত কবর খননের সময় যদি পূর্ববর্তী কোন মৃত ব্যক্তির হাড় বা দেহাবশেষ পাওয়া যায়, তাহ’লে তা যথাসম্ভব সম্মানের সঙ্গে এক পাশে রেখে একই কবরে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) বলেন, আমরা রাসূল (ছাঃ)-এর সাথে একটি জানাযার ছালাতে শরীক হ’তে বের হ’লাম। আমরা যখন কবরের কাছে পৌঁছালাম, তখন দেখা গেল কবরটি খনন করার কাজ তখনও পুরোপুরি শেষ হয়নি। তাই নবী (ছাঃ) কবরের এক পাশে বসলেন এবং আমরাও তাঁর চারপাশে বসলাম। এমন সময় কবর খননকারী ব্যক্তি কবরের ভেতর থেকে একটি মানুষের হাড়, পায়ের নলা অথবা হাতের বাহুর হাড় বের করল এবং সে সেটি ভেঙে ফেলার উদ্যোগ নিল। তখন নবী (ছাঃ) বললেন, ‘এটি ভেঙো না! কারণ মৃত মানুষের হাড় ভেঙে ফেলা, জীবিত মানুষের হাড় ভেঙে ফেলার মতোই। বরং সেটিকে কবরের এক পাশে যত্নসহকারে দাফন করে দাও’ (আবুদাউদ হা/৩২০৭; আওনুল মা‘বূদ ৯/১৮; মির‘আত ৫/৪৪৯;)।

প্রশ্নকারী : বেলায়েত, কাপাসিয়া, গাযীপুর।








বিষয়সমূহ: কবর
প্রশ্ন (৩/৪৩) : মসজিদে উঁচু মিনার তৈরি করা যাবে কি? আর তাতে চাঁদের ছবি অাঁকানো বা আল্লাহু আকবার লেখা যাবে কি? - -আব্দুল হালীম, সন্তোষপুর, পবা, রাজশাহী।
প্রশ্ন (৩২/২৩২) : কবীরা গুনাহগার ব্যক্তি কি বিনা হিসাবে জান্নাতে যেতে পারে? - -সাইফুল ইসলাম, কাজলা, রাজশাহী।
প্রশ্ন (২১/১৮১) : জনৈক ইমাম খুৎবায় বলেছেন যে, হজ্জের সময় হাজীগণ শয়তানের উদ্দেশ্যে যে কংকর নিক্ষেপ করেন, তা জমা হয়ে পাহাড়ের রূপ ধারণ করে। আল্লাহ তা‘আলা পরবর্তী হজ্জের আগে ফেরেশতা দ্বারা সেই কংকর অপসারণ করেন। তিনি তাঁর বক্তব্যের স্বপক্ষে যুক্তি দেন যে কুরআন শরীফে এর উল্লেখ আছে। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২০/২২০) : পাঁচবছর পূর্বে স্ত্রীকে এক তালাক দিয়ে রাজ‘আত করেছিল। কিছুদিন পূর্বে উক্ত স্ত্রীকে গর্ভবতী অবস্থায় দুই তালাক দিয়েছে। এক্ষণে পুনরায় ফিরিয়ে আনার ক্ষেত্রে স্বামীর করণীয় কি? - -রফীকুল ইসলাম মোল্লা, শ্রীপুর, গাযীপুর।
প্রশ্ন (১/৮১) : ফেসবুকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইমোজি ব্যবহার করা শরী‘আত সম্মত কি? - -মুকাররম হোসাইন, বাসাইল, নরসিংদী।
প্রশ্ন (১৪/২৫৪) : যৌতুক না দেওয়ায় মেয়ের বিবাহ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এক্ষণে নিরুপায় অবস্থায় যৌতুক প্রদান জায়েয হবে কি?
প্রশ্ন (৪০/৩২০) : কবরস্থানে ফসলাদী আবাদ করা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (২৪/২৪) : ছালাতরত অবস্থায় শরীরের কোন স্থান থেকে রক্ত বের হ’তে দেখলে ছালাত ছেড়ে দিতে হবে কি? - -মোকাম্মাল, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (৪/৩২৪) : আসমাউল হুসনা বা আল্লাহুর গুণবাচক নামসমূহ মুখস্থ করা কি আবশ্যিক?
প্রশ্ন (৮/২৮৮) : শিরক থেকে ক্ষমা চাইতে হ’লে সেই শিরকের নাম ধরে ক্ষমা চাইতে হবে কি? যদি তাই হয় তবে পূর্বেকৃত বিবিধ শিরকী কার্যকলাপ থেকে তওবা করার উপায় কি? - -সাবীহা আফরীনআযীমপুর, ঢাকা।
প্রশ্ন (২৭/৩৮৭) : ফরয ছালাত আদায়কালে নিষিদ্ধ সময় চলে আসলে ছালাত চালিয়ে যেতে হবে না ছেড়ে দিতে হবে?
প্রশ্ন (৩৪/৩৯৪) : আল্লাহর নবী জীবিত না থাকলে সালাম নেন কীভাবে?
আরও
আরও
.