উত্তর : সূরা ফাতেহা ব্যতীত জানাযার ছালাত সুন্নাত মোতাবেক হবে না। কারণ সূরা ফাতিহা অন্যান্য ছালাতের ন্যায় জানাযার ছালাতেরও অন্যতম রুকন। কারণ সূরা ফাতিহা ব্যতীত ছালাত সিদ্ধ নয় (বুখারী হা/৭৫৬; মুসলিম হা/৩৯৪; মিশকাত হা/৮২২)। ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) জানাযার ছালাতে সূরা ফাতিহা পাঠ করেছেন (তিরমিযী হা/১০২৬; ইবনু মাজাহ হা/১৪৯৫)। অন্য বর্ণনায় এসেছে, একবার আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) জানাযার ছালাতে সূরা ফাতিহা সরবে পড়লেন এবং  বললেন, আমি এজন্য এটা পড়লাম যাতে তোমরা জান যে, এটি পড়া সুন্নাত’ (বুখারী হা/১৩৩৫; মিশকাত হা/১৬৫৪, ‘লাশের অনুগমন ও জানাযার ছালাত’ অনুচ্ছেদ)। সূরা ফাতিহা ছাড়াও অন্য একটি সূরা পড়বে  (নাসাঈ হা/১৯৮৭)। আনাস, ইবনু ওমর, ইবনু আববাস, আবু উমামাহ (রাঃ) প্রমুখ ছাহাবীগণ জানাযার ছালাতে সূরায়ে ফাতিহা পড়তেন (বুখারী তা’লীক্ব ১/১৭৮ পৃ.; নাসাঈ হা/১৯৮৭-১৯৮৯; ইবনু মাজাহ হা/১৪৯৫; ছালাতুর রাসূল (ছাঃ) পৃ. ২১৫)।






প্রশ্ন (৪০/৪৮০) : আযান ব্যতীত ছালাত আদায় করলে ছালাত আদায় হবে কি?
প্রশ্ন (১০/১৭০) : আমার বন্ধু একটি মেয়েকে ভালবেসে বিয়ে করেছে। কিন্তু বন্ধুর বাবা-মা কোনভাবেই মেয়েটিকে মেনে নিবে না। বাবা-মায়ের দিকে তাকিয়ে যদি আমার বন্ধু বাধ্য হয়ে মেয়েটিকে দেনমোহরের টাকা পরিশোধ করে তালাক দেয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৫/৩২৫) : হজ্জে তিনটি ত্বাওয়াফ করতে হয়। প্রশ্ন হ’ল সবগুলি করা কি বাধ্যতামূলক?
প্রশ্ন (২৯/১৮৯) : আমাদের এলাকার অধিকাংশ মানুষ জমি বন্ধক রাখে। ৫০,০০০ টাকায় ১ বিঘা জমি নেয়। মূল টাকা ফেরত না দেওয়া পর্যন্ত জমির পুরা ফসল গ্রহীতা ভোগ করে। আবার টাকা ফেরত নেওয়ার সময় পুরা টাকাই ফেরত নেয়। এগুলো কি সূদের অন্তর্ভুক্ত? এদের ইবাদত কবুল হবে কি?
প্রশ্ন (৩৪/২৩৪) : জনৈক আলেম বলেন, ‘আল-হামদুলিল্লাহিল্লাযী আত্ব‘আমানা...’ মর্মে খাওয়ার পরের দো‘আটি যঈফ। তাহলে ছহীহ দো‘আ কী?
প্রশ্ন (৩৯/১১৯) : জিনের সাথে মানুষের শারীরিক সম্পর্ক হওয়া সম্ভব কি? এথেকে নিস্কৃতি পাওয়ার উপায় কি? - -জাহিদুল ইসলাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
প্রশ্ন (৫/৫) : মূসা (আঃ) মালাকুল মউতকে থাপ্পড় মেরে তার এক চোখ কানা করে দিয়েছিলেন- এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (১০/৫০) : হায়েয বা নিফাস অবস্থায় পরীক্ষার খাতায় কুরআনের আয়াত লিখতে হ’লে করণীয় কি?
প্রশ্ন (১২/৩৩২) : আমি না জানার কারণে বিবাহের সময় স্ত্রীর পরিবারের নিকট থেকে মোটর সাইকেল নিয়েছিলাম। এক্ষণে এ পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমার করণীয় কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : অন্য ধর্মের অনুসারীরাও যদি সৎ হয়, তাহ’লে জান্নাতে যাবে- এ ধারণা শরী‘আতে গ্রহণযোগ্য কি?
প্রশ্ন (১০/৪১০) : ঈদায়েন সহ অন্যান্য সময়ে মসজিদের মাইকে ইসলামী গযল গাওয়া শরীআতসম্মত হবে কি? - -আল-আমীন, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১০/৪৫০) : পেশাব পরিপূর্ণভাবে শেষ হ’তে স্বাভাবিকের চেয়ে বেশী দেরী হ’লে করণীয় কি? ডাক্তারের বক্তব্য অনুযায়ী কোন অসুখ নেই। কিন্তু এ কারণে প্রায়ই ছালাত ছুটে যায়।
আরও
আরও
.